“পালানোর জন্য । আমি ফেদায়েন দলের শীর্ষ কয়েকজনের একজন ছিলাম' - ইবনে মাসউদ বললো- সে দরজার গোলক ধাধা পথ তাই আমি ভালো করেই চিনি। এই কেন্ত্রা যদি কখনো কোন ফৌজ দখল করে নেয় তাহলে হাসান ইবনে সবা যাতে তার উপদেষ্টাদের নিয়ে পালাতে পারে মূলতঃ এজন্য দরজাটি বানানো হয়েছে।” ব্যাস এতটুকুই যথেষ্ট'- আবু নসর বললেন- “আমি যা জানতে চেয়েছি তুমি এর চেয়ে অনেক বিস্তারিত জানিয়েছো। আচ্ছা আমরা কেল্লা অবরোধ করলে তুমি কি ভেতরে গিয়ে সেই দরজাটি খুলতে পারবে? “আপনি একটি কথা ভুলে গেছেন মুহতারাম ওষীর!'- আওরিজী বললেন- আগে তো এটা ঠিক করুন যে, কেল্লায় যেই ঢুকবে সে কি করে ঢুকবে? “কেন্লায় আমি ঢুকবো” - ইবনে মাসউদ বললো দৃঢ় কণ্ঠে _ হাসান ইবনে সবা পর্যন্ত নিশ্চয় এখবর পৌছে গেছে। আমি ওসিমকুহের সব বাতিনীকে হত্যা করিয়েছি। ওদের মধ্যে যে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলো তার নাম নিশ্চয় হায়দার বাছারী। আমি আলমোতে গিয়ে হাসান ইবনে সবাকে বলবো, ওই বাতিনীদের ধরিয়ে দিয়ে হত্যা করিয়েছে আসলে হায়দার বাছারী। আমি তো সেলজুকিদের হাতে বন্দী হয়ে যাই এবং ওরা নির্যাতন করতে করতে আমাকে বেহুশ করে ফেলে । বহু কষ্টে আমি পালিয়ে এসেছি। “তোমাকে আমি এমন বিপদে ফেলতে চাই না। হাসান ইবনে সবা উত্তাদের উস্তাদ । সে তোমার কথা বিশ্বাসই করবে না' - আবু নসর বললেন। “এটা আপনি আমার ওপর ছেড়ে দিন। লোহা যেভাবে লোহা কাটে সেভাবে প্রতারক ও প্রতারকের চোখে ধুলো দিতে পারে । কিভাবে দেবো সেটা বলতে পারছি না এখন। কিন্তু আমি আত্মবিলাসী, হাসান ইবনে সবাকে ধোকা দিতে পারবো আমি 1” ওযীর আবু নাসর ও সালার আওরিজী প্রস্তাব দিলেন, মারু থেকে যখন ফৌজ কোচ করবে এর পাচ সাতদিন আগে ইবনে মাসউদ আলমোত চলে যাবে । আর আলমোত অবরোধ করার পর ইবনে মাসউদ যদি তার কাজে সফল হয় তাহলে কোন এক রাতে শহরের দেয়াল থেকে আগুনের শিখার মাধ্যমে ইশারা দেবে যে, সে কেনার চোরা দরজা খুলে দিয়েছে । তারপর কিছু জানবায কেন্লায় ঢুকে তাদের কাজ শুরু করে দেবে। না মুহতারাম ওযীর।' - ইবনে মাসউদ বললো _ “আমার কাজের জন্য কাল সকালেই রওয়ানা হয়ে যেতে হবে । আমি ধোকা দিতে সফল হলে আমার কিছু সময় প্রয়োজন হবে। এ সময়ের মধ্যে আমি গোলক ধাধার পথগুলো আরো ভালো করে চিনে নেবো এবং সেসব পথের মোতায়েনকৃত প্রহরীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতে পারবো। ওদেরকে এটা বুঝাবো যে, আমার আসা যাওয়া ইমামের হুকুমেই হয়... আপনারা যখন আলমোত অবরোধ করবেন আমি সময় বুঝে নদীর দরজা খুলে অগ্নিশিখার মাধ্যমে ইংগিত করবো ।' উনারা এ প্রস্তাবটাই গ্রহণ করলেন। পরদিন সকালে ইবনে মাসউদ অদ্ভুত এক বেশ নিয়ে আলমোতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলো । ২৬৯ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।