Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

বাইরে থেকে কয়েকজন লোক এসে লোকদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। আবদুল মালিক বাইরে বের হয়ে দেখতে লাগলো লোকজন চারদিক ছুটাছুটি করছে। এর মধ্যে মুযাম্মিলরা তার সামনে গিয়ে ঘোড়া থেকে নেমে তার হাতে পা ছুয়ে সালাম করলো। আবদুল মালিক রাগত স্বরে জিজ্ঞেস করলো, তোমরা কোথেকে এসে আমাদের মধ্যে এমন বিশৃংখলা ছড়িয়ে দিয়েছো? ইয়া পীর মুর্শিদ! আমরা আপনার মুরীদ'- মুযাম্মিল মাথা ঝুকিয়ে অতি আদবের সঙ্গে বললো- ইমামের কথায় আমরা জান দিতেও প্রস্তুত। এ আমার স্ত্রী আর সে আমার বোন এবং এই ছেলে আমার ভাই। ওর স্ত্রী ও দুই সন্তান ও ওসিমকুহে রয়ে গেছে। সেলজুকিরা ওসিমকুহ নেয়ার পর আমরা অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারিনি । আর এই দীর্ঘদিন আমরা সেখানে আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয় দিয়ে থেকেছি। এখানকার হাকিম আওরিজীর কাছ থেকে একটা চাকুরিও বাগিয়ে নিয়ে তার বিশ্বস্ত হয়ে উঠি ।” “যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কী বলে লোকদেরকে এমন ভীত করে তুলেছো?'- আবদুল মালিক অধৈর্য গলায় বললো । “গোস্তামী মাফ ইয়া পীর। ওরা তো সৌভাগ্যবান যে আমরা আগেই ওদেরকে জানিয়ে দিয়েছি ওদের ওপর কোন কেয়ামত নেমে আসছে। সুলতান ওসিমকুহের ফৌজকে হুকুম দিয়েছেন কেল্লা নাধিরওয়াতাবাসের কেউ যেন রেহাই না পায় ।” আবদুল মালিক তাদেরকে নিজের ঘরে নিয়ে গেলো । এখানেও তার শাহী ব্যবস্থা। ওদের সামনে রাজকীয় মদ পরিবেশন করলো । “সুলতান তো আমাদেরকে “আমান' (নিরাপত্তা) দিয়ে দিয়েছিলেন'- আবদুল মালিক বললো- “আমরা যেমন চেয়েছি ঠিক তেমনই করে দিয়েছেন । কিন্তু এখন কি করে আবার আমাদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিলেন ।” শুধু অভিযান নয় কতলেরও হুকুম দিয়েছেন'- ইবনে ইউনুস বললো- “আমরা দু'ভাই-ই সালার আওরিজীর কর্মচারী ছিলাম । আমার ভাই তো আরো বিশ্বাসভাজন হয়ে উঠেছিলো । তার উপস্থিতিতেই সুলতানের এ হুকুম এসেছে। বলা হয়েছে আবদুল মালিককেও যেন জীবিত রাখা না হয়।" “আচ্ছা এটা কি আমাদেরকে ধোকা দেয়া হচ্ছে না? আমি সুলতানের প্রতি খুশি “আপনি তার এই চাল বুঝতে পারেননি ইয়া পীর!" মুযাশ্মিল তাকে বীধা দিয়ে বললো- “তিনি আমাদেরকে দুভাগে ভাগ করে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ভুল করেছেন আপনিই এবং তার কাজ সহজ করে দিয়েছেন। আপনি সুলতানকে বলেছিলেন আপনাদের লোক অর্ধেক আলমোতে যাবে আর অর্ধেক আসবে এখানে । তাই তিনি আপনার এ শর্ত মেনে নিয়েছিলেন । “ফৌজ কবে পৌঁছবে এখানে? ২৪০ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।