Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এমন বিত্তশালী এক যুবক একা থাকে ।"- নুর ফিরে এসে বললো তার বাবাকে “দেখো কতদূর পর্যন্ত তার জায়গা জমি ছড়িয়ে ছিটিয়ে আছে।' 'নুর! তুই কি বলতে চাচ্ছিস আমি জানি, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস তাও কিন্তু জানি আমি। তবে কারো প্রতি খুব দ্রুত প্রভাবাবিত হওয়া যায় তাকে ঘিরে ভবিষ্যত জীবনের ব্যাপারে তাড়াহুড়া করে ফয়সালা করাটা ভালো কাজ নয় । তোকে নিয়েই তো আমার সব ভাবনা চিন্তা। আমাকে এখন ভাবতে দে তোর জন্য কি হাধিককে বেছে নেবো না অন্য কাউকে'- নুরের বাবা একথা বলে বাড়ির দিকে রওয়ানা দিলেন। নুর তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে হাধিক হবে তার ভবিষ্যৎ জীবন সঙ্গী। পরদিন থেকে শুরু হলো নুর ও হাযিকের মধ্যে প্রেম-পরিণয় খেলা । প্রতিদিন সকালে নুরের বাবা চলে যাওয়ার পর হাযিক সেখানে এসে উপস্থিত হতো । আবার নুরও যেতো হাযিকের ওখানে । তবে সেটা হাধিকের নিজের বাড়িতে নয়। হাযিকের এক বন্ধুর বাড়িতে । তার বন্ধু সে বাড়িতে একা থাকতো । কিন্তু নুরের মনে কখনো এ প্রশ্ন আসতো না যে, হাধিক কেন তাকে নিজের বাড়িতে না নিয়ে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় । হাযিক যেন তাকে সম্মোহন করেছে। বাবা এতটা অভিজ্ঞ নয় এবং প্রয়োজনের তুলনায় তার নওকরও কম। হাযিক তাকে কিছু নওকর এবং বিভিন্ন পরামর্শ দিয়ে প্রতিদিনই নানা সহযোগিতা করতে লাগলো । নুরের বাবা এতে ক্রমেই হাযিকের প্রতি দুর্বল হয়ে পড়লেন। কয়েকদিন তাকে দাওয়াত করে খাওয়ালেনও ৷ এবং নুরের বাবা একদিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন হাধিকই নুরের উপযুক্ত পাত্র। পরদিন হাধিক নুরের বাবার কাছে নুরকে বিয়ে করার প্রস্তাব রাখলো । নুরের বাবা সঙ্গে সঙ্গে তাতে সম্মতি জানালেন। এখন শুধু বিয়ের দিন ধার্য করা বাকি। সেদিন সন্ধ্যায় হাধিকের ঘরে এক ঘোড়সওয়ার এলো । হাধিক তাকে দেখে দারুণ পুলকিত হলো । তাকে জড়িয়ে ধরে ঘরে এসে বসলো । ঘোড়সওয়ার আলমোত থেকে হাসান ইবনে সবাকের পয়গাম নিয়ে এসেছে। 'হাধিক ভাই! সওয়ার বললো- “তুমি তো জানো পীর উস্তাদ আবদুল মালিককে হারিয়ে এবং বাতিনীদের এই পর্যুদস্ত অবস্থা দেখে শায়খুল জাবালের অবস্থা এখন কেমন। এসব বলেও এখন তেমন ফায়দা নেই। শায়খুল জাবালকে এখন আরেকটা চিন্তা অস্থির করে তুলেছে। তার পীর ও মুরশিদ তাকে বলেছিলেন শাহদরের কাছে তিনি একটি খাযানা লুকিয়ে রেখেছেন। সেটা সম্পর্কে অন্য কেউ জানে না। ইমাম জানে। খাযানা এমন জিনিস যা নিয়ে ভাই ভাইয়ের গলা কাটতে দ্বিধা করে না। তাই ইমামের নির্দেশ প্রথমে এ দুই লোককে খুঁজে বের করো । এখানকার আমাদের সবাইকেই তুমি চেনো। শায়খুলজাবালের আশংকা এঁ দুই লোক এখানকার যুদ্ধের সময় পালিয়ে গেছে। “আমার ভাই! হাঁধিক ঘোড় সওয়ারকে বললো- “তুমি তো জানো হাসান ইবনে সবার জন্য আমি কতটুকু উৎসর্গপ্রাণ। যে দু'জন খাযানা সম্পর্কে জানে তাদের ২৫৩ ছ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।