Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রাতটা শাফিয়ার কাটলো বড় অস্থিরতার মধ্যে । সকালে সময় হতেই শাফিয়া এ সবজি বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো। “আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। কোন চিন্তা করবেন না" শাফিয়া সুমনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলো । “তারপরও সাবধানে থেকো । ওকে যেমন পারো বাজিয়ে দেখো । আর এখানে ওকে অবশ্যই আনবে ।' শাফিয়া ও উবাইদ বসলো বাগানের একটি ঝোপের তলায়। “আগে এটার ফয়সালা হোক। আমি তোমাকে উবাইদ বলবো না নাসির বলবো?- শাফিয়া উবাইদকে বললো । “উবাইদই বলো, নামকে এত গুরুত্ব দিচ্ছো কেন? ভালোবাসায় নামের কি ভূমিকা, প্রেম না থাকলে অতি সুন্দর নামও বেখাপপা ও অসুন্দর মনে হয়'- উবাইদ আরাবী বললো । ওরা সেদিন অনেক কথা বললো । অতীত, বর্তমান, ভবিষ্যত এবং অনেক স্বপ্ন সাধের কথা ওরা বললো । বলতে বলতে ওরা কখনো কখনো একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগলো । প্রায় অর্ধেক দিন যাওয়ার পর কোন একটা আওয়াজ ওদের প্রেমের অধ্যবসায় ভাঙ্গলো । “একদিন আমি তোমাকে আমাদের ঘরে নিয়ে যাবো । উনাদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেবো'- শাফিয়া উঠতে উঠতে বললো। 'শাফিয়া! ওদের কাছে নিয়ে যাওয়ার আগে আমাকে বুঝে নাও। আমি আর কিছু চাই না। শুধু তোমার প্রেমের কাঙ্গাল'_ উবাইদ আরাবী বললো । এভাবে আট দশ দিন ওদের সাক্ষাত ঘটলো । একদিন শাফিয়া উবাইদকে তার ঘরে নিয়ে গেলো। সুমনা মুযাম্মিল দু'জনই ওকে খুব পছন্দ করলো । মুযাম্মিল ওকে কয়েকটা জরুরী প্রশ্ন করলো । উবাইদ তাকে হতাশ করলো না। “আমি সিপাহসালার আওরিজীর সঙ্গে সাক্ষাত করতে চাই। উনার হাতে চুমু খেতে চাই। তিনি যা করে দেখিয়েছেন সেটা আর কেউ করতে পারতো না। আমাকে ওর সঙ্গে সাক্ষাত করিয়ে দিন*- উবাইদ মুযাম্মিলকে বললো । “আমি সাক্ষাত করিয়ে দেবো'- মুযাম্মিল বললো । “আমি আসলে সৈনিক হতে চাই । সিপাহসালার আওরিজীর অধীনে থেকে আমি ইসলাম ও সালতানাতের খেদমত করতে চাই 1, সুমনা ও মুযাশ্মিলের মোটেও সন্দেহ হলো না যে, উবাইদ আরাবী হাসান ইবনে সবার পাঠানো ঘাতক । মুযাম্মিল তাকে জানালো, সালারের সঙ্গে দেখা করানো যাবে তবে তোমার জামা তল্লাসি করবে, তোমার কাছে কোন হাতিয়ার আছে কিনা । “আমি শুধু উনার সঙ্গে দেখা করতে চাই। হাতিয়ারের প্রদর্শনী উনার সামনে দেবো না। - উবাইদ বললো । শাফিয়া একদিন লক্ষ্য করলো, উবাইদ আজ বেশ অস্থির এবং তার কথাবার্তা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। শাফিয়া জিজ্ঞেস করতেই উবাইদ তা হেসে উড়িয়ে দিলো। কিন্তু কথায় কথায় তার অস্থিরতা ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। ২৪৬ ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।