Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আমারও বাবা মা মরে গেছেন । তোমার ইস্পাহান থেকে চলে আসার বছরখানেক পরই উনারা গত হন। এতদিন থাকতাম অন্য এক জায়গায়। এখানে আমার চাচা থাকেন৷ তিনি সবজি বিক্রেতা । উনার কাছেই থাকি। ...ঠিক আছে এখন চলো-“কাল কোথায় এবং কখন দেখা হবে? যেখানে বলবে সেখানে । যখন বলবে তখনই আসবো ।” “কেন্ত্রার বাইরে আসতে পারবে? কেনার সঙ্গে একটি চমৎকার সবজি বাগান আছে। নানান ধরনের ফুলের গাছের সমাহার সেখানে । বাগানের মালিক তোমার চাচার খুব ঘনিষ্ঠ বন্ধু । সুতরাং কোন ভয় নেই।' “আরে এ বাগানে তো কয়েকবার আমি গেছি। খুব সুন্দর জায়গা ওটা ।" ঘরে ফেরার আগে মনে মনে শাফিয়া ঠিক করে নিলো, মুযাম্মিল ও সুমনার কাছে মিথ্যা বলবে না। যা ঘটেছে সব বলবে । ঘরে ঢুকেই সে সুমনার পেরেশানী মুখ দেখতে পেলো । মুযাম্মিল বললো, এখনই সে তার খোজে বের হচ্ছিলো। শৈশবের এক সাথীর সঙ্গে দেখা হয়ে গেলো, কেল্লার ছাদে বসে শৈশবের কথা বলছিলাম আমরা- শাফিয়া বললো দৃঢ় গলায়। “কে সে?'_ সুমনা জিজ্ঞেস করলো ।” কয়েক দিন হলো এখানে এসেছে। ছেলে বেলায় আমরা এক সঙ্গে খেলাধুলা করতাম । আজ দেখা হতেই পরস্পরকে আমরা চিনে ফেলেছি ।” তুমি যদি ওকে ভালো ছেলে হিসেবে জানো তাহলে তো কোন কথা নেই। কিন্তু শুধু যদি তার ছেলেবেলার কথাই জেনে থাকো তাহলে ওর ব্যাপারে সতর্ক থেকো। আজকাল কারো প্রতি ভরসা রাখা যায় না'- মুযাম্মিল বললো। “মেলামেশা ওর সঙ্গে না করাই ভালো'- সুমনা বললো ।” “না, মিশবে না কেন? অবশ্যই মেলামেশা করবে । কিন্তু ওর ব্যাপারে অন্ধ থাকলেই চলবে না। ওকে ভালো করে যাচাই বাছাই করে দেখো... ও কোন ভুল লোক না তো? হাসান ইবনে সবার পাঠানো ফেদায়েনও হতে পারে। কেল্লা নাধিরওয়াতাবাস আমরা যেভাবে নিয়েছি হাসান ইবনে সবা এর প্রতিশোধ অবশ্যই নেবে। সে সিপাহসালার আওরিজীকে হত্যাও করতে পারে... তাই অপরিচিত কাউকে শহরে দেখলে তাকে চোখে চোখে রাখতে হবে'- মুযাম্মিল বললো । রাতের খাওয়া দাওয়ার পর সুমনা শাফিয়াকে বললো, “শাফিয়া! বয়স তো কম হয়নি । এখন কাউকে বেছে নাও নিজের জন্য ।” “আমি একদিন উবাইদকে নিয়ে আসবো । আপনারাই তখন বলতে পারবেন আমার পছন্দ কেমন'_ শাফিয়া বললো।' “তোমার পছন্দ নিশ্চয় ভালো হবে'_ মুযাম্মিল বললো-কিস্তু আমরা শুধু এটা দেখবো না যে, উবাইদ কতটা সুদর্শন আর তোমাকে কতটা ভালোবাসে । আমরা ওর ভেতরটা দেখতে চাই। কোন ধোকাবাজের কবলে আমরা তোমাকে পড়তে দেবো না ।” ২৪৫ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।