Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০ হাসান ইবনে সবা যখন তার পীর মুর্শিদ আবদুল মালিক ইবনে আতাশের নিহত হওয়ার ঘটনা শুনলো প্রথমে সে যেন বোকা বনে গেলো । তারপর প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লো । তার দরবারীরাও তার এই ভীষণ মূর্তি দেখে থর থর করে কাপতে লাগলো । তারা কখনো তার এমন ভয়ংকর মূর্তি দেখেনি । তারা দেখে এসেছে, বাতিনীদের কোন বিপর্যয়ের খবর পেলে প্রথমেই তার মুখে বিদ্ধপের হাসি খেলে যেতো । তার চোখ মুখ আরো ফুরফুরে হয়ে উঠতো । রাগে সে উল্টাপাল্টা বকতে লাগলো । এ সময় তাকে জানানো হলো, আব্দুল মালিক ইবনে আতাশের দুই স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতি এসেছে। হাসান ইবনে সবা দৌড়ে বাইরে চলে এলো এবং আবদুল মালিকের বৃদ্ধ স্ত্রীর পায়ে গিয়ে পড়লো। তারপর নিজেকে সংযত করে দ্বিতীয় স্ত্রীকে ভেতরে পাঠিয়ে দিলো এবং বৃদ্ধ স্ত্রীকে জিজ্ঞেস করলো । “সেলজুকিরা কি আপনাকে ছেড়ে দিয়েছে না আপনি নিজেই কোনভাবে সেখান থেকে বের হয়ে এসেছেন ঃ “সেলজুকি সালার নিজে আমার কাছে এসে আদব বজায় রেখে বলেছে'- বৃদ্ধা স্ত্রী জবাব দিলো- এখানে থাকতে চাইলে থাকতে পারেন । আপনার হেফাজতের যিম্মাদারী আমাদের ওপর থাকবে । আর আলমোত যেতে চাইলে মুহাফিজ দিয়ে আলমোত পৌঁছে দেবো... আমি আলমোতের কথা বললাম । সবচেয়ে বেশি ভয় ছিলো যুবতী মেয়েগুলোকে নিয়ে । এমন সুন্দরী মেয়েকে বাগে পেলে কে ছেড়ে দেয়। কিন্তু সালার আওরিজী যা বলেছে তা করে দেখিয়েছে। তার মুহাফিজরা আমাদেরকে আলমোত রেখে গেছে।' হাসান ইবনে সবা তখনই হুকুম দিলো তার এক বিশেষ ফেদায়েন প্রয়োজন, যে সালার আওরিজীকে কতল করতে পারবে। ঘোষণা দেয়ার একটু পর ছাব্বিশ সাতাশ বছরের এক যুবক হাসান ইবনে সবার সামনে এসে সিজদায় পড়ে গেলো । হাসান তার মাথায় হাত রাখতেই সে উঠে দীড়ালো। “চিরদিনের জন্য বেহেশতে থাকতে চাও?- হাসান মুচকি হেসে জিজ্ঞেস করলো । ইয়া ইমাম! অবশ্যই, আপনার হুকুম হলে সারা জীবন বেহেশতে থাকবো এবং আপনি চাইলে দোযখেও থাকতে রাজী । সেখানেও আমার মুখে আপনার নাম থাকবে'_ যুবকটি বললো, “না, দোষখে তোমাকে পাঠাবো না। তোমাকে সেই বেহেশতে পাঠাচ্ছি যেখানে তুমি চিরদিন যুবক থাকবে ।' কি করতে হবে না করতে হবে হাসান ইবনে সবা তাকে বুঝিয়ে দিলো । তাকে বলা হলো, সেখানে দু'জন লোক তাকে আশ্রয় দেবে এবং আওরিজীকে হত্যার ব্যাপারে সাহায্যও করবে । এত বড় একটি দায়িত্‌ দেয়াতে যুবকটি তার ইমামের প্রতি বেশ কৃতজ্ঞ হলো। ২৪২ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।