Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“দু'দিন পর। আপনি এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিন। আমরা আপনার সঙ্গে আলমোত যাবো । এখানকার স্থানীয়দের কাছ থেকে আমরা প্রয়োজনমত উউ ঘোড়া নিয়ে নিবো। তবে এখন থেকে রাতে এবং গোপনে বের হতে হবে । না হয় লোকজন জানতে পারলে সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে । সন্ধ্যা পর্যন্ত কিছু লোক তাদের স্ত্রী সন্তান নিয়ে কেল্লা থেকে বেরিয়ে গেলো। বেরিয়ে পড়লো । মুযাম্মিলদের সঙ্গে যেতে আবদুল মালিক নিশ্চিন্তবোধ করছিলো । কারণ ওদের চারজনই ছিলো সশশ্ত্র। কেল্লা থেকে মাইল খানেক দূরে গিয়ে মুযাম্মিল হঠাৎ মশীল জ্বালালো এবং মশালটি উচু করে ধরে তিনবার ঘুরালো । আবদুল মালিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো । চাদের আলোতে মশাল জ্বালানোর প্রয়োজন কি? মুযাম্মিল কোন উত্তর দিলো না। শুধু মুচকি হাসলো । তখনই সামান্য দূর থেকে তীব্রবেগে ধাবমান ঘোড়ার খুরধ্বনি শোনা গেলো। দেখতে দেখতে একদল ঘোড়সওয়ার এসে ওদেরকে ঘিরে ফেললো । মুযাম্মিল আবদুল মালিককে ঘোড়া থেকে নামতে বললো । আবদুল মালিকের পা মাটিতে পড়ার আগেই এক ঘোড়সওয়ার তলোয়ার বের করে তার ধর দেহ থেকে পৃথক করে ফেললো। তার পরিবারের মেয়েরা ভয়ে চিৎকার শুরু করে দিলো । মুযাম্মিল তাদেরকে বললো, তাদের ওপর হাত উঠানো হবে না। তাদেরকে কেল্লায় ফেরত পাঠানো হবে। তার পরিবারের আরো দু'জন পুরুষ সঙ্গে এসেছিলো । ওদেরকেও হত্যা করা হলো। আবদুল মালিকের লাশ উঠিয়ে এবং তার খঞ্ডিত মস্তক একটি বর্শার ফলায় বিদ্ধ করে এ দল কেন্পলায় ফিরে এলো । আবদুল মালিকের পরিবারের ছেলেদের কেনায় ঢুকিয়ে সবাই কেল্লা ওসিমকুহের দিকে রুখ করলো । মুযাম্মিলের ইচ্ছা ছিলো আবদুল মালিকের মস্তক আলমোতের দরজায় রেখে আসবে । কিন্তু সওয়ার কমাগ্তার বললো এর ফয়সালা করবেন সালার আওরিজী। পরে সালার আওরিজী জানালেন। কাপড়ে পেচিয়ে এই মস্তক সুলতান মুহাম্মদের কাছে পাঠানো হবে । কয়েকদিন পর সালার আওরিজী কেল্লা নাধিরওয়াতাবাস হেফাজতের জন্য একদল সৈন্য পাঠালেন। তারপর তিনি সেখানে গিয়ে সেখানকার সমস্ত আবাদীকে একত্রিত করে একটি ভাষণ দিলেন। তিনি সবার নিরাপত্তা ও নারীদের ইজ্জত আবরু হিফাজতের নিশ্চয়তা দিলেন। তিনি এমন ভাষায় ভাষণ দিলেন যে, সবার মধ্যেই বেশ নিশ্চিন্তবোধের ছায়া দেখা গেলো । শাহদরে তাদের অনেক কঠিন সময় কেটেছে। তারপর এখানে এসে দু'দণ্ড যাওয়ার আগেই আবার মৃত্যুর বিভীষিকার সামনে পড়তে হয়েছে তাদের । এখন তো তাদের লক্ষ্য শুধু নিজেদের ও নিজের পরিবারের প্রাণভিক্ষা। সেটা পেয়ে এখন তারা সালার আওরিজীর প্রতি বেশ কৃতজ্ঞচিত্ত। ওদিকে সুলতান মুহাম্মদ কেল্লা নাধিরওয়াতাবাস জয়ের পায়গাম পেয়ে সালার আওরিজীকে দূত মারফত শুভেচ্ছা বার্তা পাঠালেন। শয়তানের বেহেশ্ত-১৬ ২৪১ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।