Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

মুযাম্মিল ও সুমনা সালার আওরিজীর কাছে গিয়ে সব খুলে বললো এবং তাদের এই নতুন অনুরোর্ধটিও তার কাছে রাখলো । তাদের কথা শেষ হয়েছে এ সময় ঝড়ের বেগে দাড়োয়ানকে ধাক্কিয়ে শাফিয়া কামরায় প্রবেশ করলো এবং সালার আওরিজীর পায়ে পড়ে ফুঁপাতে ফুঁপাতে বললো, ওকে যেন কয়েদখানায় যেতে দেয়া হয়। সে উবাইদের কাছ থেকে আসল কথা নিতে পারবে এবং তাকেই সে সত্য কথা বলবে। শাফিয়ার ব্যাপারে আওরিজী ভালো করেই জানেন। তাই তিনি তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। সান্তবনাও দিলেন এবং বললেন, তোমাকে এদের সঙ্গে কয়েদখানায় যেতে দেয়া হবে। আওরিজীর হুকুমে কয়েদখানায় একজন অভিজ্ঞ ডাক্তার পাঠানো হলো । ডাক্তারের সঙ্গে মুযাম্মিল, সুমনা ও শাফিয়াও কয়েদখানায় গেলো । উবাইদ তখন বাঁধা হাত পা নিয়েই মাটিতে গড়াগড়ি খাচ্ছিলো আর তার গলা দিয়ে কেমন ভয় ধরানো ঘরঘর আওয়াজ বের হচ্ছিলো ৷ এক প্রহরী কুঠুরীর দরজা খুলে দিলো । ডাক্তারসহ ওরা ভিতরে প্রবেশ করলো । শাফিয়ার দিকে উবাইদের চোখ পড়তেই তার ঘরঘর শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেলো । শাফিয়ার দিকে সে ব্যাকুল চোখে তাকিয়ে রইলো । সে তখন মাটিতে কুম্তলীর মত পড়েছিলো । শাফিয়া দৌড়ে গিয়ে তার পাশে বসলো এবং পরম মমতায় তার মাথা নিজের কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো । “শাফিয়া! শাফিয়া!' - উবাইদ হাপধরা কণ্ঠে বললো- আমাকে বাচাও।... ওদের কাছ থেকে আমাকে বাচাও... তোমার কাছে একটু জায়গা দাও আমাকে শাফিয়া... শাফিয়া। ডাক্তার এগিয়ে আসলে শাফিয়া উবাইদের মাথাটি তার কোলে আরো জোরে চেপে ধরলো । এখানে যে ওদের ছাড়া অন্যরাও আছে সেটা যেন সে ভুলেই গেলো। তুমি আমার সঙ্গেই আছো আমার সঙ্গেই থাকবে'- স্নিগ্ধ কণ্ঠে বললো শাফিয়া- “আমাদের দু'জনের আশ্রয় আল্লাহ । আর যারা এখানে এসেছেন উনারা সবাই তোমার আমার ভালো চান। ডাক্তারকে তোমার যখমের চিকিৎসা করতে দাও । তারপর তোমার কাছে আমি এসে বসবো ।' ডাক্তার তাকে ভালো করে ধুয়ে মুছে তার ক্ষতে ব্যাণ্ডেজ বেঁধে দিলেন । উবাইদ কোন বাধা দিলো না। ব্যাণ্ডেজ বাধা হয়ে গেলে একটি মাত্র সামান্য তরল ওঁষধধ ঢেলে পাত্রটি ডাক্তার শাফিয়ার হাতে দিলেন উবাইদকে সেটা পান করিয়ে দিতে । শাফিয়ার হাত থেকে উবাইদ ওষংটুকু পান করলো । সঙ্গে সঙ্গে উষধ কাজ করতে শুরু করলো এবং উবাইদের মাথা একদিকে ঢলে পড়লো, সে গভীর ঘুমে তলিয়ে গেলো । ডাক্তারের ইশারায় সবাই কুঠুরী থেকে বের হয়ে এলো । হাকিম সাহেব! আমি তো হয়রান হচ্ছি'- দারোগা বললেন- “গতকাল এ লোকই গারদে আঘাত করে নিজের মাথা ফাটিয়েছে। ওর হাত পা বেঁধে না দিলে এতক্ষণে সে লাশ হয়ে যেতো । আর আজ সে এই মেয়েকে দেখে আগুন থেকে পানি হয়ে গেলো ।' “আমি ওকে খুব গভীরভাবে দেখেছি'- ডাক্তার বললেন- “গতকাল সে যা করেছে সে সম্পর্কে আমাকে আগেই জানানো হয়েছে। কিন্তু আজ দেখলাম সে মেয়েটির স্পর্শ পেয়ে সম্পূর্ণ পাল্টে গেছে। এখন আমি ওকে ঘুমের উষধ দিয়েছি। এটা তার মানসিক অবস্থা সুস্থির হতে সাহায্য করবে । তবে এটাকে কেউ চিকিৎসা মনে করবেন না। এর ২৪৯ ফড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।