'রক্তপাত হতে দিন” - বুড়ো হাকিম সামান্য হেসে বললেন- 'ওর শরীরে ততটুকু রক্তই রাখা হবে যতটুকুতে সে জীবিত থাকবে । অতিরিক্ত রক্ত বের হয়ে যাবে । কারণ ওর রক্তে শুধু হাশীষ ও নানা ধরনের নেশা জাতীয় দ্রব্যের মিশ্রণ । ওর রক্ত বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওর বাতিনী স্বভাবও বের হয়ে যাবে। তারপর ওঁষধ ও প্রয়োজনীয় পথ্য দিয়ে তাকে সারিয়ে তোলা হবে। 'কিন্তু রক্ত অতিরিক্ত বের হয়ে গেলে কি সে মরে যাবে না? - আওরিজী জিজ্ঞেস করলেন। “জীবন মরণের গ্যারান্টি আমি দিতে পারবো না। শুধু এতটুকু নিশ্চয়তা দিতে পারি। একে যদি বাঁচিয়ে তুলতে পারি তাহলে তাকে অন্যরূপে দেখতে পাবেন । আর এখনই যদি ওর যখম ঠিক করে দিই আর ওর এই রক্ত দেহে রয়ে যায় তাহলে হাজারো শাস্তি দিয়েও ওর মুখ থেকে একটি শব্দও বের করতে পারবেন না। হাকিম যখমীর মুখে ওঁষধ মিশ্রিত ফোটা ফোটা পানি দিতে লাগলেন। এরকম কিছুক্ষণ চালিয়ে মধু মিশ্রিত দুধের ফোটা দিলেন অনেক্ষণ । ওদিকে তার রক্তপাত চলতে লাগলো । যখন যখমীর পুরো দেহ সাদা-ফ্যাকাসে হয়ে গেলো হাকিম তার যখম ধুয়ে মুছে ওষধ দিয়ে ব্যান্ডেজ বেধে দিলেন এবং নিয়মিত বিরতি দিয়ে ওঁষধ মিশ্রিত পানি ও মধু মিশ্রিত দুধ দিয়ে গেলেন তার সুখে । 'আপনারা এখন সবাই যার যার কাজে চলে যেতে পারেন । একটু বিশ্রাম করুন গিয়ে। ইনশাআল্লাহ আগামীকাল দুপুরের মধ্যে ওর হুশ ফিরে আসবে এবং আল্লাহর ইচ্ছায় বেঁচেও উঠবে'_ হাকিম আশ্বাসভরা গলায় বললেন। সারা রাত এভাবে তার চিকিৎসা চললো । একে একে কয়েকজ্বন হাকিম তার জন্য রাত জেগে কাটালেন। পরদিন সকালের দিকে যখমীর ঠোট নড়ে উঠলো । “আমি কোথায়? _ অতি কষ্টে তার মুখ থেকে শব্দ বের হলো। “তোমার আপনজনদের কাছে*- বৃদ্ধ হাকিম ফিস ফিস করে বললেন- “মনে কোন দুঃখ কষ্ট পুষে রাখো না। তুমি যেখানে আছো সেখানে তোমার জন্য আছে শুধু প্রেম আর ভালোবাসা ।" আস্তে আস্তে যখমীর চোখ দুটো খুললো । দেখলো তার মুখের ওপর ঝুকে আছে অশীতপর এক বৃদ্ধের শান্ত স্নেহময় একটি মুখ। সে মুখে কিছু বলতে পারলো না। তবে তার শীর্ণ মুখটিতে ভেসে উঠলো কৃতজ্ঞতার কতগুলো সরলরেখা। আরো একদিন এক রাত পর সে উঠে বসতে পারলো । এবার হাকিম সালার আওরিজী সহ মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুসকে যখমীর কামরায় আসার অনুমতি দিলেন। যখমী তো সবাহকে দেখে হয়রান হয়ে জিজ্ঞেস করতে লাগলো উনারা কে... অথচ সে আওরিজীসহ অন্য সবাইকে কেনায় অনেকবার দেখেছে এবং চিনেও সবাইকে । তারপর যখন উবাইদ আরবী তার সামনে এলো তখন চিন্তায় পড়ে গেলো এ যুবককে জানি কোথায় দেখেছি। “আমি যেন একটি সুখের স্বপ্ন থেকে জেগে উঠেছি'- যখমী দুর্বল কণ্ঠে বলে উঠলো - “্বপ্রে আমি চমৎকার একটি জায়গা দেখেছি। সেখানে ছিলো কত সুন্দরী ২৬২ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।