ওসিমকুহে মধ্যবয়সী দু'জন সবজি বিক্রেতা আছে। সমাজে ওরা বেশ জায়গা করে নিয়েছে। এরা ভয়ংকর রকমের বাতিনী। এদের মতো আরো তিন চার জন বাতিনী আছে। সমাজে যাদেরকে সম্মানের চোখে দেখা হয়। একদিন এক সবজি বিক্রেতার কাছে উবাইদ আরাবী নামে এক সুদর্শন যুবক মেহমান হয়ে এলো । সবজি বিক্রেতা তার ভাতিজা বলে পরিচয় দিলো এবং বললো, এর বাবা মরে গেছে। এজন্য চাচার সঙ্গে থাকতে এসেছে । ক"দিনেই যুবকটি সদালাপী ও অত্যন্ত ভদ্র ছেলে হিসেবে সবার নজর কাড়তে সমর্থ হলো। এই উবাইদ আরাবীকেই হাসান ইবনে সবা পাঠিয়েছে সালার আওরিজীকে হত্যা করতে । ওসিমকুহে বিশাল একটি ঘোড়দৌড়ের ময়দান আছে। সেখানে দিনের বেলায় সৈনিকদের প্রশিক্ষণ দেয়া হয়। শহরের লোকেরা প্রতিদিন সেখানে ভীর করে সৈনিকদের প্রশিক্ষণ দেখে। সালার আওরিজীও প্রতিদিন সেখানে গিয়ে পরিদর্শন করেন। একদিন উবাইদ আরাবীও দর্শকদের কাতারে গিয়ে দীড়ায়। আওরিজী তাদের সামনে দিয়ে যাচ্ছিলো । এ সময় উবাইদ আরাবী আওরিজীর দিকে হাটা দেয়। কিন্তু এক সৈনিক তার পথরোধ করে জিজ্ঞেস করে সে মাঠে কেন ঢুকলো । “আমি ফৌজে ভর্তি হতে চাই। তাই সিপাহসালারের সঙ্গে দেখা করতে চাই'- উবাইদ বলে। “না ভাই, ফৌজ যেখানে ভর্তি করানো হয় সে জায়গা আমি বলে দিচ্ছি। তুমি সেখানে চলে যাও ।' “শুধু ভর্তির জন্যই সিপাহসালারের সঙ্গে আমি দেখা করতে চাই না, সিপাহসালারকে আমার খুব ভালো লাগে । আমি তার হাতে একটু চুমু খেতে চাই ।” “খুব শক্ত হুকুম দেয়া আছে। বাইরের কেউ সিপাহসালারের সামনে যেতে পারবে না ।” “কেন ভাই? “সেটা তো তোমার জানা উচিত"- সৈনিক বললো- “তুমি কি জানো না হাসান ইবনে সবার ফেদায়েনরা কত অসংখ্য মুসলমান ধোকা দিয়ে হত্যা করেছে। তুমিও তো তেমনি একজন হতে পারো । উবাইদ সেখান থেকে চলে গেলো। সে আসলে দেখতে যাচ্ছিলো আওরিজীর সামনে যাওয়াটা কতটা সহজ বা কঠিন। সেদিন সন্ধ্যায় শাফিয়া কেল্লা ওসিমকুহের এক ছাদে পায়চারী করছিলো তার ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করছিলো। সে তো এখন একা, মুযাম্মিল সুমনা ছাড়া তার আর কেউ নেই। দিগন্তে মিলিয়ে যাওয়া সূর্যের লালিমার দিকে তাকিয়ে সে হারিয়ে যাচ্ছিল সুদূর কোন অতীতে । হঠাৎ তার কানে পেছন থেকে পদধ্বনি আসলো । ঘুরে দেখলো এক যুবক তার দিকে এগিয়ে আসছে। যুবকের চেহারা দেখে সে চমকে উঠলো। চেহারাটি বড় চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে ভাবতে ভাবতে যুবকটি তার কাছে চলে এলো এবং যুবকটি তাকে দেখে চমকে উঠলো । তার চোখে মুখেও দ্বিধাদন্দব। তুমি কি আমাকে চেনার চেষ্টা করছো?'- শাফিয়া সসংকোচে জিজ্ঞেস করলো- “চেষ্টা করেযাও আমাদের আগে মনে হয় কোথাও সাক্ষাত হয়েছে। মনে হচ্ছে শুধু সাক্ষাতই নয় আমরা কোথাও এক সঙ্গে ছিলাম 1 ২৪৩ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।