চিকিৎসা একমাত্র শাফিয়া। শাফিয়া সবসময় ওর কাছে থাকলে ওর মানসিক ভারসাম্যতা ফিরে আসবে ।” ডাক্তারের এই পরামর্শ নিয়ে সবাই গেলো সালার আওরিজীর কাছে। ডাক্তারও উবাইদ আরাবী সম্পর্কে পূর্ণ রিপোর্ট পেশ করে সুপারিশ করলেন শাফিয়াকে এখন উবাইদের কাছাকাছি রাখা হোক। “সালার মুহতারাম!'- শাফিয়া সবার সমর্থন পেয়ে আশাৰিত গলায় বললো- আপনি এজাযত দিলে আমি ওর সঙ্গে কয়েদখানায় এঁ কুঠুরীতেও থাকতে রাজী আছি। তবে ওর জন্য যদি আরো ভালো জায়গার ব্যবস্থা করেন তাহলে আপনাদের কাজ আরো সহজ হয়ে যাবে.... আমি মেনে নিয়েছি উবাইদ এখন নেশায় কাবু হয়ে পড়েছে। কিন্তু এর আগে ওকে নিয়ে আমি কখনো এ ব্যাপারে সন্দেহও করতে পারিনি। আপনি যদি ওর কাছ থেকে কোন তথ্য আদায় করতে বলেন তাও আমি পারবো । কিন্তু আমি নিশ্চিত সে বাতিনী নয়।' “আবেগকে এতো প্রশ্রয় দিয়োনা শাফিয়া।'- আওরিজী বললেন- “আমি এখন প্রায় নিশ্চিত উবাইদ ও এঁ সবজিওয়ালা হাসান ইবনে সবার পাঠানো লোক । উবাইদ তো তোমাকে প্রেমের নামে ধোকা দিচ্ছে। দেখবে এরা তোমাকে আলমোতে নিয়ে হাসান ইবনে সবার পায়ে নজরানা দিবে । এরা এদের পেশায় অত্যন্ত দক্ষ । সবজিওয়ালাকে এত কষ্ট দেয়ার পরও সে মুখ খুলেনি। সে তুলনায় উবাইদ এখনো এত পাকা হয়নি। তোমার কথামতো ওকে চমৎকার সাজানো একটি কামরায় স্থানান্তরিত করা হবে। কামরার বাইরে নিয়মিত প্রহরা থাকবে । তুমিও নিয়মিত ওর কাছে যাবে। তোমার প্রেম দিয়ে তাদের আসল তথ্য বের করে আনবে ।" কেল্লার অভিজীত একটি কামরায় উবাইদকে স্থানান্তরিত করা হলো। দিনের প্রায় পুরোটা সময় শাফিয়া সে কামরায় কাটতে লাগলো। শাফিয়ার হৃদয় উজাড় করা যত্ন ডাক্তারের ওষধে উবাইদ ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরে আসতে লাগলো । মানুষ অতি প্রিয়জনের কাছে নিজের প্রকৃত পরিচয় বেশি দিন লুকিয়ে রাখতে পারে না। উবাইদও পারলো না। শাফিয়ার প্রেম স্নাত কথার ফুলঝুরিতে সে নিজেকে সপে দিলো । সেযে একজন ফেদায়েন ও হাসান ইবনে সবার পাঠানো গুপ্তঘাতক এবং স্বয়ং সালার আওরিজীকে হত্যার জন্য পাঠানো হয়েছে তাকে- ইত্যাদি সব বলে দিলো । সবকিছু বলার পর উবাইদ অনুভব করলো তার নিজেকে এখন খুব হালকা মনে হচ্ছে। তার ভেতর যেন এতদিন কুট কুট করে পাপে দানা ভরা ছিলো। সে তার ফেলে আসা বাতিনী জীবনকে খোদার গজব বলে মেনে নিলো। সংকল্প বদ্ধ হলো নিজেকে নতুন করে গড়ে তোলার। নারী, মদ গাজা ও হাশীষের পাপে বোঝাই জীবন থেকে তাকে যে, শাফিয়া উদ্ধার করলো এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো । “আমি আমার এই অভিশপ্ত জীবনের প্রায়শ্চিত্ত করতে চাই শাফিয়া/-_ উবাইদ আরাবী বললো-“ সিপাহসালার আওরিজীকেও আমি এসব কথা জানাবো এবং তাকে বলবো তিনি আমাকে যে শাস্তিই দেবেন হাসিমুখে মাথা পেতে নেবো ।” সালার আওরিজী উবাইদকে কোন শাস্তি দিলেন না। তবে সবজিওয়ালাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেয়া হলো। ২৫০ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।