Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হায়দার বাছারীকে যদি তোমার সামনে বসিয়ে দেয়া হয় এবং সে আগে যে বর্ণনা দিয়েছিলো তা যদি আবার দেয় তুমি তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে কিভাবে? “ইয়া শায়খুলজাবাল! হায়দার বাছারীর তো এখন আমার সামনে থাকার কথা ছিলো। আপনি তাকে ডাকছেন না কেন? আমি হায়দার বাছারীর সামনে সব বলতে চাই।' “সে শাহদর চলে গিয়েছে। সে আসুক । তার সামনে তোমাকে আবার এসব বলতে হবে ।' “আমার একটি অনুরোধ ইয়া শায়খুল জাবাল! আপনি তাকে এখনই ডাকিয়ে আনুন। আমার জীবনের কোন ভরসা নেই । আমার দেহে আপনি কোন যখম বা চোট দেখতে না পেলেও আপনার অন্তরদৃষ্টি দিয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভেতরের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনি হয়তো হয়রান হয়ে ভাবছেন আমি কি করে এখনো জীবিত আছি। মৃত্যুর আগেই আমি প্রমাণ করে দিতে চাই হায়দার বাছারী মিথ্যাবাদী ও ধোকাবাজ।” ইবনে মাসউদের ওপর হাসান ইবনে সবার অনেকটা বিশ্বাস যমে গেছে। সে তার উপদেষ্টাদের জিজ্ঞেস করলো হায়দার বাছারী শাহদর থেকে কবে নাগাদ পৌছতে পারে । এক উপদেষ্টা বললো, সে তো খাযানা আনতে গেছে তাকে এর আগে ডেকে আনা ঠিক হবেনা। “কিসের খাযানা?' - ইবনে মাসউদ খাযনার কথা শুনে চমকে উঠে জিজ্ঞেস করলো- “আপনি যদি ওকে কোন খাযানা বা মূল্যবান কিছু আনার জন্য পাঠিয়ে থাকেন তাহলে এই আশা ছেড়ে দিন যে, সে ফিরে আসবে । বিষাক্ত এক সাপের প্রতি আপনারা বিশ্বাস স্থাপন করেছেন। তাকে পাকড়ে আনার জন্য এখনই কিছু লোক পাঠিয়ে দিন। যাতে সে খাযানা পর্যন্ত পৌছতে না পারে ।" হাসান ইবনে সবা তাকে বিশ্বাস করতে শুরু করলো । সে ফয়সালা দিলো, ইবনে মাসউদকে হায়দার বাছারী আসার আগ পর্যন্ত কয়েদখানায় দিয়ো না। তবে তাকে চোখে চোখে রাখতে হবে । যাতে সে কেন্লার বাইরে না যায়। ০০০০ হাসান ইবনে সবা যখন হায়দার বাছারী সম্পর্কে কথা বলছিলো হায়দার বাছারী হাযিকের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ ছিলো, হাধিকই তাকে এই খাযানার কথা বলে। তখন হায়দার হাযিকের কথা খুব মন দিয়ে শুনেনি। শুধু মনে আছে অনেক দূরের এক ঝিলের মাঝখানে একটি টিলা আছে তার মধ্যে খাযানা রাখা আছে। কিন্তু সেখানে যাওয়ার পথ তার মনে নেই। শাহদরে আসার পর তার একথা মনে পড়েছে । কি করা না করা যায় এ নিয়ে এখানকার বাতিনীদের সঙ্গে আলাপ করছিলো । কিন্তু কেউ সন্তোষজনক কোন সমাধান দিতে পারলো না। তাই হায়দার বাছারীরা শাহদরে অলস ঘুরে বেড়াতে লাগলো । ২৭২ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।