Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“সুলতান আর ওষীরে আজম নেযামুলমুলক বলতেন মুযান্মিল বাতিনীদের হাতে কতল হয়েছে । আমি বলেছি মুজাশ্মিল ফিরে আসবেই। তারা মানতেন না। আহমদ আওযালও এ কথাই বলতো ।' “নেযামুলমুলক তো চাইতেনই আমি যেন কতল হয়ে যাই'- মুযাম্মিল গন্তীর স্বরে বললো- এখন দেখা যাবে কে কার হাতে কতল হয় । “কী বলছো? ও - খুব খারাপ অবস্থা গিয়েছে তোমার সেখানে । তাই হয়তো তোমার মনকে বিষিয়ে তুলেছে, কার কতলের কথা বলছো? খারাপ নয় সুমনা! খুব ভালো অবস্থায় ছিলাম । আমার চোখ খুলে গেছে ওখানে গিয়ে । হাসান ইবনে সবাকে কতল করতে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি জানতে পারলাম, হাসান ইবনে সবাকে নয় আমি অন্য কাউকে কতল করতে চাই। অনেক ভেবেও বের করতে পারছিলাম না কাকে খুন করবো । কিছুদিন পর সেই রহস্যের জট খুললো, আমার চোখের সামনে ভেসে উঠলো যাকে আমি খুন করতে চাই ।” “কে সে? _ সুমনা ভয়ে কুকড়ে গিয়ে বললো। 'নেযামুল মুলকা।' “মুযাম্মিল?- সুমনা মুযাম্মিলের বুকের কাপড় খামচে ধরে বললো- “কী বলছো এসব? নেযামুল মুলক"... 'সুমনা!'- মুষাম্মিল সুমনাকে কাছে টেনে নিয়ে বললো- “ভেবে দেখো, আমার কত গভীরে মিশে গেছো তুমি যে, চরম নিন্দিত মৃত্যুর মুখে পড়ার মতো এক গোপনীয়তা তোমার কাছে ফাস করে দিচ্ছি। কারণ তোমাকে ছাড়া এক কদমও আমি এগুতে পারবো না। খালজান গিয়েছিলাম এক উদ্দেশ্যে কিন্তু আলমোত থেকে ফিরেছি অন্য উদ্দেশ্যে ।' “সব খুলে বলো মুযাম্মিল! আজ আমার প্রাণটি পর্যন্ত তোমাকে দিয়ে রেখেছি। তোমার সব কথাই আমার বুকে লুকিয়ে রাখবো । আমি শুনতে চাই সেখানে তোমার ওপর দিয়ে কী বয়ে গেল? “যা বয়ে গেছে তার চেয়ে ভালো আর কিছু হয় না'- মুযাম্মিল কিছুটা গন্তীর কিছুটা চতুর গলায় বললো- “বড় অন্ধকারের মধ্যে থেকে ওখানে গিয়েছিলাম । সেখানে জানতে পারলাম এত দিন অন্ধকারের সন্ধানই করেছি। সেখানে আলোর সন্ধান পেয়েছি। জানতে পেরেছি কে বন্ধু কে শক্র। আমার চিন্তাধারা বিশ্বাস সবকিছু বদলে গেছে। রয়ে গেছে শুধু সুমনা নামের মেয়েটির অটল বিশ্বাস অবিচল ভালোবাসা । এখন সবকিছুই সইতে পারবো, সইবো না শুধু সুমনার নামের মেয়েটির প্রত্যাখ্যান ।” সুমনা গভীর চোখে মুযাম্মিলকে লক্ষ্য করলো । মুযাম্মিলের চেহারায় যে নিঃস্পাপ সরলতার সৌন্দর্যটুকু ছিলো তা যেন কেমন রুক্ষতায় মুছে গেছে। মুযাম্মিলের এমন চেহারা সুমনা কখনো দেখেনি । কী ভেবে সুমনা গন্তীর গলায় বললো- “যত গোপন অগোপনীয় হোক মুযাম্মিল! সব নিরাপদে থাকবে এই বুকে । প্রাণের বিনিময়ে হলেও। কিন্তু আগে বলো নেযামুল মুলকের মতো এত বড় মহান ব্যক্তিকে হত্যা করবে কেন? ২৪ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।