Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০ এর পরদিন আবু নসর আহমদ সালার আওরিজীকে নিয়ে মারু রওয়ানা হয়ে গেলেন। সালার আওরিজীকে তিনি নিয়ে গেছেন এজন্য- যাতে তারা দু'জনে মিলে সুলতান মুহাম্মদকে দ্রুত হামলার জন্য রাজি করাতে পারেন। মারু পৌছে উনারা সুলতান মুহাম্মমকে ইবনে মাসউদের অতীত জীবন কাহিনী, তার দেয়া আলমোত সম্পৃক্ত তথ্য এবং সর্বশেষ তার পরিকল্পনার কথা জানালেন। বারবার বললেন, এখন ইবনে মাসউদের পরিকল্পনা মতে সফল হতে হলে তড়িৎ হামলার ব্যবস্থা করতে হবে । তাই হামলার অনুমতি দেয়া হোক। সুলতান মুহাম্মদ হামলার অনুমতি দিলেন। তবে এক মাস পর। এই এক মাস দিন রাত ফৌজকে প্রশিক্ষণ দেয়া হবে। তবে এই হামলায় সালার আওরিজী থাকতে পারবেন না। বরং তিনি ওসিমকুহে গিয়ে নিজের ফৌজ প্রস্তুত রাখবেন এবং ওযীর আবু নসর আহমদের যত সেনা সাহায্য প্রয়োজন হবে সালার আওরিজী ওসিমকুহ থেকে তা পাঠাতে থাকবেন। আবু নসর আহমদ ও আওরিজী যখন সুলতান মুহাম্মদের সঙ্গে রুদ্ধ ছ্বার বৈঠক করেছেন আলমোতে তখন হাসান ইবনে সবাকে সংবাদ দেয়া হলো। ওসিমকুহ থেকে ইবনে মাসউদ নামে এক ফেদায়েন অসম্ভব খারাপ অবস্থায় এসেছে। হাসান ইবনে সবা তখনই তাকে ভেতরে পাঠিয়ে দিতে বললো । ইবনে মাসউদ হাসান ইবনে সবার সামনে গিয়ে টলতে লাগলো । তার কাপড় চোপড় অতি জীর্ণ শীর্ণ। নাঙ্গা পা। এক পা থেকে ফোটা ফোটা রক্ত পড়ছে। চোখ মুখ যখমের দাগে ভরা । আস্তে আস্তে তার চোখ দুটো বন্ধ হয়ে গেলো। সে পড়ে গেলো । হাসান ইবনে সবা সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিলো । 'একে' - হাসান ইবনে সবা জিজ্ঞেস করলো- 'এ কোন মাসউদ? হায়দার বাছারী যে আমাকে বলেছে এক ইবনে মাসউদ ওসিমকুহের সব ফেদায়েনকে ধরিয়ে দিয়েছে এবং তারা আত্মহত্যা করেছে একি সেই ইবনে মাসউদ? লোকেরা বললো, হ্যা এ সেই ইবনে মাসউদ । হাসান খুব হয়রান হয়ে বললো, সে যদি তার সঙ্গীদের ধরিয়ে দিতো তাহলে তো এখানে এ অবস্থায় আসতো না। সেলজুকিরাও এত অমানুষ নয় যে, তাকে বিনা পুরস্কারে এভাবে ছেড়ে দেবে। তার উপদেষ্টারা বললো, এ প্রশ্নের জবাব তার কাছেই পাওয়া যাবে । তার হুশ ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতের শেষ প্রহরে ইবনে মাসউদের জ্ঞান ফিরলো । সকাল বেলা তাকে ভালো করে গোসল করিয়ে নতুন কাপড় পরানো হলো এবং গরম কিছু খাবার দেয়া হলো। তারপর তাকে হাসান ইবনে সবার কামরায় নিয়ে যাওয়া হলো। সে হাটতে পারছিলো না। দু'জন ধরে ধরে তাকে হাসান ইবনে সবার কাছে নিয়ে বসালো। হাসান তাকে জিজ্ঞেস করলো এ অবস্থা তার কি করে হলো এবং সে কোথেকে এসেছে। ২৭০ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।