“মহৎ আর মহান? মহান তো হাসান ইবনে সবা, আমি তাকে হত্যা করতে গিয়েছিলাম । কিন্তু ওখানে গিয়ে অনুভব করলাম, আমি সৌভাগ্যবান যে, এই মহান ব্যক্তির কাছে যাওয়ার উপলক্ষ পেয়ে গেছিলাম ।” সুমনা ভীষণভাবে কেঁপে উঠলো । কিন্তু মুযাশ্মিলের কাছে ধরা পড়া থেকে নিজেকে সামলে রাখলো । সতর্ক গলায় জিজ্ঞেস করলো- “আচ্ছা মুযাম্মিল! বলতো নেযামুল মুলককে কবে মারতে চাও? এটা জিজ্ঞেস করছি যাতে তুমি তাড়াহুড়া না করো। আমার ওপর যদি তোমার আস্থা থাকে তাহলে এ কাজ আমার ওপর ছেড়ে দাও। আমি তোমার জন্য এমন সুযোগ সৃষ্টি করবো যে, তুমি উনাকে কতলও করবে এবং ধরাও পড়বে না। হ্যা সুমনা! তোমার প্রতিই আমার সবচেয়ে বেশি আস্থা । আমি জানতামও তুমি আমাকে সাহায্য করবে ।” কথা বলতে বলতে মুযাশ্মিলের চোখ ছোট হয়ে এলো, সুমনা মুযাম্মিলকে শুইয়ে দিয়ে কামরা থেকে বেরিয়ে তার মার কামরায় চলে গেলো। সুমনা সারা রাত তার দু'চোখ এক করতে পারলো না। সে যোগ বিয়োগ করে বুঝে গেলো, বাতিনীরা তাকে হত্যা না করে হন্তারক হিসেবে পাঠিয়েছে। সুমনা হাসান ইবনে সবার সঙ্গে থেকেছে অনেক দিন। তাই আর তার বুঝতে অসুবিধা হলো না হাসান ইবনে সবা মুযাম্মিলকে কি উপায়ে বশ করেছে। তার চোখের সামনেই তো হাসান ইবনে সবা খ্য পরহেজগার আর ভালো মানুষকে শয়তানে রূপান্তরিত করেছে। ০০০০ সকালে সুমনা নিজেই মুযাম্মিলের জন্য নাস্তা নিয়ে গেলো । দু'জনে এক সাথে নাস্তা খেলো । নাস্তার পর সুমনা মুযাম্মিলকে বললো- “শোন মুযাম্মিল! আমি আমার মাকে এসব কথা বলিনি তুমিও বলো না। নেযামুল মুলকের সঙ্গে আমরা অনেকদিন ধরেই আছি, এখন আমি তার কাছে যাচ্ছি। ঘনিষ্ঠ হয়ে কিছুক্ষণ আলাপ করে বলবো এমনিই দেখা করতে এসেছি। এভাবে কয়েকদিন উনার কাছে যাবো। একদিন সুযোগ বুঝে উনাকে বাইরে নিয়ে আসবো । আগেই তোমাকে বলে রাখবো, উল্টা পাল্টা কিছু করে বসো না আবার তুমি । আমার সর্বশেষ ইংগিতের অপেক্ষায় থেকো ।' মুযাম্মিল আফেন্দীর মুখ প্রসন্ন হয়ে উঠলো । “তোমার কাছে এটাই আশা করছিলাম সুমনা!'- মুযাম্মিল কৃতজ্ঞ কণ্ঠে বললো- তুমি ভাবতেও পারবে না, একাজ করতে পারলে আমি তোমাকে কেমন বেহেশতে নিয়ে যাবো, তুমি সুযোগ সৃষ্টি করো । আমি তোমার ইর্থগতের অপেক্ষায় থাকবো ।' সুমনা বহুকষ্টে মুখের হাসি ধরে রেখে কামরা থেকে বের হলো। ৫ ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।