Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রাজপুত্র বলে মনে হতো । কিন্তু নুর আহমদের কারণে কখনো তার মনের কথা ব্যক্ত করতে পারেনি । আজ নুর ও হাযিকের সামনে কোন বাধা নেই। “আমার ধারণা ছিলো তুমি এখানে নেই'- নুর হাযিককে বললো এবং তার অজান্তে হাযিকের হাতটি তার হাতে নিয়ে নিলো। “আমি আর যাবো কোথায়?'- হাযিক নুরের হাতটি শক্ত করে ধরে বললো- “এরা ছিলো হাসান ইবনে সবার শয়তানী ফেরকার লোক । আর আমি পাক্কা আহলে সুন্নত। আল্লাহর মহীমা শয়তানদের তখত উল্টে গেছে এবং আরেকবার এখানে ইসলাম কায়েম হয়েছে। “এই শহরেই থাকো তুমি? “না, আমি এ গ্রামে থাকি এবং একলা থাকি'- একদিকে ইঙ্গিত করে বললো । “একা কেন? “বৌ ধোকা দিয়ে পালিয়েছে। পালিয়েছে আলমোতে ৷ অনেক পর জানতে পেরেছি সে বাতিনীদের জালে পা দিয়েছে। এজন্য কোন দুঃখ নেই। শয়তানের চ্যালা শয়তানের কাছে চলে গেছে। বেঁচে গেছি আমি ।” নুররা কিভাবে আবার শাহদর এলো এবং কিভাবে কি পেলো সব হাধষিককে জানালো নুর। “চলো আমার বাবার সঙ্গে দেখা করে যাবে'_ নুর বললো । হাধিককে দেখে নুরের বাবা চমকে উঠলেন। তিনি ভালো করেই জানতেন এ লোক আবদুল মালিক ইবনে আতাশ ও হাসান ইবনে সবার পাক্কা মুরিদ । কিন্তু হাযিক নুরের বাবাকে জড়িয়ে ধরে তার সঙ্গে কুলাকুলি করলো । “কিস্তু আমি কিভাবে বিশ্বাস করবো তুমি বাতিনী নও?'- নুরের বাবা তার আলিঙ্গন থেকে মুক্ত হয়ে বললো। “এটা কি কোন কঠিন ব্যাপার হলো? - হাযিক হেসে বললো- আমার এখানে উপস্থিতিটাই সবচেয়ে বড় প্রমাণ আমি পাকা মুসলমান এবং এ বাতিনীদের সঙ্গে কোন সম্পর্ক নেই আমার । নুরকে আমি বলেছি, আমি জানতাম না আমার স্ত্রী ছিলো বাতিনী। সে আমাকে ধোকা দিয়ে আলমোত চলে গেছে। আবদুল মালিক ও তার ভাই এবং ছেলেকে আমি এত দিন ধোকা দিয়ে এসেছি। এ যে দেখুন আমার জমি কতদূর পর্যন্ত বিস্তৃত। ওদের সঙ্গে আমি লাগতে গেলে ঘটনা অন্যরকম হতো । আমাকে মেরে কেটে ওরা সবকিছু ছিনিয়ে নিতো। এ এলাকায় যারা আমাকে চিনে জানে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন আমি কতটা নিষ্ঠাবান মুসলমান ওদের হত্যার খবর শুনে আমি যতটা খুশি হয়েছি সম্ভবত আর কেউ এত খুশি হয়নি। হাধিক আরো অনেক কথা বললো। তার মুখে জাদু ছিলো । নুরের বাবা তাই নিশ্চিত হলো, হাধিক বাতিনী নয়। তারপর হাধিক সেখান থেকে বিদায় নিয়ে চলে এলো । নুর তাকে অনেক পথ এগিয়ে দিলো। হাযিক তাকে বললো, কাল যেন সে শহরের অমুক বাগানে থাকে । সেখানে ওদের সাক্ষাত হবে। ৫ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।