অন্যরাও তাকে এভাবে সান্ত্বনা দিলো । তাকে জিজ্ঞেস করা হলো ফেদায়েন হওয়ার পর তার কি কাজ ছিলো। “সেটা ছিলো শত শত মানুষকে গোপনে বা ধোকা দিয়ে হত্যা করা ও পাপের রাজ্য চষে বেড়ানোর এক লোমহর্ষক কাহিনী । আমাকে কাফেলা লুট করার কাজও দেয়া হয় এক সময় । যেন ইবনে মাসউদের রেকর্ড বাজতে লাগলো- “আজ প্রথমবার আমি নিজের প্রতি অভিশাপ দিচ্ছি। হিংস্র জানোয়ারের চেয়েও আমি বড় জালিম ছিলাম । অগণিত নিষ্পাপ শিশু ও নারী পুরুষের রক্ত ঝরিয়েছি। কাফেলাগুলোর ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়তাম যেমন করে হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়ে নেকড়ে বাঘরা। কারো ব্যাপারে সামান্য একটু বিরক্ত হলেই তার বুকে আমরা খঞ্জর চালিয়ে দিতাম। কত মায়ের কোল থেকে ফুটফুটে শিশুকে ছিনিয়ে নিয়েছি । আমাদের জন্য হুকুম ছিলো, কোন সুন্দর শিশু দেখলেই তাকে ছিনিয়ে নিতে হবে । কাফেলা লুট করে অনেক সুন্দরী যুবতী পেতাম। ওদের সঙ্গে আমরা যাচ্ছে তাই আচরণ করতাম । যে যেভাবে পারি ভোগ করতাম। মানুষ হত্যা করা ও মেয়েদের ইজ্জত ছিনিয়ে নেয়াটা ঘোর নেশা হয়ে দীড়িয়েছিলো ৷ মনে হতো এটা স্বপ্র। এর কোন বাস্তবতা নেই। এখন আল্লাহ তায়ালা আমাকে সেই ভয়ংকর স্বপ্ন থেকে জাগিয়ে তুলেছেন... এখন আমি প্রতিশোধ নেবো... যারা আমাকে হিংস্র খুনী বানিয়েছিলো তাদেরকে আমি খুন করবো । “তুমি একা এ কাজ করতে পারবে না” - আওরিজী বললেন - “দেখবে তুমি কতল করতে গিয়ে নিজেই কতল হয়ে যাবে। তোমাকে বার বার বলেছি এ কাজ আমাদের । আমরা সেই আড্ডাখানা উপড়ে ফেলবো যেখানে হাজার হাজার খুনী তৈরী করা হয় ও নিষ্পাপ বাচ্চাদের পাপের জগতের বাসিন্দা বানানো হয় এবং ভাই বোনের পবিত্র সম্পর্কে কলুষিত করা হয়... তবে এজন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। এখন শুধু তুমি এতটুকু বলো ওসিমকুহে কে কে ফেদায়েন বা বাতিনী? তুমি নিজে ওদেরকে হত্যা করবে ।' ইবনে মাসউদ তিনটি বাড়ির ঠিকানা দিলো । তখনই সেই তিন বাড়িতে হামলা চালানো হলো। সেখান থেকে সাতজন ফেদায়েনকে পাওয়া গেলো। কিন্তু হাতে নাতে ধরা দিলো না কেউ, ছয়জন সৈনিকদের দেখেই আত্মহত্যা করলো আর একজন পালিয়ে যেতে সক্ষম হলো । আরো তিনজন রূপসী মহিলা পাওয়া গেলো । কিন্তু অনেক জেরা করে জানা গেলো এরা কেউ বাতিনী ছিলো না। এরা ছিলো বাতিনী ফেদায়েনদের রক্ষিতা । যারা ওদেরকে দেহমন দান করতো । ওদের কাছ থেকে কোন তথ্যও পাওয়া গেলো না। ২৪ সুলতান মুহাম্মদের কাছে একই দিনে দু'জন কাসেদ এলো। একজন এলো শাহদরের সাঞ্জারের পক্ষ থেকে নুর ও নুরের বাবার খাজানা উদ্ধারের ঘটনা সম্বলিত পয়গাম নিয়ে । আরেকজন এলো ওসিমকুহের সালার আওরিজীর পক্ষ থেকে উবাইদ আরাবী, ইবনে মাসউদের কাহিনী সম্বলিত পয়গাম নিয়ে । সুলতান মুহাম্মদ হয়রান হয়ে গেলেন। সালার আওরিজী কি করে দুই ফেদায়েনকে সুপথে এনে ওদের কাছ থেকে অসম্ভব মূল্যবান তথ্য আদায় করলেন এবং অনেকগুলো কুখ্যাত ফেদায়েনকে পাকড়াও ২৬৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।