Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হ্যা, আজ সন্ধ্যায় তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দিয়ো। ওকে বলবে, আমি অমুক কামরায় একলা আছি। তাকে নিশ্চয়তা দিবে আমাকে কতল করার এটাই সুন্দর সুযোগ । বলবে, নেযামুল মুলক পেছনে ফিরলেই খঞ্জর নেযামুলমুলকের পিঠে বসিয়ে দেবে... বাকীটা আমি সামলে নেবো ।' “না মুহতারাম ওযীরে আজম! আমার ভয় হয়, খেলায় খেলায় আপনার বুকে না আবার খঞ্জর বসে যায়!" “আহা! তুমি ওকে পাঠিয়ে দিয়ো । আমি সাবধান থাকবো ।' যে কামরার কথা নেযামুল মুলক বলেছেন সেটা তিনি সুমনাকে চিনিয়ে দিলেন। এ কামরাটি মহলের অন্যান্য কামরা থেকে আলাদা । নেযামুল মুলক এখানে বসে জটিল যে কোন বিষয়ে চিন্তা ভাবনা করেন। সুমনার কথা মতো সন্ধ্যায় মুযাম্মিল তার কাপড়ের নিচে খঞ্জর নিয়ে নেযামুলমুলকের ওখানে চলে গেলো । মুযাম্মিল এর আগে যখমী হয়ে এই কামরাতেই ছিলো । তাই এই হাবেলী তার ভালোই চেনা আছে। দারোয়ান তাকে বাধা দিলো না। এটাও পূর্ব পরিকল্পিত। মুযাম্মিল দরজায় টোকা দিতেই নেযামুলমুলক দরজা খুললেন । মুযাম্মিলকে দেখে দারুণ খুশীর ভাব নিয়ে তাকে জড়িয়ে ধরলেন। তার কামরায় নিয়ে মুযাম্মিলকে বসার ইংগিত করলেন । মুযাম্মিল তার সামনের চেয়ারে বসে গেলো। নেযামুলমুলক এক ছুতোয় তার দিকে পিঠ দিয়ে দুতিন কদম হেটে গেলেন। মুযাম্মিল বড় দ্রুত বসা থেকে দাড়িয়ে গিয়ে এক টানে তার কাপড়ের নিচ থেকে খঞ্জর বের করে ফেললো । নেযামুলমূলক জানতেন এখন কি হবে । মুযাম্মিল খঞ্জর ধরা হাতটি যেই উঠালো নেযামুল তখনই এক ঝটকায় ঘুরে গিয়ে চোখের পলকে মুযাম্মিলের খঞ্জর ধরা হাতের কনুই শক্ত করে ধরে ফেললেন । আরেক হাতে মুযাম্মিলকে জাপ্টেধরে তার দিকে ট্রেনে আনলেন । পর মুহুর্তে নেযামুলমুলক মুযাম্মিলের পাজর সই করে প্রচণ্ড শক্তিতে হাটু চালালেন। মুযাম্মিল ব্যথায় ঘোত করে উঠলো । মুযাম্মিল ভেবে পেলো না নেযামুল মুলকের গায়ে এই অসুরের শক্তি কোথেকে এলো । মুযাম্মিল ভুলে গিয়েছিলো নেযামুলমুলক সেনাপ্রধানও ছিলেন। সে অবস্থাতেই নেযামুল মুলক মুযাম্মিলের দুই হাত মুচড়িয়ে মুযাম্মিলের পিঠ তার সামনে নিয়ে এলেন। এবার নেযামুলমুলক তার কোমরে আরেকটি পায়ের কোপ চালালেন। মুযাম্মিল ধপাস করে পড়ে গেলো। তার হাত থেকে খঞ্জরটিও দূরে ছিটকে গেলো । নেযামুল মুলক মুযাম্মিলের শাহরগের ওপর পা রেখে তার দেহের অর্ধেক ভার ছেড়ে দিলেন শাহরগের ওপর । মুযাম্মিল ছটফট করতে লাগলো । নেযামুল মুলক সাংকেতিক একটি কথা বললেন । দু'জন প্রহরী দৌড়ে এসে এই দৃশ্য দেখলো এবং দু'জনে মুযাম্মিলকে বেঁধে ফেললো । “নিয়ে যাও ওকে, কয়েদখানায় আটকে রাখো । কাল আমি ওকে দেখবো; প্রহরীরা মুযাম্মিলকে নিয়ে গেলো। সেদিনই নেযামুলমুলক সুলতানকে মুযাম্মিলের পুরো ঘটনা বললেন। তারপর নেযামুলমুলক বললেন- ২৭ ড্ডাচ%.211000109.0010)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।