Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

জানি, আবদুল মালিক আমাকে অতি বিশ্বস্ত এক বাতিনী বলে জানতো । এখন সে ও তার বংশের কেউ আর জীবিত নেই। তাই এখন সেই খাযানা যদি আমি উদ্ধার করি তাহলে কেমন হয় ।'- হাযিক বললো । “তুমি তো এর বৈধ প্রাপক' নুর বললো- “তবে এই খাযানার সঙ্গে আমার মনের কোন সম্পর্ক নেই। কিন্তু এটা যেহেতু বাতিনীদের পীর মুরশিদের ছিলো তাই এটা উদ্ধার করা একটা নেকীর কাজ হবে এবং তিনি এর বৈধ হকদার ।” “আমাকে জিজ্ঞেস করলে আমিও এ কথাই বলবো । খাজানা বের করে নিজের কাছে রাখো'- নুরের বাবা বললেন । কিন্তু এই খাযানার মালিক আমি একা হতে চাই না” আপনি আপনার মেয়েকে আপনারাও । নুরের ওপর ওরা যে জুলুম অত্যাচার করেছে আমি এর মূল্য স্বরূপ পুরো খাযানা ওর পদতলে এনে রাখবো । খাযানা উদ্ধারে আপনাদেরকেও আমি সঙ্গে রাখতে চাই। “আরেকটা কথা ভেবে দেখো'- নুরের বাবা বললেন- “এই খাযানার সব মালই তো লুটের মাল। না জানি কত মানুষকে লুট করে ওরা এই খাযানা গড়েছে। তাই যত দ্রুত সম্ভব এই খাযানা বের করে নেয়া উচিত।” “আপনাদেরকেও তো লুট করা হয়েছিলো । আল্লাহর লীলা দেখুন। আপনাদের কাছ থেকে যা লুট করা হয়েছিলো এর চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ দিয়েছেন... মনে করেন খাযানা আমরা উদ্ধার করে ফেলেছি... জরুরী কথাটা হলো, খাযানা আমরা সবাই মিলে বের করবো । এরপর আর আমরা এখানে ফিরে আসতে পারবো না। খাযানা এখানে লুকানো মুশকিল হবে । সেখান থেকে আমরা চলে যাবো ইস্পাহান। সেখানকার কেউ আমাদেরকে চিনবে না। সেখানে আমরা শাহেনশাহী জীবন পাবো- হাযিক বললো । হাধিক ওদেরকে জানালো, খাযানা রাখা হয়েছে শাহদর থেকে এক দিনের দৃূরতে এক ঝিলের মাঝখানে । ঝিলের মাঝখানে উচু একটি জায়গা আছে সেখানে লুকিয়ে রাখা হয়েছে। তবে জায়গাট খুবই ভয়ংকর। সেখানে অনেকগুলো কুমির আছে। তাই সেখানে যাওয়ার আগে সর্বাত্বক সতর্কতা গ্রহণ করতে হবে । তাও কুমিরের হাত থেকে রক্ষার জন্য সে অন্য ব্যবস্থা নেবে। কবে কিভাবে এখান থেকে বের হবে সবকিছু ঠিকঠাক করা হলো । হাযিক জানালো, খাযানার ব্যাপারে যে আরেকজন জানে সে তারই এক বন্ধু। নুর যে ওর ঘরে কয়েকবার গিয়েছে হাযিকের সঙ্গে মিলিত হতে তার সেই বন্ধুর ঘরেই গিয়েছে। দুদিন পর বিকেল বেলায় হাধিকের ঘর থেকে একটি ঘোড়ার গাড়ি বের হলো। ঘোড়ার লাগাম হাযিকের হাতে । গাড়ির ভেতর রয়েছে হাযিকের সেই বন্ধু, নুর ও তার বাবা । গাড়ির আরেক পাশে রাখা হয়েছে পাঁচটি ভেড়ার বাচ্চা । ঝিল পাড়ি দিতে যখন ওরা নৌকায় উঠবে তখন কুমিররা আক্রমণ করবে সে সময় এই ভেরা ছেড়ে ওদেরকে দূরে সরিয়ে রাখা হবে। ২৫৫ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।