শাহদর থেকে বের হয়ে হাযিক ঘোড়া ছুটালো তীব্র গতিতে । মাঝরাতের দিকে ওরা ওদের গন্তব্যে পৌঁছলো । গাড়ি রাখলো ঝিলের কিনারা থেকে একটু দূরে । সবাই গাড়ি থেকে নেমে গেলো । তারপর চারটি মশাল জ্বালিয়ে প্রত্যেকের হাতে একটি করে মশাল দেয়া হলো। ঝিলের কিনারায় চার পাচটি নৌকা রাখা আছে। বড় সড় একটি নৌকাই মোটামুটি ক্রটিমুক্ত। আর সবগুলো ভাঙ্গা । সবাই নৌকায় চড়ে বসলো । হাযিকের বন্ধ ভেড়া পাচটিকেও নৌকায় উঠিয়ে নিলো। নৌকা ঝিলের কিনারা থেকে একটু দূরে যেতেই মশালের আলোয় দেখা গেলো একদিক থেকে নৌকার দিকে কয়েকটি কুমীর আসছে। হাযিকের বন্ধু একটি ভেড়া উঠিয়ে পানিতে ছেড়ে দিলো । কুমীরগুলো সঙ্গে সঙ্গে ভেড়ার ওপর ঝাপিয়ে পড়লো । ভেড়ার মুখ দিয়ে তখন সবার অন্তরাত্মা কাপিয়ে এক চিৎকার বেরিয়ে এলো । নৌকা সামনের দিকে এগিয়ে গেলো । একটুপর আবার আরেকটি ভেড়া পানিতে ফেলতে হলো । অবশেষে নৌকা ঝিলের মাঝখানের সেই উচু জায়গায় গিয়ে পৌঁছলো । উচু জায়গাটি আসলে একটি নেড়া টিলার মতো,। পুরোটাই পাথরের ৷ কী আশ্চর্য! পানির মাঝখানে থেকেও এর কোথায়ও ছোট একটি চারা গাছও নেই। ওরা নুড়ি পাথর মাড়িয়ে বহু কষ্টে মশালের আলোয় টিলার ওপর উঠে গেলো। এক জায়গায় স্তুপাকারে অনেকগুলো পাথর দেখা গেলো। হাযিকের ইংগিতে সবাই সেখান থেকে পাথর সরাতে শুরু করলো । নুরও এদের সঙ্গে হাত লাগালো । পাথর সরানোর পর সুদৃশ চারটি বাক্স বেরিয়ে এলো । হাধষিক ও তার বন্ধু বাক্স চারটির তালা খুললো । তালা খুলতেই নুর ও তার বাবার চোখ কপালে উঠে গেলো। ওদেরকে যেন এক রঙ্গীন দুনিয়া আচ্ছন্ন করে ফেললো। ভেতরে শুধু সোনা রুপা আর হীরা ও মণি মুক্তার অজস্র অলংকার । দুর্লভ মূল্যের পাথর এবং অতি মূল্যবান আরো অনেক কিছু । হাযিক ও তার বন্ধুর অবস্থা এমন হয়ে গেলো যেন ওরা কোন নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে । আনন্দে উৎফুল্ল ওরা যেন সব ভুলে গেলো। মুখ দিয়ে নানান ধরনের দুর্বোধ্য শব্দ করতে লাগলো । হাযিকের বন্ধু একবার দু'হাত প্রসারিত করে বলে উঠলো- ইয়া শায়খুল জাবাল! এসব তোমার সম্পদ। আমরা এই খাযানা তোমার পদ মোবারকেই রাখবো ।" “পীর উত্তাদ আবদুল মালিকের আত্মাও খুশী হয়ে যাবে । যখন আমরা আলমোতে... হাধিক বলতে বলতে থেমে গেলো এবং সুর পাল্টিয়ে বলে উঠলো- বাক্সগুলো জলদি উঠাও ৷ আমাদের দ্রুত ইস্পাহান পৌছতে হবে ।” নুরের বাবা এসব শুনেও না শোনার ভান করলে। তিনি নিশ্চিত হয়ে গেলেন এ খাযানা আলমোত যাবে এবং তার মেয়েকেও তারা শয়তানের বেহেশতের “হুর” বানাবে । তিনি খুব দ্রুত ঠিক করে ফেললেন এখন তাকে কি করতে হবে। বাক্সের ডালাগুলো বন্ধ করে দেয়া হলো। একটি বাক্স হাযিক ও তার বন্ধু উঠিয়ে হাটা দিলো । আরেকটি বাক্স নুর ও তার বাবা উঠিয়ে তাদের পেছন পেছন হাঁটা দিলো। ২৫৬ ছডড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।