Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

তার স্বাভাবিক অবস্থা আর থাকবে না । আলমোতে এমন কিছু লোক আছে যারা কোন সন্দেহজনক লোককে দেখলেই নিমিষে তার ভেতরটা পড়তে পারে । তারা তাকে কতল না করে তাদের বেহেশতে ঢুকিয়ে দেয়। তারপর সে খোদাকেও ভুলে যায়। আর যখন বের হয় তখন সে আপনাকে হত্যা করার সংকল্প নিয়ে বের হয়।" “তুমি তো আলমোতে অনেক বছর থেকেছো” - আবু নসর আহমদ বললেন - “তুমি কি এছাড়া আর কোন পথ বের করতে পারবে না? আমাদের কাছে মুহুর্তে জান দেয়ার মতো অনেক জানবায আছে। কিন্তু শুধু জান দিয়ে তো কিছু পাওয়া যায় না। যখন জান দেয়ার পর উদ্দেশ্য হাসিল হয় তখনই আমরা বলি শহীদের রক্ত সার্থক হয়েছে।” 'আগেই তো বলেছি, কেন্নার ভেতর যদি ঢুকতে পারেন আসল লড়াই হবে কেনার ভেতর । সাধারণত: বিজয়ী দল কেন্লায় ঢুকলে বিজিত ফৌজেরা হাতিয়ার সমর্পণ করে দেয়। অন্যথায় বিজয়ী দল শহর ধ্বংস করে দেয়। কিন্তু আলমোতে ব্যাপার ভিন্ন। ভেতর থেকে দরজা খুলে দিলেও আপনি তো খুশিতে ভেতরে ঢুকতেন কেল্লা জয় করে ফেলেছেন বলে। তাহলে ভয়ংকর এক ফাঁকে পা দেবেন। যাতে পড়ে আপনার ফৌজ ধ্বংস হয়ে যাবে। কেল্লার ভেতর এমন গোলক ধাধা আছে সেগুলো শুধু তারাই অতিক্রম করতে পারবে যারা সেটা জানে। অপরিচিতরা পথ হারিয়ে মারা পড়বে । কেন্লার ভেতর পাতাল শহর আছে। এর রাস্তা ও গোলক ধাধা । আপনার ফৌজ পরস্পর থেকে সেখানে ঢুকলেই বিচ্ছিন্ন হয়ে পড়বে । এ সুযোগে বাতিনীরা ওদের লাশ ফেলে স্তূপিকৃত করে ফেলবে... “আলমোতে আসল লড়াইকারী তো ফেদায়েনরা। এরা সংখ্যায় কয়েক হাজার। একটি মূল লশকর। কিন্তু প্রকাশ্য লড়াই এরা এড়িয়ে চলে । এরা গুপ্তহত্যা ও নিজেরা আত্মহত্যা করতে বেশ দক্ষতা রাখে । এরা জানবাজী রেখে লড়বে । কিন্তু যখনই দেখবে শক্রর হাতে ধরা পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বুকে ছুরি বসিয়ে দেবে। কিন্তু এ অবস্থা তখনই হবে যখন আপনার ফৌজ জানবাজী রেখে উন্মাদের মতো লড়ে যাবে এবং তাদের ওপর প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে... “আলমোতের তিন দিকে নদী। নদীতে কুমীর আছে। তীর তলোয়ার ছুরি কোন কিছু দিয়েই তাকে কাবু করা যাবে না। হ্যা তারও একটা নাজুক স্থান আছে। সেটা হলো তার পেট । সেখানে সামান্য ছুরি দিয়েও তাকে কাবু করা যাবে। কেল্লার পেছন দিকের একেবারে পাহাড়ের নিচ দিকে থেকে কেটে একটা দরজা বানানো হয়েছে। দরজাটি একটা গুহার আদলে বানানো হয়েছে। এর শেষ হয়েছে প্রায় অর্ধেক নদীতে গিয়ে। আরো ভেতরের দিকে আরো একটি মজবুত দরজা লাগানো আছে। সেটা ভেতর থেকে তালা লাগানো থাকে । ভেতরে যাতে পানি না আসে এজন্য দরজা যত এগিয়েছে ততই উঁচু হয়ে এগিয়েছে। সেখানে সব সময় প্রহরীরা ডিউটি দেয়। এ দরজা পর্যন্ত যাওয়ার রাস্তা ও গোলক ধাধা দিয়ে তৈরি করা । এই গোলক ধাধার পথ যারা না জানবে তারা সে পর্যন্ত পৌছতে পারবে না ।' “এই দরজা বানানো হয়েছে কি জন্যে? _- আওরিজী জিজ্ঞেস করলেন। ২৬৮ ফড/.2110001179.0010)

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।