Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

শাফিয়ার এক হাত তখন উবাইদের হাতের মুঠোয় পুরু। একবার উবাইদ তার আঙ্গুল খুব জোরে চেপে ধরলো । শাফিয়া অনেক কষ্টে তার হাত ছাড়িয়ে ঘাবড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো সে কেন এমন হয়েছে। “কিছুই না শাফিয়া! আমার কিছুই হয়নি । মাঝে মধ্যে আমার এ রকম হয়'- উবাইদ বললো ভাঙ্গা ভাঙ্গা শব্দে- “তারপর আমি আবার নিজের মধ্যে ফিরে আসি। তুমি ভয় পেয়ো না.... ঘরে চলো, সন্ধ্যা পর্যন্ত আমি ঠিক হয়ে যাবো । তখন আমাকে স্বাভাবিক দেখতে পাবে । দু'জনে দু'জনের ঘরে চলে গেলো । তার চাচা সজিওয়ালাকে বললো-' আজ তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো । হায়! মেয়েটি যদি আবার কোন সন্দেহ করে, আজকে “হাশীষ' না পেলে আমি পাগল হয়ে যাবো, আর তখন দেখো তোমার ঘাড়ও মটকে দিতে পারি ।' “আজ সন্ধ্যায় তোমার নেশার জিনিস পেয়ে যাবে'_ সবজিওয়ালা বললো- “তবে এখানে যত মালপত্র আসে সব আগে খুলে দেখা হয়। সালার আওরিজীর বড় শক্ত হুকুম হাশীষের একটা কণাও যেন কেন্লায় না ঢুকতে পারে । হাশীষ বা এ ধরনের অন্য কোন দ্রব্যসহ কেউ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে কয়েদখানায় ভরে দেয়া হবে ।” সেদিন সন্ধ্যায় শাফিয়া বাইরে বের হচ্ছিলো এ সময় মুযাম্মিল হস্তদন্ত হয়ে কামরায় প্রবেশ করলো । শাফিয়াকে ডেকে সুমনার কাছে নিয়ে গেলো। বিড় দুঃসংবাদ আছে তোমার জন্য শাফিয়া!'- মুযাম্মিল বললো- 'এখন তোমার কাছে এটি দুঃসংবাদ মনে হবে কিন্তু বড় একটা বিপদ সম্পর্কে আগেভাগে জানা হয়ে গেলো ।" খবর হলো, সালার আওরিজী জানেন, কেন্লায় এখনো বাতিনীরা আছে। আর ওরা হাশীষ সেবন ছাড়া বেশি দিন থাকতে পারে না। তাই তিনি হুকুম জারী করেছেন। এ কেনল্লায় যে কোন ধরনের মালের চালানই আসুক তার চুলচেরা তল্লাশি না করে যেন কেল্লায় ঢুকতে দেয়া না হয়। আজ বিকেলের দিকে কেন্লায় এক ব্যবসায়ী কাফেলা আসে । আওরিজীর এক গোয়েন্দা তখন লক্ষ্য করলো, কাফেলার ভেতর থেকে এক লোক একটি থলে হাতে বের হয়ে এলো এবং তখনই তার কাছে এই উবাইদ ও সবজিওয়ালা ছুটে গেলো। লোকটি থলেটি সবজিওয়ালার কাছে দিলো । সবজিওয়ালা সেটা তার আলখেল্লার ভিতর ঢুকিয়ে একদিকে হাঁটা ধরলো, উবাইদও তাকে অনুসরণ করলো । একটু পর সেই গুপ্তচরের মাধ্যমে ওদের দু'জনকে পাকড়াও করে সেই থলে পরীক্ষা করে পাওয়া গেলো শুকনো হাশীষ। কতোয়াল তখন ওদেরকে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। শাফিয়া কাদতে শুরু করলো । মুযাম্মিলকে সে হাতজোড় করে বলতে লাগলো, উবাইদ আরাবী এমন লোক নয়। হয়তো ওর চাচা এ দিয়ে নেশা করে। মুযাম্মিল ও সুমনা ওকে বুঝাতে চেষ্টা করলো, মানুষের বিশ্বাস নেই। সে ওপরে ভালো হয়ে ভেতরে ভেতরে তো খারাপও হতে পারে । কিন্তু শাফিয়া উবাইদের বিরুদ্ধে কোন কথা ২৪৭ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।