Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“ওসিমকুহের সেলজুকি কয়েদখানা থেকে আমি পালিয়ে এসেছি শায়খুল জাবাল!'- ইবনে মাসউদ অতি দুর্বল কণ্ঠে কম্পিত আওয়াজে বললো- “এ জালিম সেলজুকিরা আমাকে আলমোতের কথা জিজ্ঞেস করতো । আর জিজ্ঞেস করতো এখানে কে কে তোর ফেরকার লোক। কিন্তু আমি এর কোন জবাব দিতাম না। আমাকে ওরা এমন অমানুষিক নির্যাতনের মধ্যে রাখে যে, সম্ভবত কোন মানুষ তা বরদাশত করে জীবিত থাকতে পারবে না। কিন্তু আমি আমার ভেতর শায়খুল জাবালের নাম তাজা রেখেছি। তাই আমার দেহের ওপর দিয়ে যা গিয়েছে তা আমার মনকে স্পর্শ করতে পারেনি । ওদেরকে আমি কিছুই বলিনি ।' “তাহলে তোমার সঙ্গীদের কে ধরিয়ে দিয়েছে? - হাসান ইবনে সবা জিজ্ঞেস করলো - “তুমি সম্ভবত জানো না তোমাদের এক সঙ্গী হায়দার বাছারী এখানে এসে সমস্ত ঘটনা খুলে বলে গেছে।' হায়দার বাছারী! সে তো এখানে পৌছে তার মতলবের কাহিনী শোনাবেই । আমি জানিনা এবং জানতেও চাই না হায়দার বাছারী আপনাকে কি শুনিয়েছে। আমি এটা বলতে এসেছি যে, আমাদের সবাইকে মারিয়েছে এই হায়দার বাছারী। এর আগে আমাদের আরেক ফেদায়েন সালার আওরিজীকে হত্যা করতে গিয়ে অতি রূপসী এক মেয়ের জালে পা দিয়ে আমাদের দু'জন লোককে হত্যা করায়। যারা তাকে আপনার হুকুমে আশ্রয় দিয়েছিলো । আওরিজী তাদের দু'জনকে জনসম্মুখে হত্যা করে । ইয়া শায়খুলজাবাল! উবাইদ আরাবীর কথাতেই হায়দার বাছারীকে পাকড়াও করা হয়। সে নিশ্চয় সেলজুকিদের কাছ থেকে মুঠো মুঠো পয়সা নিয়ে আমাদের সবাইকে ধরিয়ে দেয়। ওরা সর্বপ্রথম আমাকে পাকড়াও এবং জিজ্ঞেস করে এখানে আর কে কে বাতিনী। পরিষ্কার ভাষায় আমি ওদেরকে বলে দিই, আমার দেহ কেটে টুকরো টুকরো করলেও আমার মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারবে না। তখন সালার আওরিজী নিজে এসে আমাকে বলেছে, তুমি না বললে কি হবে, হায়দার বাছারী সব কিছু বলে দিয়েছে। তাকে এত পুরস্কার দেয়া হয়েছে যে তোমরা কল্পনাও করতে পারবে না। ওরা তো আমাকে প্রায় মেরেই ফেলেছিলো। সম্ভবত ওরা ধরে নিয়েছিলো আমি এখান থেকে বের হতে পারবো না। শারীরিকভাবে আমি একেবারে অকেজো হয়ে পড়েছিলাম । ওরা আমার জন্য নিয়োজিত প্রহরা টিল করে দেয়। সুযোগ বুঝে একদিন আমি পালাতে সক্ষম হই। ইয়া ইমাম! আপনার মহান নামের ওপর ভরসা করে আমার এই শারীরিক অবস্থায় ক্ষুধা তৃষ্ণা নিয়ে এই সফর করি।" ইবনে মাসউদের আওয়াজ ক্রমেই দুর্বল হতে লাগলো। সে লম্বা লঙ্কা শ্বাস নিয়ে আবার বলতে লাগলো- “আমি এত দূর থেকে কষ্ট করে এখানে মিথ্যা বলতে আসিনি ইয়া ইমাম! আমি যদি ওসিমকুহে থাকতাম তাহলে আমি বেহেশতের হুরের মতো এমন রূপসী এক যুবতীর স্বামী বনতে পারতাম। পালা করে দুই মেয়েকে আমার কাছে দেয়ারও ব্যবস্থা করে ওরা। সেখানে আমার জন্য ছিলো শাহজাদার জীবন। কিন্তু আমি শায়খুলজাবালকে জান দিতে পারবো ধোকা দিতে পারবো না। ২৭১ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।