Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“তুমি যে আমাকে মন্দ জানোনি এতেই আমি খুশী । আমিও তোমার মতোই অনুভব করছি।” তুমি কি নাসির নও? খোদার কসম তুমি নাসির। আমার স্মৃতি আমাকে ধোকা দিতে পারবে না। তুমি আমার শৈশবের সাথী। মহল্লার অলিগলিতে আমরা ছুটাছুটি করতাম । তুমিই একমাত্র আমার খেলার সাথী ছিলে... ভুল বলছি আমি?- শাফিয়ার কণ্ঠে আবিষ্কারের উত্তেজনা । “না ভুল বলছো না তুমি; আর আমার নাম হয়তো তোমার মনে নেই। শৈশবে হয়তো আমার নাম নাসিরই ছিলো । পরে আমার নাম হয়ে গেছে উবাইদ আরাবী । হ্যা মনে পড়ছে তুমি আমার শৈশবের সাথী ছিলে । এরপর তুমি সেখান থেকে চলে এসেছিলে । এরপর আরো দু'একবার হয়তো তোমাকে দেখেছি। তা আজ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে'- উবাইদ আরাবীর কণ্ঠে উষ্ণতা ফিরে আসছে। তুমি কি বিয়ে করেছো? “না শাফিয়া! জীবনে অনেক মেয়ে এসেছে। কিন্তু আমার মনের মতো হয়ে কেউ আসেনি । আমি দেহ চাইনি কোন দিন। চেয়েছি হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসা আর প্রেমের উত্তাল তরঙ্গ ।' শীফিয়ার মরচে ধরা হৃদয়ে এই যুবকটি যেন আবেগের উচ্ছাস এনে দিয়েছে, এক লাফে সে চলে গেছে সুদূর অতীতে । যেখানে উবাইদরা শাফিয়াদের প্রতিবেশি ছিলো । কচি দুটি ছেলে মেয়ে তখন ছিলো খেলার সাথী। শাফিয়ার মা এবং কয়েক মাস পর তার বাবা মরে যাওয়ার পর উবাইদ আরাবীই ছিলো তার সান্ত্বনার আশ্রয় । কিন্তু এর কিছুদিন পর চাচা আবু জান্দাল সেখান থেকে শাফিয়াকে ওসিমকুহে নিয়ে আসে । “না না, তোমার নাম নাসিরই ছিলো, উবাইদ আরাবী নয়। আমার হৃদয়ে সেই নাসির আবার ফিরে এসেছে'_ শাফিয়া উবাইদ আরাবীর কীধে হাত রেখে বললো। দু'জনই তখন অথৈ আবেগে ভাসছে। 'শাফিয়া! আমরা যখন ছোট ছিলাম তখন তো তুমি সুন্দরী ছিলে কিন্তু এখনকার মতো সুন্দরী ছিলে না'- উবাইদ আরাবী বললো। এ কথায় কি মজা পেলো কে জানে, খিলখিল করে হেসে উঠলো শাফিয়া। “তোমার নিশ্চয় বিয়ে হয়েছে'_ উবাইদ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো। “না” । বিয়ের কথা উঠলেই মনে হয় নিজেকে কারো কাছে বিক্রি করে দিচ্ছি। মনে হয় এ হৃদয় হারানো কোন প্রেমিকার সন্ধানে আছে'_ শাফিয়ার সলজ্জ কণ্ঠ। “সে সেটা পেয়ে গেছে। আমাদের দু'জনের হদয়ই সেটা পেয়ে গেছে। এখানে কার কাছে থাকো? “আমার আর কেউ নেই এখন। মহান আন্মাহ এমন দু'জন মিলিয়ে দিয়েছেন যাদের কাছে আমি মা বাবার চেয়েও বেশি আদর পাই ।” “বেশি সময় তোমার তাহলে এখানে থাকা ঠিক হবে না। রাত হয়ে আসছে, উনারা চিন্তা করবেন । তোমাকে সন্দেহ করতে পারেন ।' “আগে তোমার কথা বলো। ওসিমকুহে তো তোমাকে কোনদিন দেখিনি ২৪৪ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।