আমার আরেকটা পরামর্শ থাকবে, আপনি হুকুম জারী করবেন। মৃত্যুদণ্ড দেয়ার সময় কেউ যেন কেন্পায় না থাকে । সবাই কেল্লার বাইরে এসে জল্লাদের হত্যাকাণ্ড দেখে। তাহলে কোন বাতিনী আর ঘরে লুকিয়ে থাকতে পারবে না। “সত্যিই তুমি ও শাফিয়া অনেক বড় পুরস্কারের হকদার হয়ে গেছো। আমি বুঝতে পারছি না কোন পুরস্কার তোমাদের জন্য উপযুক্ত হবে । পুরস্কারের সবচেয়ে হকদার তো শাফিয়া। আপনি যদি একান্তই আমাদের কিছু দিতে চান তাহলে আমাদের একে অপরকে পুরস্কার স্বরূপ দিয়ে দিন... বলতে বলতে উবাইদ আরবীর মুখ লাল হয়ে গেলো। “অবশ্যই অবশ্যই । এ দুই বাতিনীকে জাহান্নামে পাঠানোর পরই তোমাদের বিয়ে পড়াবো আমি ।” পরদিন সকাল সকাল ঘোড়দৌড় ময়দান লোকে লোকারণ্য হয়ে গেলো । সবার চোখে মুখে বিরাজ করছে দুই বাতিনীর হত্যাকাণ্ড দেখার চাপা কৌতৃহল। এর মধ্যে সালার আওরিজী সবার সামনে দাড়িয়ে একটি বক্তৃতা দিলেন। “ইসলামের জানবাজ ভাইয়েরা! - “সালার আওরিজীর কণ্ঠ গমগম করে উঠলো" - এরা দু'জন শুধু আমার ও সেলজুকি সালতানাতেরই গাদ্দার নয়, এরা আল্লাহ রাসূল ও দীন ইসলামের গাদ্দার। এরা শয়তানের বড় পান্ডা । হাসান ইবনে সবার দুই কুখ্যাত অনুসারী । কেন্লায় থেকে এরা ভয়ংকর খুনী ফেদায়েনদের আশ্রয় দিতো। শেষ পর্যন্ত এমন এক ফেদায়েনকে আশ্রয় দিয়েছে যে আমাকে হত্যা করতে এসেছিলো । কিন্তু আল্লাহর কুদরতের লীলা দেখো ওরা আজ মৃত্যুর কাঠগড়ায় দীড়িয়ে। হাসান ইবনে সবার হাতে যদি খোদায়ী শক্তি থেকে থাকে সে ওদেরকে বাচিয়ে নিয়ে যাক। কিন্তু তার হাতে যে শক্তি আছে সেটা হলো শয়তানী শক্তি । কেউ যেন মনে না করে ওদের কাছ থেকে আমি আমার ব্যক্তিগত প্রতিশোধ নিতে যাচ্ছি। আল্লাহর পথে তো আমি সবসময়ই প্রাণ দিতে প্রস্তুত। সবাই জেনে রেখো । বাতিনী হওয়া অনেক বড় পাপ। যার শাস্তি মৃত্যুদন্ড। এই শহরে এখনো অনেক বাতিনী আছে। তোমাদের প্রত্যেকেরই ফরজ দায়িত্ব হলো, যাকেই বাতিনী বলে সন্দেহজনক মনে হবে তার ব্যাপারে প্রশাসনে এসে গোপনে সংবাদ দেয়া... হ্যা, হাসান ইবনে সবা যদি ঘোষণা দিতো তার ফেরকা ইসলামের কোন ফেরকা নয় তাহলে তার অনুসারীদের ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই। কিন্তু এরা ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য যাচ্ছে তাই করে যাচ্ছে। প্রতিটি বাতিনী একাধিক মুসলমান হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী । হাজার হাজার নিরপরাধ আলেমকে ওরা হত্যা করেছে। এর মধ্যে এরাও ছিলো । হাজার খুনের অপরাধে মাত্র এই দু'জনকে আজ হত্যা করা হচ্ছে।' দুই আসামীকে আগেই কালো কাপড়ে মুড়িয়ে মাঠের এক বেদিতে উপস্থিত করা হয়েছিলো । আওরিজীর বক্তৃতা শেষ হতেই জল্লাদ ওদের শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেললো । ভিড়ের ভেতর থেকে শত শত কণ্ঠ গর্জে উঠলো চিরঞ্জীব ধর্ম ইসলাম ধর্ম। ২৬০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।