“সালারে মুহতারাম!'- মুযাম্মিল বললো- “আপনি তো এখন কেনা নাযিরওয়াতবাস উদ্ধার করতে পারেন ।' “কিভাবে? আওরিজী জিজ্ঞেস করলেন। “কয়েকদিন আগে মাত্র আবদুল মালিক ওখানে গেছে। তার সঙ্গে শাহদরের কিছু আবাদী আছে মাত্র । ফৌজ তো নেই তার কাছে। এত তাড়াতাড়ি এরা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারবে না। তাই কেল্লা অবরোধ করার প্রয়োজন নেই। আমরা একটা প্রান করেছি।' ওরা আওরিজীকে তাদের গোপন প্রানের কথা জানালো । আওরিজী তাদের প্লান বাস্তবায়নের অনুমতি দিয়ে দিলেন। “আরেকটা দিক লক্ষ্য করুন*- ইবনে ইউনুস বললো- “সুলতান মুহাম্মদের অনুমতি নিয়ে আবদুল মালিক নাধিরওয়াতবাসে গিয়েছে । সুলতান তার সঙ্গে মুহাফিজ বাহিনীও দিয়েছেন। এর অর্থ সুলতান তার প্রাণ ভিক্ষা দিয়েছেন। এ অবস্থায় আপনি কেল্লার ওপর চড়াও হলে সুলতান সন্ভবত সেটা পছন্দ করবেন না। তিনি এটাকে তার হুকুমের খেলাপ তৎপরতা ধরে নিতে পারেন ।' “আমি সুলতানের হুকুম নয়- আল্লাহর হুকুমের পাবন্দ। আমাদের লক্ষ্য হলো হাসান ইবনে সবার শয়তানী ফেরকাকে খতম করা । কেল্লা আমার নিজের জন্য নিচ্ছি না। তোমরা তোমাদের প্রান মতো কাজ করে যাও। আমি তোমাদের সঙ্গে আছি ।' ওদিকে আবদুল মালিক ইবনে আতাশ তার লোকদের একদিন খুব গরম বক্তৃতা দিলো, এখনই লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে হবে । তার সামনে কেউ কিছু বলবে এমন সাহস কারো ছিলো না। তবুও দু'একজন মিনমিনে গলায় বললো আমাদের কাছে তো এখন কোন হাতিয়ার নেই এমনকি ঘোড়াও নেই । কিভাবে..... “সবকিছু এসে যাবে'- আবদুল মালিক তখন গর্জে উঠে- “হাতিয়ার ও ঘোড়া আলমোত থেকে এসে যাবে । আজই আমি আলমোতে কাসেদ পাঠিয়ে দেবো । তোমরা এখন সুশৃংখল এক সৈন্যদল হয়ে লড়বে । এর পরদিন দুপুরের দিকে দু'জন পুরুষ ও দু'জন মহিলা কেন্লা নাযিরওয়াতবাসে চারটি ঘোড়ায় সওয়ার হয়ে প্রবেশ করলো । সওয়াররা হলো মুযাম্মিল আফেন্দী ইবনে ইউনুস, সুমনা ও শাফিয়া। কেন্লায় ঢোকার পর লোকজন তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো, ওরা কোথেকে এসেছে? “লোকেরা তৈরি হয়ে যাও'_ মুযাম্মিল ঘাবড়ানো গলায় বললো- “কেল্লা ওসিমকুহ থেকে সেলজুকি ফৌজ আসছে। এই ফৌজই কেল্লা ওসিমকুহ জয় করেছে। সুলতান ওদেরকে হুকুম দিয়েছেন কেন্লা নাধিরওয়াতাবাসের কাউকে যেন জীবিত রাখা না হয়। পীর উস্তাদ আবদুল মালিক ইবনে আতাশ কোথায়?... আমরা বড় কষ্টে সেখান থেকে বের হয়ে এসেছি। আমাদেরকে পীরের কাছে নিয়ে যাও। উনাকে আরো কিছু খবর দেয়ার আছে আমাদের ।' লোকজনের মধ্যে দৌড় ঝাপ শুরু হয়ে গেলো । ভীত সন্ত্রস্ত হয়ে সবাই যার যার ঘরের দিকে ছুটতে লাগলো । ইতিমধ্যে আবদুল মালিকের কাছে খবর পৌঁছে গেলো ২৩৯ দগ/7.11000119.0010
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।