Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

অনেক দিন পর হাসান ইবনে সবার মুখে দীর্ঘ হাসি দেখা গেলো। সে কল্পনাও করেনি খাযানা সম্পর্কে এ দু'জন ছাড়া আর কেউ জানতে পারে। সে তখনই এ লোককে শাহদরে রওয়ানা হয়ে যেতে বললো । ইয়া শায়খুলজাবাল!' - তার এক বর্ষীয়ান উপদেষ্টা বললো- “এর সঙ্গে আরো দু'তিনজনকে পাঠানো দরকার । এরা হাধিককে না পেলে খাযানা যেখানে রাখা আছে সেখানে চলে যাবে । খাযানা পেলে তো নিয়ে আসবে । আর যদি হাধিক ও খাযানা না পাওয়া যায় তাহলে নিশ্চিত হওয়া যাবে এ বিশাল সম্পদ ভান্ডার হাধিক নিয়ে গায়েব হয়ে গেছে। তার পরামর্শ মতে হাসান ইবনে সবা তখনই সেই ফেদায়েনের সঙ্গে আরো তিন্জনসহ শাহদর রওয়ানা করিয়ে দিলো । এরপর একদল নিয়োজিত করলো । হাযিক কোথায় আছে খুঁজে বের করতে । ওসিমকুহ থেকে পালিয়ে আসা ফেদায়েনের নাম ছিলো হায়দার বাছারী। ০০০০ সেলজুকি সালতানাতের দারুসসালতানাত মারুতে এখন ফৌজ প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন অঞ্চলের লোকেরা এখনো ফৌজ ভর্তি হচ্ছে সীমাহীন আগ্রহ উদ্দীপনা নিয়ে। এখন শুধু আলমোতে কোচ করার দিন তারিখ বাকি রয়েছে। এ ফৌজ তৈরি হচ্ছে বর্তমান ওযীর এবং সাবেক ওষীরে আজম নেযামুল মুলকের ছোট ছেলে আবু নসর আহমদের । নেতৃতে তার ইচ্ছা আলমোতে এখনই হামলা করে দেয়া। যাতে হাসান ইবনে সবা প্রস্তুতির সুযোগ না পায়। হাসান ইবনে সবা তার বাবা এবং বড় ভাইকে হত্যা করেছে, এজন্য সে তার ব্যক্তিগত শক্রও। এজন্য আবু নসর আহমদ এ হামলার ব্যাপারে সব সময়ই উদ্বেলিত থাকেন। এমনিই তিনি জযবাওয়ালা আবেগী মানুষ । আর এ ব্যাপারে তার আবেগ সবসময় আরো চরমে থাকে। যুদ্ধের ক্ষেত্রে যে অতিরিক্ত আবেগ ভুল ডেকে আনে সেটা তিনি প্রায়ই ভুলে যেতেন। তিনি যখন ওসিমকুহের উবাইদ আরবী ও ইবনে মাসউদের ফেদায়েনী জীবন থেকে সুপথে আসার ঘটনা শুনলেন তখন ওসিমকুহ থেকে ঘুরে আসার জন্য পাগল হয়ে গেলেন। তার ইচ্ছা ওদের দু'জন থেকে আলমোতের ভেতরের খুটিনাটি সব তথ্য জেনে নেয়। তারপর সেসব তথ্য সেনাবাহিনীকে জানানো । যদিও এখনো আলমোত সম্পর্কে অনেক জরুরী তথ্য প্রতিদিন সৈনিকদেরকে জানানো হচ্ছে। সুলতান মুহাম্মদের কাছে অনুমতি চাইতেই তিনি অনুমতি দিয়ে দিলেন। দিন থাকতেই আট ঘোড়সওয়ার মুহাফিজ নিয়ে আবু নসর আহমদ ওসিমকুহ রওয়ানা হয়ে গেলেন। পরদিন বিকেলের দিকে ওসিমকুহে পৌছলেন। আওরিজী তাকে দেখে দারুণ খুশী হলেন এবং তাকে স্বাগত জানালেন প্রাণভরে । রাতের খাবার শেষে আবু নসর আহমদ আওরিজীকে বললেন, ইবনে মাসউদকে ডাকিয়ে আনুন । ২৬৬ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।