Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

শুনতে রাজী নয়। মুযাম্মিল তাকে এ বলে শান্ত করলো যে, সে কয়েদখানায় গিয়ে জেনে আসবে উবাইদ কি আসলে হাশীষ সেবী কিনা । মুযাম্মিল ও ইবনে ইউনুস কয়েদখানায় চলে গেলো । উবাইদ আরাবী যখন মুযাম্মিলকে দেখলো তখন দৌড়ে গারদের কাছে এসে শিক ধরে চিৎকার করতে লাগলো। “আল্লাহর দিকে চেয়ে আমাকে একটু হাশীষ দাও'- উবাইদ চিৎকার করে বলতে লাগলো- “আমি মরে যাবো.... আমাকে এত কষ্ট দিয়ে মেরো না... হাশীষ দাও। না দিলে আমাকে মেরে ফেলো । মুযাম্মিল তাকে বললো, কেন্লায় তো হাশীষ ঢোকা নিষেধ । তাকে কোথেকে হাশীষ দিবে । এটা শুনে উবাইদ লোহার গারদে তার মাথা পেটাতে লাগলো । এতে রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার কপাল থেকে । ওদের সঙ্গে প্রধান দারোগা ছিলেন। তিনি দুর্তিনজন প্রহরীকে হুকুম দিলেন ওর হাত পা এক সঙ্গে বেঁধে কুঠুরীর এক কোণে ফেলে রেখো । তার হুকুম তামিল করা হলো । “ওকে সামান্য হাশীষ দিয়ে দেখুন ও হয়তো হাসান ইবনে সবা সম্পর্কে মুখ খুলবে'- মুযাম্মিল দারোগাকে বললো- “দেখাই যাচ্ছে সে নেশায় বুদ হয়ে আছে।' “তারপরও যে মুখ খুলবে না। এদের ব্যাপারে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। সামান্য হাশীষ পেলেই দেখবেন ও বাঘের মতো হুংকার দিচ্ছে'_ দারোগা বললেন। মুযাম্মিল ও ইবনে ইউনুস চলে এলো। কিন্তু শাফিয়া ওদের কথা বিশ্বাস করতে রাজী হলো না। খুব করুণভাবে কাদতে লাগলো এবং বলতে লাগলো, আমাকে সালার আওরিজীর কাছে নিয়ে চলো। উবাইদকে আমি কয়েদখানা থেকে বের করে নিয়ে আসবো । কিন্তু মুযাম্মিল জানে সালার আওরিজী কখনই এটা মেনে নেবে না। বাতিনীদের প্রতি তার সামান্যতম করুণাও নেই। পরদিন শাফিয়ার অবস্থা আরো বিগড়ে গেলো । খাওয়া দাওয়া ছেড়ে দিলো। অনবরত কান্নাই তার কাজ হয়ে দীড়ালো। ওদিকে উবাইদের অবস্থাও আরো অনেক খারাপ হয়েছে। মাথা থেকে অনর্গল রক্ত বেরোচ্ছে, সে এতই দুর্বল হয়ে গেছে যে, তার গলা দিয়ে চিৎকারের শব্ধ বের হচ্ছে না। কিন্তু গলাভাঙ্গা কুকুরের মতো সে ফ্যাস ফ্যাস করেই যাচ্ছে। এ খবর শুনে শাফিয়া পাগলের মতো আচরণ শুরু করে দিলো। শাফিয়ার এ অবস্থা দেখে সুমনাও কেদে ফেললো । মুযাম্মিল সুমনাকে বললো, চলো আমরা একবার সালার আওরিজীর কাছে গিয়ে দেখি। “তিনি কি ওকে ছেড়ে দেবেন?'- সুমনা জিজ্ঞেস করলো। “ছাড়বে না ঠিক'- মুযাম্মিল বললো- “তবে সালার আওরিজীর কাছে আমি আবেদন করবো, তিনি যেন একজন ডাক্তার কয়েদখানায় পাঠিয়ে দেন। ডাক্তার জিজ্ঞেস করা যাবে হাশীষ কোথেকে এসেছিলো । এই এক পদ্ধতিতেই উবাইদকে আমরা বাচাতে পারি । আর সে যদি মুখ না খুলতে চায় তাহলে আমরা তাকে সাহায্য করবো না। তখন আমরা নিশ্চিত হয়ে যাবো যে হাসান ইবনে সবার পাঠানো কোন গুপ্তঘাতক। এটা প্রমাণ হলে শীফিয়া মরে গেলেও আমাদের কিছু করার থাকবে না।' ২৪৮ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।