Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

নূরের বাবা একদিন তার জমিনের দেখাশোনা করছিলেন । আচমকা দুই লোক পেছন থেকে তাকে জাপ্টে ধরলো । নুরের বাবা ঘুরে দেখলেন তাদের একজন হায়দার বাছারী। তাকে তিনি ভালো করেই চিনতেন, কারণ সে আব্দুল মালিকের কাছে প্রতিদিনই আসতো । “আরে হায়দার বাছারী” -নুরের বাবা আনন্দিত গলায় বললেন-তুমি তাহলে ফিরে এসেছো? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু দোস্ত! খুব সাবধানে থাকতে হবে । সেলজুকি সুলতান সাঞ্জার এখানেই আছেন এখন । বাতিনী বলে সামান্য সন্দেহ হলেই পাকড়াও হয়ে যাবে ।” “আমাদেরকে ধোকা দিয়ো না বুড্ডা! - হায়দারবাছারী বিদ্রপাত্মক কণ্ঠে বললো- “আলমোত থেকেই জেনেছি আমি, তুমি ও তোমার মেয়ে পীর মুরশিদ আবদুল মালিককে ধোকা দিয়ে তাকে নাজেহাল করেছো ।” “আর এখন সেলজুকিদের সেবাদাস হয়ে গেছে। তার তো দারুণ সুন্দরী একটি মেয়েও আছে' - হায়দারের সঙ্গী টিটকারী মেরে বললো। নুরের বাবা যথাসম্ভব দৃঢ় গলায় তাদেরকে বুঝাতে শুরু করলেন। আবদুল মালিককে তিনি ধোকা দেননি বরং তিনিই এখান থেকে যাওয়ার সময় সেলজুকিদের অনুগ্রহের ওপর ছেড়ে এখান থেকে চলে গেছেন। তিনি এখনো হাসান ইবনে সবার সাচ্চা মুরিদ। তুমি জানো না হায়দারবাছারী!' - নুরের বাবা বললেন - “তোমাকে পেয়ে যে আমার কি খুশি লাগছে । আমি তোমার মতো এক সঙ্গীর অপেক্ষায় ছিলাম যে আমাকে ও আমার মেয়েকে আলমোত পৌছে দেবে । এক হাঁধিক ছিলো । লুকিয়ে ছাপিয়ে তার সঙ্গে দেখা করতাম । সে ওয়াদা করেছিলো আমাকে ও আমার মেয়েকে সে আলমোত নিয়ে যাবে কিন্তু বহুদিন যাবত তার পাত্তা নেই। “এখানে নয় আমাদের ওখানে গিয়ে আলাপ হবে" - হায়দার বললো - “তোমাকে আগেই বলছি, আমরা কিন্তু তোমাকে জীবিত ছাড়বো না।” “তোমাদের ওখানে নয়। তোমরা আমার ঘরে চলো । সেখানে তোমরা আমার মেয়েকেও পাবে। তারপর তোমাদের বিশ্বাস আসবে যে, আমরা তোমাদেরই লোক। আর এখানে রয়েছি একান্ত বাধ্য হয়েই” - নুরের বাবা বললেন, ওরা যেতে রাজি হচ্ছিলো না। হায়দার বাছারী বললো, তুমি তো ওখানে নিয়ে আমাদের ধরিয়ে দেবে। “তোমাদের কাছে তো খর্জর আছে" নুরের বাবা বললেন- “না থাকলে তো তোমরা ফেদায়েনই নও । যেখানেই তোমাদের সন্দেহ হবে যে, আমি তোমাদের ধরিয়ে দেবো আমার বুকে খঞ্জর মেরে পালিয়ে যাও।” নুরের বাবার সঙ্গে যেতে ওরা কোন ক্রমেই রাজি হচ্ছিলো না। বহু কষ্টে ওদেরকে রাজি করলেন নুরের বাবা । নুরের বাবা ওদেরকে তার বাড়িতে নিয়ে গেলেন। নুর হায়দারকে দেখে তো সঙ্গে সঙ্গে চিনে ফেললো । নুরের বাবা তখন নুরকে চোখের ইশারা দিলেন। নুর তার ইংগিত বুঝে ফেললো এবং হায়দারকে উৎফুল্ল গলায় স্বাগত শয়তানের বেহেশৃত-১৮ ২৭৩ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।