Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে মাসউদ এলে আওরিজী আবু নসরকে তার সব ঘটনা জানালেন। আবু নসর সব শুনে দারুণ সুগ্ধ হলেন এবং তাকে বললেন, তোমাকে আমার ফৌজের বড় এক পদ দিয়ে দেবো। “ছোট বড় কোন পদ পাওয়ার খাহেশ নেই আমার" - ইবনে মাসউদ বললো- “মুহতারাম সালার তো বলেছেনই আমার কি সংকল্প । আমার বুকে কিসের আগুন জুলছে। হাসান ইবনে সবাকে নিজ হাতে আমি খুন করে আমার বোনকে সেখান থেকে ফিরিয়ে আনবো । “তুমি বললেই কি তোমার বোন তোমার সঙ্গে চলে আসতে রাজি হবে?'- আবু নসর আহমদ জিজ্ঞেস করলেন। 'না, আমি তো নেশার জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছি। কিন্তু আমার বোন এখনো সেই ঘোর নেশার জীবনেই আছে। সে তো আমাকে ভাই পরিচয়ে চিনবেই না । তাকে উঠিয়ে আনতে হবে । “এ কাজ তুমি একা করতে পারবে না" - আবু নসর বললেন - “এটা অতি শক্তিশালী ফৌজের কাজ । আমার ফৌজও আমি এমন শক্তিশালী করে তৈরি করেছি। এঁ ফৌজের সঙ্গে তোমাকে আমি নিয়ে যাবো । তুমি আমাকে পথ দেখাও । এখন বলো, আলমোত অবরোধ করে কেন্লায় আমরা ঢুকবো কি করে? আর ঢোকার পর ভেতরে আমরা কেমন মোকাবেলার সম্মুখীন হবো? “ভেতরে ঢুকতে পারলেই তো তবে আসল মোকাবেলা হবে। আমি যদি বলি আলমোতে ঢোকা সম্ভব নয়। আপনি হয়তো বিশ্বীস করবেন না। আলমোত কেন্লাটি দীড়িয়ে আছে একটি খাড়া পাহাড়ের ওপর । বাইরে থেকে দেখার পরই আপনি বুঝতে পারবেন কিভাবে অবরোধ করা যাবে । পাহাড়ের নিচে থেকে অবরোধ করতে হবে। এতে হয়তো কেল্লার ভেতরে বাইরে থেকে আসা রসদের চালান বন্ধ করা যাবে এবং ভেতর থেকে কেউ বাইরে আসতে পারবে না। কিন্তু আপনি তো পাহাড়ের আচলে দাড়িয়ে কেল্লার দেয়াল পর্যস্ত তীর পৌছাতে পারবেন না।" “দরজাটি কেমন? “অসম্ভব মজবুত । বড় মোটা কাঠের ওপর চওড়া লোহার খোল পরানো । মহামান্য ওষীর! কেননা আলমোত কুদরতের এক অলৌকিক কীর্তি । বিশ্বাস হয় না এটা কোন মানুষের তৈরি । আপনি হাসান ইবনে সবার দূরদর্শিতা ও বুদ্ধি পর্যন্ত পৌছতে পারবেন না। তাই অবরোধে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ওপর থেকে যে তীর আসবে সেটা লক্ষ্য্রষ্ট হবে না।' “কেন্নায় ঢোকার একটা মাত্র পথ আছে'- আওরিজী বললেন-_ “ভেতরে যদি আমাদের কিছু লোক থাকে যারা ইবনে সবার বিরোধী ও আমাদের স্বপক্ষের হবে। ওরা ভেতর থেকে দরজা খুলে দেবে ।' “হাসান ইবনে সবার বিরোধী আলমোতে একজনও নেই" - ইবনে মাসউদ বললো _ তবে আপনাদের কাউকে যদি বাতিনী বেশে আলমোতে ঢুকিয়ে দেয়া হয় তাহলে ভিন্ন কথা । কিন্তু সেখানে কোন পাথর হৃদয়ের লোক গেলেও কয়েক দিনের মধ্যেই ২৬৭ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।