জানালো । নুরও ওদের সঙ্গে এমনভাবে আলাপ চালিয়ে গেলো যাতে প্রকাশ পায় ওরা হাসান ইবনে সবার মুরিদ । সে হায়দার ও তার সঙ্গীকে খুব আদর যত্ব করে ঘরের ভেতর বসালো। হায়দার তবুও নুরের বাবাকে বিশ্বাস করতে পারছিলো না । নুরের বাবা শেষ পর্যন্ত বললেন, হাযিক যদি আজ এখানে থাকতো তাহলে সেই সাক্ষী দিতো আমরা কত বড় বাতিনী । হাধিকের প্রসঙ্গ আসতেই হায়দার বাছারী ফস করে বলে ফেললো তার এখানে আসার উদ্দেশ্য । কিন্তু হাযিককে না পেয়ে সে এখন যে সমস্যায় পড়েছে তাও বললো । হায়দার বাছারীর কথা শুনে নুরের বাবা যেন আলোর সন্ধান পেলেন। “এখন আমি তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো যে, - নুরের বাবা বললেন - “আমি তোমাদের লোক। তোমাদেরকে আমি সোজা খাযানা পর্যন্ত নিয়ে যেতে পারবো । তোমরা তো খাযানা নিয়ে সোজা আলমোত যাবে । নুর ও আমি সঙ্গে যাবো এবং তোমাদের সঙ্গে আমরাও আলমোত যাবো । হাযিকের সাথে আমার এমন ঘনিষ্ঠতা ছিলো যে, যত গোপন বিষয়ই হোক সে আমাকে না জানিয়ে স্বস্তি পেতো না ।” হায়দার বাছারী যেন ভুলেই গেলো নুরের বাবা সন্দেহজনক লোক । তার চোখ মুখ আনন্দে নেচে উঠলো । সে নুরের বাবাকে জড়িয়ে ধরে বললো । তাকে ও তার মেয়েকে সে অবশ্যই আলমোত পৌছে দেবে । নুরের বাবা বললেন, তাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোকও যাবে । আর কিছু জিনিসপত্রও যোগাড় করতে হবে। একটি ঘোড়ার গাড়ি ও তিনটি ভেড়া লাগবে। এগুলোর প্রয়োজন সেখানে গিয়ে বলবো । এসব যোগাড়ের জন্য আমার কয়েক জায়গায় যেতে হবে। নুরের বাবা সোজা সুলতান সাঞ্জারের ওযীরের কাছে চলে গেলেন। তাকে সব খুলে বললেন যে, দুই ফেদায়েন আমার জালে পা দিয়েছে এবং হাসান ইবনে সবার পক্ষ থেকে খাযানার সন্ধানে এসেছে। কিন্তু ওদেরকে এখানে পাকড়াও করা হচ্ছে না। এজন্য যে, ওদেরকে আমি আরো ভয়ংকর শাস্তি দিয়ে মারতে চাই। ওযীর তাকে এজাযত দিয়ে দিলেন। রাতের প্রথম প্রহর চলে যাওয়ার পর শাহদর থেকে একটি ঘোড়ার গাড়ি বের হলো। এর ভেতর ছিলো নুর ও তার বাবা এবং তাদের একজন লোক ও হায়দার বাছারী ও তার দুই সঙ্গী। গভীর রাতে ওরা এক নির্জন জঙ্গলে তাবু ফেলে ঘুমিয়ে নেয়। নুরের বাবা ইচ্ছে করলে ওদেরকে ঘুমের মধ্যেই নিজ হাতে হত্যা করতে পারতেন । কিন্তু তার ভেতরে যে প্রতিশোধের আগুন জ্বলছে এত সহজ মৃত্যু দিয়ে তার মনের সে আগুন নিভবে না। দুপুরের আগে ঝিলের ধারে গিয়ে ঘোড়ার গাড়ি পৌছলো । সবাই নেমে পড়লো । নুরের বাবার ইংগিতে সবাই গিয়ে নৌকায় উঠলো । সাথে করে ভেড়াগুলোও নিয়ে নিলো। নৌকা চলতে শুরু করতেই কয়েকটি কুমীর তেড়ে এলো । নুরের বাবার ইংগিতে হায়দার একটি ভেড়া ঝিলে ফেলে দিলো । কুমীর সেটার ওপর টুটে পড়লো । বিলের মাঝখানের টিলা পর্যন্ত পৌছতে আরো একটা ভেড়া কুমীরদের পেটে দিতে ২৭৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।