Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

আগে আপনি এক বাপ কেটকে একটি মহল ও কিছু জমি দিয়েছিলেন, ওরা আপনার সাক্ষাত প্রার্থী হয়ে এসেছে। সাঞ্জার ওদেরকে জলদি ভেতরে পাঠিয়ে দিতে বললেন। দারোয়ান ওদেরকে গিয়ে জানালো হুজুর আপনাদেরকে ভেতরে যেতে বলেছেন। কিন্তু নুরের বাবা এই বলে তাকে আবার ভেতরে পাঠিয়ে দিলেন যে, কষ্ট করে সুলতানকেই আসতে হবে বাইরে। সাঞ্জারকে একথা বলতেই সাঞ্জার তেলে বেগুনে জুলে উঠলেন। শত হলেও তিনি সুলতান মুহাম্মদের ভাই এবং শাহদরসহ এর পরের বিস্তীর্ণ এলাকার সুলতান। কোন সাধারণ লোক এসে কোন সাহসে তাকে এভাবে বিরক্ত করার হিম্মত পেলো, তিনি রাগে গজ গজ করতে করতে বাইরে এসে ঝাঝালো কণ্ঠে নুরের বাবাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার? নুরের বাবা কিছু না বলে উনাকে একটি ঘোড়ার গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। তারপর বাক্স চারটির ডালা খুলে সুলতানকে গাড়ির ওপরে আসার ইংগিত করলেন। তিনি রাগে বিড় বিড় করতে করতে গাড়ির ওপরে গিয়ে উঠলেন এবং বাক্সের দিকে নজর যেতেই তার মুখ হা হয়ে গেলো । “আরে... এই.... এই সব পেলে কোথায়? - তোতলাতে তোতলাতে এবং হাপাতে হাপাতে তিনি জিজ্ঞেস করলেন- এতো বিশাল এক ধন ভান্ডার! “এই খাযানা কোথেকে কিভাবে এলো সেটা সুলতানকে পরে বলবো । তবে এতটুকু বলতে পারি, এ মাল না আপনার, না আমার বরং এ সেলজুকি সালতানাতের ৷ বাতিনী ডাকুরা অগণিত মানুষের রক্তের বিনিময়ে এই খাযানা গড়েছে" - এক নিঃশ্বাসে বলে গেলেন নুরের বাবা । সাঞ্জার তখনই বাক্স চারটি লোকদের মাধ্যমে ভেতরে নিয়ে এলেন। তারপর বাপ বেটিকে জিজ্ঞেস করলেন, এই খাযানা কিভাবে তারা পেলো । নুরের বাবা তাকে পুরো কাহিনী শোনালেন। “আমি তোমাকে অফুরন্ত পুরস্কার দেবো” - সাঞ্জার সব শুনে বললেন। “আমি এখান থেকে এক কড়িও নেবো না" - নুরের বাবা বললেন - “এটা সালতানাতের সম্পদ ও আন্রাহ প্রদত্ত আমানত মনে করে গ্রহণ করতে হবে। আমি আমার পুরস্কার পেয়ে গেছি। চমৎকার একটি বাড়ি পেয়েছি এবং অনেকখানি জমি পেয়েছি । আমার জন্য এই যথেষ্ট ।” ২৩ উবাইদ আরবী সুস্থ হয়ে সে তার বাতিনী জীবন থেকে খাঁটি মনে তাওবা করে নেয়। একদিন সে তার অতীত জীবনের পূর্ণ কাহিনী সালার আওরিজীকে শোনায় । “হে সেলজুকি সালার!” - তার কাহিনী শেষ করে বলে উঠলো উবাইদ আরবী- “আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন একক শক্তি নেই। আমি তো আপনাকে কতল করতে এসেছিলাম । কিন্তু আজ আপনাকে অনুরোধ করছি আপনি নিজ হাতে আমাকে কতল করুন । আমাদের খোদা বলুন রাসূল ২৫৮ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।