Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

করলেন। শাহদরের ঘটনায় তার হয়রান হওয়ার অনেকটি কারণ ছিলো, একে তো ওরা এতো বড় এক খাযানা উদ্ধার করতে সক্ষম হয়েছে তারপর হাসান ইবনে সবার দুই অভিজ্ঞ এবং কুখ্যাত সন্ত্রাসীকে ধোকা দিয়ে কুমীরের পেটে চালান করেছে। পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। তার নিয়মিত সৈন্য না থাকলেও কয়েকহাজার ফেদায়েন তৈরি করেছে সে। যারা প্রাণ দিতে পারে মুখে গর্বের হাসি নিয়ে এর মধ্যে এই গোটা কয়েক বাতিনী ফেদায়েনকে হত্যা করে হাসান ইবনে সবার তেমন ক্ষতি যে করা যায়নি এটা নিশ্চিত। কিন্তু এর দ্বারা স্বয়ং সুলতান মুহাম্মদ নিজের সহ সুলতান সাঞ্জার এবং সেনাদলের সব সালারদের মনোবল যে অনেক বেড়েছে এতে কোন সন্দেহ নেই। সবাই এখন একে খোদায়ী মদদের সূচনা বলে ভাবতে শুরু করেছে। ওদিকে ওসিমকুহে থেকে পালিয়ে যাওয়া সেই বাতিনী ফেদায়েন দু'দিন পরই আলমোতে পৌছে যায় এবং হাসান ইবনে সবাকে ওসিমকুহের উবাইদ আরবী ও ইবনে মাসউদের গাদ্দারীর কথা জানায় । হাসান ইবনে সবা আগে এ ধরনের দু'একটি বিপর্যয়ের খবর শুনে বিচলিত হতো না। তার মুখে বিদ্রপের হাসি খেলে যেতো। আবদুল মালিক ইবনে আতাশ নিহত হওয়ার পর থেকে তার সেই বিদ্বপাত্রক হাসি মুছে যায়। তাই ওসিমকুহের খবর শোনার পর তার চেহারায় বিমর্ষতায় ছেয়ে যায়। সে তার উপদেষ্টাদের নির্দেশ দেয় প্রত্যেক শহরে দু'জন করে গুপ্তচর ফেদায়েন পাঠাতে হবে । ওরা সেখানকার বাতিনী ও ফেদায়েনদের ওপর নজর রাখবে । যেখানেই সন্দেহ হবে, অমুকে গাদ্দারী করবে কোন প্রমাণ ছাড়াই তাকে হত্যা করা হবে। ওসিমকুহের ঘটনা শোনার পর হাসান ইবনে সবার মনে পড়লো তার পীর মুরশিদ আব্দুল মালিক আতাশের কথা । তার কথা মনে পড়লেই নিজেকে তার খুব একা মনে হয়। সঙ্গে সঙ্গে আব্দুল মালিকের খাযানার কথা মনে পড়লো তার। অনেক আগেই হাধিক নামক তার কনিষ্ঠ এক ফেদায়েনের সেই খাযানা উদ্ধার করে নিয়ে আসার কথা ছিলো। বহুদিন হয়ে গেলো হাধিক একটি সংবাদও দিলো না। তাহলে কি হাধিক ও তার বন্ধু খাযানা নিয়ে সরে পড়লো? বলা যায় না সম্পদ পিতা পুত্রকেও পরম্পরের শক্র বানিয়ে দেয়। য়া ইমাম!' - তার এক উপদেষ্টা বললো- “বেশি দেরী করা যাবে না। কারণ এটা খাজানার ব্যাপার । যেকোন একজনকে শাহদরে হাযিকের কাছে পাঠিয়ে দিন। যদি হাযিককে শাহদরে পাওয়া না যায় তাহলে বুঝতে হবে সে খাযানা নিয়ে কোথাও গায়েব হয়ে গেছে। “আমাদের লোকেরা শাহদরেই যেতে পারবে । কিন্তু আমাদের কেউ তো জানে না সেই খাযানা কোথায় আছে? - হাসান ইবনে সবা বললো। “আমি জানি ইয়া শায়খুলজাবাল!, - ওসিমকুহ থেকে পালিয়ে আসা সেই ফেদায়েন বললো- “আপনি সম্ভবত জানেন না আমি দীর্ঘ দিন শাহদরে ছিলাম এবং থাকতাম হাধিকের সঙ্গে । আমাদের পীর ও উস্তাদ আবদুল মালিক ইবনে আতাশ আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখতেন । তাহলে কি আমারই শাহদর যাওয়া উত্তম না? ২৬৫ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।