বলুন সব ছিলো হাসান ইবনে সবা। তার মুখ থেকে বের হওয়া সব কিছুকেই আমরা আসমানী বাণী বলে বিশ্বাস করতাম । ভালো মন্দের কোন বোধ আমাদের ছিলো না। হাসান ইবনে সবা বলতো, তোমার কাছে যেটা ভালো লাগবে সেটাই “পুণ্য মনে করবে আর যেটা খারাপ লাগবে সেটাকে “পাপ” মনে করবে । কিন্তু এখানে এসে আমি আসল সত্যকে পেয়েছি ।' 'আন্লাহ তা'আলা তোমাকে এর পুরস্কার দেবেন” - আওরিজী বললেন - “আর যাদেরকে তুমি ধরিয়ে দিয়েছো- এ সজিওয়ালা ও তার বন্ধু তাদের পরিণাম দেখে নিয়ো। আর তুমিও যে প্রতিদান পাবে তাও সবাই দেখতে পাবে । তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এদেরকে ছাড়া কি তুমি ওসিমকুহের অন্য কোন বাতিনীকে চেনো না? না সালার মুহতারাম! ওসিমকুহে আরো বাতিনী অবশ্যই থাকতে পারে। কিন্তু এক বাতিনী সব বাতিনীকে চিনতে পারবে এটা কিন্তু জরুরী নয়। আমি শুধু আপনাকে হত্যা করতে এসেছি। এজন্য যে দু'জনের সঙ্গে আমাকে সম্পর্ক রাখার নির্দেশ দেয়া হয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি এবং তারা আমাকে আশ্রয় দিয়েছে । আপনাকে হত্যা করার পর আমার একমাত্র কাজ ছিলো নিজে নিজে আত্মহত্যা করা ।... যা হোক, তাদেরকে তো আপনি হত্যা করবেনই। কিন্তু আমিও আর নিরাপদে থাকতে পারবো না। আমি হাসান ইবনে সবার অতি অভিজ্ঞ দু'জন লোককে ধরিয়ে দিয়েছি। তার লোকেরা সুযোগ পেলেই এর প্রতিশোধ নেবে । তারপরও আমি প্রাণ বাজি রেখে অন্য বাতিনীদের খুঁজে বের করতে চেষ্টা করবো । “যেভাবেই হোক তোমার নিরাপত্তার ব্যবস্থা আমি নেবো । আচ্ছা! ওই দুই বন্দী বাতিনীর কাছ থেকে তো মনে হয় কোন কথা আদায় করা যাবে না।" “কখনোই না। ওদেরকে আপনি লোভ দেখাতে পারেন কিন্তু কোন মূল্যেই তারা তা গ্রহণ করবে না। কিংবা কঠিনতর শাস্তি দিতে পারেন কিন্তু মুখ খোলার চেয়ে ওদের কাছে মৃত্যু অনেক প্রিয়। দেখবেন মৃত্যুর সময় এদের মুখে কেমন গর্বের হাসি ঝুলে থাকে । “ঠিক আছে, সারা শহরে ঘোষণা দেয়া হবে আগামীকাল কেল্লার বাইরে দুই বাতিনীকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সবাই যেন সেখানে একত্রিত হয়ে যায়। “আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাল যখনই এঁ দু'জনকে মৃত্যুদণ্ড দেবেন তখন লুকিয়ে থাকা বাতিনীরাও কিন্তু শহরবাসীর সঙ্গে দর্শক হয়ে আসবে । তারপর ওদের দু'একজন অবশ্যই আলমোতে খবর দেয়ার জন্য আলমোতের দিকে রুখ করবে। তাই আপনি গুপ্তচর লাগিয়ে দেবেন। ওরা আলমোতের পথের দিকে নজর রাখবে । ওরা আলমোতের পথে যাদেরকেই উঠতে দেখবে পাকড়াও করে আপনার কাছে নিয়ে আসবে ।' হ্যা তোমার পরামর্শটা খুব সুন্দর । আমি এটা বাস্তবায়ন করবো ।' ২৫৯ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।