০০০০৫ হাসান ইবনে সবার গীর ও গুরু আবদুল মালিক ইবনে আতাশ ও তার ভাই আহমদ ইবনে আতাশ অনেক আগেই নিহত হয়েছে। তবে রয়ে গেছে আহমদ ইবনে আতাশের ষোড়শী বিধবা স্ত্রী নুর। নুর ও তার বাবার কারণেই সুলতান মুহাম্মদ শাহদর জয় করেন। এজন্য সুলতান মুহাম্মদ ওদেরকে মারুতে ডাকিয়ে এনে পুরস্কৃতও করেন। কিন্তু নুরের মারতে মন টিকে না । শাহদরে তার মন পড়ে আছে। নুর আহমদ ইবনে আতাশের স্ত্রী থাকলেও তার অবস্থা ছিলো সেখানে কেনা কৃতদাসীর মতো । যেভাবে ইচ্ছে সেভাবে আহমদ ইবনে আতাশ তাকে ব্যবহার করতো । তাই সে ওখানে গিয়ে মুক্ত জীবনের স্বাদ কেমন সেটা উপভোগ করতে চায়। নুর তার মনের বাসনার কথা তার বাবাকে জানায় । বাবা সুলতান মুহাম্মদের কাছে গিয়ে আরজ করলেন, তাকে যেন শাহদরের কোন একটা বাড়ি দিয়ে দেয়া হয়, আর কিছু জায়গা জমি । বৃদ্ধ হলেও ফসল ফলিয়ে জীবিকা অর্জনের শক্তি আল্লাহ তায়ালা এখনো তার মধ্যে রেখেছেন। সুলতান মুহাম্মদ সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে শাহদরের গভর্ণর সাঞ্জারের কাছে লিখিত পয়গাম পাঠালেন নুর ও তার বাবার মনোবাসনা পূর্ণ করার জন্য । সার্জার তাদের জন্য শাহী ব্যবস্থা করলেন। নুর ও তার বাবাকে দিলেন আহমদ ইবনে আতাশের পুরো শাহী মহলটি এবং শহরের বাইরে নুরের বাবার জন্য দিলেন বিশাল এলাকার উর্বর জমি। প্রতিদিন সকালে তিনি মাঠে চলে যান। নওকরদের জমি কর্ষণের কাজের তদারকি করেন। দুপুর হলে নুর তার বাবার জন্য খাবার নিয়ে যায় মাঠে । মাঠে যেতে নুরের কাছে যেন ভালো লাগে । বাবা ওকে কত নিষেধ করেন খাবার আনার জন্য, কত নওকর আছে তুমি কেন মা অযথা কষ্ট করো। কিন্তু নুরের জন্য এ জীবনটা মুক্ত বিহঙ্গের মতো। একদিন নুর খাবার নিয়ে যাচ্ছিলো মাঠে। হঠাৎ তার সামনে এক যুবক থমকে দাড়ালো । নুরও চমকে জায়গায় দীড়িয়ে গেলো । দেখেই তাকে চিনতে পারলো নুর। “আপনি নাকি বিধবা হয়ে গেছেন? আল্লাহ করুন এ খবরটি যেন ভুল হয়'- যুবকটি বললো- “আব্দুল মালিক ইবনে আতাশকেও কতল করে দেয়া হয়েছে এবং... তুমি যা শুনেছো ঠিকই শুনেছো- নুর মুচকি হেসে বললো- “তবে এজন্য আমার একটুও দুঃখ নেই । এখন আমি স্বাধীন... আর তুমি নিশ্চয় হাধিক.... আমাকে “আপনি' করে বলতে হবে না। তোমার চেয়ে তিন চার বছরের ছোটই হবো আমি । “তুমি' বললেই আমি খুশি হবো ।" শাহদর পতনের পূর্বে হাযিক এ শহরে একজন অভিজাত লোক ছিলো। সপ্তায় দু'তিনবার আবদুল মালিকের কাছে আসতো । এবং সেই একমাত্র ব্যক্তি যার সবসময় অন্দর মহল পর্যন্ত যাতায়াত ছিলো । ওদের সঙ্গে তার বার কয়েক দেখাও হয় তবে কোন কথা হয়নি। হাধিক এমনিতে বেশ সুদর্শন। কিন্তু নুর যখন তার বুড়ো স্বামী আহমদ ইবনে আতাশের বিপরীতে হাধিককে কল্পনা করতো তখন তাকে তার রাছে ২৫১ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।