Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

একজন আমি আরেকজন শাহদরেই থাকে । সেও আমার মতো অত্যন্ত বিশ্বাসভাজন। আমরা এখানে রয়েছি এজন্য যে, ইমামের হুকুম আসবে কখন আর আমরা খাযানা বের করে তার পদ মোবারকে রেখে আসবো ।” “তাহলে ইমামকে গিয়ে আমি কি বলবোঃ “বলবে কিছু দিনের মধ্যেই খাযানা আলমোতে পৌঁছে যাবে । কাল সকালে তুমি রওয়ানা হয়ে যাও ।' “ইমাম এত বলেছেন তোমাদের কারো যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমি এখানে রয়ে যেতে পারবো। না, তুমি চলে যাও। আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। দু'জনই আমরা যথেষ্ট । আমি ইমামের জন্য এক হুরও নিয়ে যাবো ।” “কে সে? কোথায় পেলে তাকে? 'শাহদরের আমীর আহমদ ইবনে আতাশের ষোড়শী স্ত্রী ছিলো সে। শাহদর পতনের ব্যাপারে এই মেয়ে ও তার বাবার অনেক বড় ভূমিকা ছিলো । কিন্তু আমার ভাই! আমাকে একটা পরামর্শ দাও। এই প্রথমবার একটি মেয়েকে আমি হৃদয় থেকে ভালোবেসে ফেলেছি। ইমামের বেহেশতের অনেক হুরকেও তো আমি ভোগ করেছি, অনেক মেয়েও এসেছে আমার জীবনে । কিন্তু ওসব ছিলো শারীরিক ব্যাপার । কিন্তু এই মেয়ে এখন আমার পুরো অস্তিত্বকেই কেড়ে নিয়েছে । আমি ওকে বিয়ে করতে চাই। তবে ইমামের অনুমতি নিয়ে ।" 'হাধিক ভাই! তুমি এই খাযানা যখন ইমামের কাছে পাঠাবে তখন বলে দেবে এই মেয়েকে যেন তোমাকে পুরস্কার স্বরূপ দিয়ে দিন। এ মেয়েকে কি তুমি সঙ্গে নিয়ে যাবে? “মেয়ে ও মেয়ের বাবাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। না হয় এই মেয়েকে সেলজুকিরা কজা করে নেবে ।' “ইমামকে আমিও আগ থেকে জানিয়ে রাখবো । তোমার ব্যাপারে সুপারিশও করবো'_ সালার বললো। সস উপস্থিত হলো । নুরের বাবা তখনো ঘর থেকে বের হয়নি। এত সকাল সকাল হাধিককে দেখে তো ওরা হয়রান হয়ে গেলো । হাযিক তাদেরকে বললো জরুরি একটা খবর বলতে এসেছি। “তোমরা তো জানো আবদুল মালিকের সঙ্গে আমার কত গভীর সম্পর্ক ছিলো। এখন যে কথাটা বলবো সেটা যেন অন্য কেউ তো দূরের কথা কাকপক্ষীও না জানে। তাহলে আমরা তিনজন কতল হয়ে যাবো । খবরটি হলো আবদুল মালিক তাদের থেকে একটু দূরে অনেক বড় এক খাযানা রেখে গেছেন। আমি ও আমার এক বন্ধু সেটা ২৫৪ ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।