Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

কেল্লার দেয়ালের ওপর থেকে কয়েকটি ঈগল চোখ সর্বক্ষণ ভিড়ের প্রতি নজর রাখছিলো। দুই বাতিনীর মৃত্যু কার্যকর হওয়ার পর লোকজন যখন শ্রোগান দিতে দিতে চারদিক ছড়িয়ে পড়েছিলো তখন কেল্লার ওপর থেকে ওরা আবিষ্কার করলো দুই ঘোড় সওয়ার আলমোতের পথে উঠতে যাচ্ছে। এদের কমান্ডার ছিলো মুযাম্মিল ও ইবনে ইউনুস। কিন্তু এরা দেয়ালের নিচের দিকে থাকায় ওদেরকে দেখতে পায়নি। ওপর থেকে ওরা এসে জানালো, দু'জন ঘোড়সওয়ার আলমোতের দিকে রুখ করেছে। মুযাম্মিলরা তখনই ছয়জনের কমান্ডো বাহিনী নিয়ে ওদের পিছু ধাওয়া করলো। মুযাম্মিলরা অনেক সাবধানতা অবলম্বন সত্তেও দুই ঘোড়সওয়ার টের পেয়ে গেলো এবং ওরা পথের পাশের দু"দিকে পাহাড় ও জঙ্গুলে পথে ছড়িয়ে পড়লো । এবার মুযাম্মিলরা ভাগ ভাগ হয়ে দু'জনকে ধাওয়া করলো । প্রথমে একজনকে ওরা খুব সহজেই ঘেরাওয়ের মধ্যে নিয়ে এলো । সওয়ারটি তখন তলোয়ার বের করলো । সবাই ভাবলো এ বুঝি মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে গেলো । কিন্তু ঘোড়সওয়ার তলোয়ার দিয়ে মোকাবেলায় উত্তীর্ণ না হয়ে নিজের বুকে তলোয়ার বিদ্ধ করে দিলো । শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে শুধু বললো, কোন ফেদায়েনকে জীবিত ধরতে পারবে না । মুযাম্মিল নির্দেশ দিলো, অন্যটাকে যেভাবেই হোক পাকড়াও করতে হবে এবং জীবিত। দ্বিতীয় ঘোড়সওয়ার ততক্ষণে অন্য দলের ঝেষ্টনীতে এসে গেছে। তবে সে তলোয়ার বের করে আত্মহত্যা না করে লড়াই শুরু করে দিলো । মুযাম্মিলরাও ওদের সঙ্গে যোগ দিলো। এই ঘোড়সওয়ারটি চমৎকারভাবে লড়তে লাগলো । প্রতি মুহুর্তে দিক বদল করে করে ছয় সাত জনের আঘাত রুখতে লাগলো এবং নিজেও আক্রমণ চালাতে লাগলো । কেউ তাকে যখম করতে পারছিলো না। অবশেষে এক সৈনিক তার ডান পা যখম করতে সক্ষম হলো। তারপর মুযাম্মিল হঠাৎ করে বিদুৎ গতিতে তার ঘোড়ার সামনে চলে গেলো এবং তার তলোয়ার ধরা হাতে সজোরে এক কোপ বসিয়ে দিলো। সে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলো। সঙ্গে সঙ্গে সবাই এসে তাকে ধরে ফেললো এবং এক সৈনিক তার যখমে শক্ত করে কাপড় বেঁধে দিলো । তারপর সবাই তাকে নিয়ে ওসিমকুহের দিকে রওয়ানা হয়ে গেলো। যেসব বাতিনী আছে তারা নিশ্চয় এদের আলমোত রওয়ানা হওয়ার কথা জানে । তাই ওরা যাতে জানতে না পারে ওদের এক সঙ্গী পথে মারা গেছে আরেকজন যখমী হয়ে ওসিমকুহে ফিরে এসেছে। মুযাম্মিলের নির্দেশে সবাই সেখানেই দীড়িয়ে পড়লো। একজন ওসিমকুহে গিয়ে বড় একটি ব্রিপল নিয়ে এলো । তখন যখমী বাতিনীকে ব্রিপলে ঢেকে গোপনে কেন্লায় প্রবেশ করলো সবাই। সালার আওরিজী যখমী বাতিনীকে দেখে সবচেয়ে অভিজ্ঞ হাকিমকে ডাকালেন। তিনি এখন বৃদ্ধ। মারুতে ছিলেন। অনেক বাতিনীকে তিনি এই যখমী অবস্থা থেকে চিকিৎসা দিয়ে সুপথে এনেছেন। হাকিম এলে আওরিজী তাড়া দিয়ে বললেন, জলদি এর রক্ত ঝরা বন্ধ করুন। না হয় সে রক্তপাতে মারা যাবে। ২৬১ ফড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।