Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ঘরেই পাওয়া গেলো নেযামুলমুলককে । তিনি মাত্র নাস্তা সেরে উঠেছেন। সুমনা দেখা করতে এসেছে শুনে তিনি ভাবলেন, এই মেয়ে আবারো খালজান বা আলমোত যাওয়ার কথা বলতে এসেছে। তিনি সুমনাকে ভেতরে পাঠাতে বললেন। “এসো সুমনা!'- নেযামুল মুলক স্নেহার্র গলায় বললেন- “আজ কি আবার মুযাম্মিলের কথা মনে পড়েছে? নাও স্বপ্নে দেখেছো?" না মুহতারাম! স্বপ্নে নয় বাস্তবেই সে এসেছে। কাল সন্ধ্যায় অক্ষত অবস্থায় আমার কাছে এসেছে ।' “কী বলছো? তোমার মাথা কি ঠিক আছে?'- নেযামুল মুলক এমনভাবে বললেন যেন সুমনার মাথা সত্যিই বিগড়ে গেছে-'সে এলে আমার কাছে এলো না কেন?... সে কী বলেছে তার অবস্থা সেখানে কেমন ছিলো?" মুহতারাম! আল্লাহর শুকরিয়া আদায় করুন যে, সে আমার কাছে আগে এসেছে, প্রথমেই আপনার কাছে এলে এতক্ষণে অন্যকিছু ঘটে যেতো । “কী বলছো? কী হতো? মনে হচ্ছে মানসিকভাবে তুমি খুব চিত্তাগ্রস্ত? হ্যা মুহতারাম! সারারাত ঘুমাইনি আমি, কোন ভূমিকা ছাড়া শুধু এতটুকু বলবো, যাকে আপনি হাসান ইবনে সবার হত্যার জন্য পাঠিয়েছিলেন সে এখন আপনাকে হত্যা করতে ফিরে এসেছেন । “এতে আমি খুব আশ্চর্যও হচ্ছি না। আমার জানা আছে, হাসান ইবনে সবার কাছে এমন জাদু আছে যা মুযাম্মিলের মতো এক দৃঢ় যুবককেও তার শিষ্য বানিয়ে নেয়-, নেযামুল মুলক বললেন শান্ত গলায়। “মুহতারাম! আপনি তো শুধু শুনেছেন হাসান ইবনে সবার কাছে কোন জাদু আছে। আমি নিজে চোখে সেই জাদু চালাতে দেখেছি । পরে বিস্তারিত বলবো, কিন্তু তড়িৎ এই সিদ্ধান্তে পৌঁছতে হবে মুযাম্মিলকে এখন কি করা হবে । তাকে আমি আর কত দিন আমার আবেগের শিকলে বেঁধে রাখতে পারবো? যে কোন সময় সে আপনার ওপর হামলা চালাতে পারে... আপনি অত্যন্ত দূরদর্শী... আমি সে তুলনায় নগণ্য হয়েও পরামর্শ দেবো, তাকে আপনি কয়েদ করে রেখে দিন।" “না সুমনা'_ অসম্ভব বুদ্ধিদীপ্ত বলে প্রসিদ্ধ নেযামুল মুলক বললেন- “আমি এতো সুদর্শন, দৃঢ়চেতা ও দুঃসাহসী এক যুবককে নষ্ট করবো না। হাসান ইবনে সবা যেভাবে নিজ স্বার্থ সিদ্ধির জন্য তাকে মারণাস্ত্র বানিয়েছে আমিও সেভাবে তাকে ফিরিয়ে আনবো এবং আগের মতো খাঁটি মুসলমান বানিয়ে ছাড়বো । ভেবে দেখো সুমনা! সে তার মা-বাবা ভাই-বোনের কথা মন থেকে বের করে দিয়ে একমাত্র সংকল্প নিয়েছিলো যে, হাসান ইবনে সবাকে হত্যা করবে । হাসান ইবনে সবাকে সে একজন মানুষ হিসেবে নয় মানবজাতির ধ্বংসকারী এক শয়তানের গলা কাটতে চেয়েছিলো । আমি ওকে তার আসল জীবনে ফিরিয়ে আনবো । তবে এর জন্য আমাদের একটা খেলায় নামতে হবে । “এই খেলায় আমি কি অংশগ্রহণ করতে পারবো না? ২৬ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।