রূপসী মেয়েরা । ওরা বলতো এটা বেহেশত আর আমরা এর হুর... জানিনা সেটা স্বপ্ন না এখন আমি স্বপ্ন দেখছি' বলতে বলতে তার আওয়াজ ক্ষীণ হয়ে গেলো। হাকিম তাকে আরেকটি ওঁষধ পান করালেন। সে গভীর ঘুমে তলিয়ে গেলো । হাকিম সালার আওরিজীকে বাইরে ডেকে নিয়ে বললেন। কয়েক ঘণ্টা পর সে আস্তে আস্তে জেগে উঠবে এবং জাগতে জাগতে তার সে অতীতের কথা বলতে শুরু করবে। সন্ধ্যার দিকে সে জাগতে শুরু করলো এবং ক্ষণে ক্ষণে তার মুখ দিয়ে এলো মেলো কথা বের হতে লাগলো । বুঝা যাচ্ছিলো সে অতি কষ্টে ফেলে আসা জীবনের স্মৃতি মন্থুর করে যাচ্ছে। হঠাৎ তার চেহারা লাল হয়ে গেলো । রাগে কম্পিত গলায় বলে উঠলো- “সে আমার বোন ছিলো... ওহ! সে আমার বোন ছিলো । আর আমি তার সঙ্গে না না... আমি এ শয়তানকে হত্যা করবো ।” বলতে বলতে সে শোয়া থেকে এক লাফে উঠে বসলো । হাকিম ও সালার আওরিজী তাকে সন্নেহে বসিয়ে দিয়ে বললেন, হাসান ইবনে সবার হত্যার ব্যবস্থা আমরা নিজেরাই করবো । তারপর জিজ্ঞেস করলেন, কিন্তু কে তোমার বোন? আর তুমি কে? কিছুক্ষণ চুপ থেকে সে তার অতীত জীবনের কাহিনী শোনালো। বলার সময় কখনো রাগে লাল হয়ে গেলো । কখনো দুঃখে কষ্টে নীল হয়ে গেলো । কখনো আবার লজ্জায় অনুতাপে তার মুখ বিমর্ষ হয়ে উঠলো। তার নাম ইবনে মাসউদ । ওরা থাকতো বাগদাদে । ওর বাবা ছিলো হাসান ইবনে সবার অন্ধভক্ত। তার বয়স যখন ষোল এবং তার একমাত্র বোনের বয়স যখন তের তখন তাদেরকে হাসান ইবনে সবার কাছে পেশ করে তার বাবা । ইবনে মাসউদ তার বোনকে অসম্ভব ভালোবাসতো । কিন্তু অল্প দিনের মধ্যেই হাসান ইবনে সবার বেন ওয়াশিং চিকিৎসায় এবং হাশীমের বদৌলতে ওরা ওদের রক্তের সম্পর্কের পবিত্রতা ভুলে গেলো। ওরা জানতো একে অপরের ভাই বোন তারা । কিন্তু জানতো না ভাইবোনের সম্পর্কটা কি। সাড়ে চার কি পাচ বছর পর যখন ইবনে মাসউদ পাকা ফেদায়েন হয়ে উঠলো তখন তাকে বেহেশতে স্থান দেয়া হলো এবং “হুর' স্বরূপ দেয়া হলো তার আপন বোনকে । তাদের মধ্যে কখনো এ বোধ জাগলো না যে, ওদের সম্পর্ক অতি পবিত্র... নয় বছর পর ওসিমকুহের এই হাকিম তাকে জাগিয়ে তুলেছেন। “আমি হাসান ইবনে সবাকে হত্যা করবো" - দীতে দাত পিষে বললো সে- তারপর, আমি নিজের খঞ্জর দিয়ে আত্মহত্যা করবো । না না... আমি আর আমার বোনের সামনে যেতে পারবো না। ওকে আগে হত্যা করবো তারপর আমি আত্মহত্যা করবো । “শান্ত হও ইবনে মাসউদ!' - হাকিম তাকে বললেন - “তোমার সব ইচ্ছাই পূরণ হবে। তবে এখন নিজেকে কাবুতে রাখো । এখনো তোমার যখম সারেনি। এখন এত উত্তেজিত হয়ে পড়লে তোমার যখম আরো কাচা হয়ে যাবে । তখন তো কিছুই করতে পারবে না।' ২৬৩ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।