বাক্সগুলো অসম্ভব ওজনী। খুব কষ্টে ওরা ওগুলো নিয়ে নৌকায় রাখলো । হাধিক বাক্স রেখেই অন্য বাক্স আনার জন্য রওয়ানা দিলো। এই ফাকে নুরের বাবা পুরো নৌকা পানিতে ভাসিয়ে দিলো । রশিতে বীধা থাকায় নৌকা পানিতে ভেসে গেলো না। তারপর দিকে আসতে লাগলো । এবার হাধিকরা পেছনে আর নুররা আগে আগে । নুর ও নুরের বাবা বাক্স নৌকায় রেখেই নৌকায় উঠে পড়লো । একটু পর যখন হাযিকরা সর্বশেষ বাক্সটি নিয়ে এলো তখন নুরের বাবা ও নুর এগিয়ে গিয়ে ওদের কা থেকে বাক্সটি নিয়ে দ্রুত নৌকায় নামিয়ে রাখলো এবং ওদেরকেও ইশারায় তাড়াতাড়ি নৌকায় উঠতে বললো । ওরা যেই নৌকায় উঠতে গেলো নুরের বাবা তার হাতের মশালটি প্রথমে হািকের শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। তারপর সঙ্গে সঙ্গে হাযিকের বন্ধুর গায়েও মশালটি লাগিয়ে দিলেন। দু'জনের কাপড়ে আগুন লেগে গেলো। নিমিষেই সে আগুন ওদের পুরো শরীরে ছড়িয়ে পড়লো । এদিকে নুরের বাবা নুরকে বললো, তাড়াতাড়ি নৌকার রশিটি জ্বালিয়ে দাও। রশিটি জ্বালিয়ে দিতেই নৌকা পানিতে নেমে গেলো। আর নুর ও তার বাবা দুদিক থেকে পানিতে বৈঠা মারতে লাগলো, ওদিকে ওরা যন্ত্রণায় আতংকে পানিতে ঝাঁপিয়ে পড়লো । ওদের শরীরের অনেকখানি যদিও পুড়ে গেছে তবুও যেহেতু ওরা বলবান যুবক ছিলো তাই সে অবস্থাতেই তলোয়ার বের করে নৌকার দিকে সাতার শুরু করলো । নৌকার কাছে পৌছতেই নুরের বাবা এবার মশাল দিয়ে ওদের মুখে মারলো । সঙ্গে সঙ্গে মরণ চিৎকার বেরিয়ে এলো ওদের মুখে থেকে । কয়েকটি কুমীর নৌকার দিকে আসছিলো । সেগুলো হাধিক ও তার বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়লো । এরপর আর ওদেরকে দেখা গেলো না। ক্রমেই ঝিলের পানি রক্তবর্ণ হয়ে উঠতে লাগলো । নিরাপদেই পৌছলো নুররা ঝিলের কিনারায় । নুরের চোখ দিয়ে তখন অঝোর ধারা অশ্রু ঝরছিলো। হাযিকের জন্য তার বুক ফেটে যাচ্ছিলো ঠিক; কিন্তু নিজের প্রতিও তার ভেতর থেকে ধিক্কার উঠে এলো। এক বুড়ো শয়তানের কবল থেকে মুক্ত হয়ে আবার আরেক বাতিনীকেই সে ভালোবাসলো কি করে? “কাদিসনে মা! - মেয়েকে সান্তনা দিয়ে বললেন বাবা- “আমরা এত বড় ধোকা থেকে বেঁচে গেলাম এজন্য কি আমাদের খুশি হওয়া উচিত নয়?... এরা ভয়ংকর কিসিমের বাতিনী ছিলো। যাচ্ছিলো এরা সোজা আলমোত। আমাকে তো পথেই এরা কতল করতো । আর তোমাকে ওখানে নিয়ে হাসান ইবনে সবার বেহেশতের “হুর' বানিয়ে দিতো, আজ তুমি একজন স্বামীর খুঁজে আছো আর ওখানে প্রতিদিন তোমার নতুন একজন স্বামী আসতো... আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি বড় লাঞ্নার জীবন থেকে আমাদেরকে মুক্ত করেছেন। খোদার কসম! এই খাযানা পাওয়ার জন্য আমি মোটেও আনন্দিত নই । আমার আনন্দ হলো তোমাকে শেষ পর্যন্ত আমি বাচাতে পেরেছি। দুপুর গড়িয়ে গেছে অনেক্ষণ হলো । এখন প্রায় বিকেল । সাঞ্জার তার দফতরে বসে জরুরী একটা কাজ করছিলেন । এ সময় দারোয়ান এসে জানালো, হুজুর! কিছু দিন শয়তানের বেহেশ্ৃত-১৭ ২৫৭ ফড/.2110001179.0010)
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।