“তোমাদের মেয়েরা ও এসব সম্পদ কোথায় যেতো জানো'- সাঞ্জার বললেন- “সব আলমোতে হাসান ইবনে সবার কাছে যেতো । যাকে তোমরা ইমাম বা ওলী বলো । আর কাফেলা থেকে লুট করা মেয়ে ও তোমাদের মেয়েদেরকে তার বেহেশতের হুর বানানো হতো ।? “আমাদেরকে একটা কথা বলুন সুলতান!'_ অতি বৃদ্ধ এক লোক ভিড় ভেঙ্গে এগিয়ে এসে বললো- কাফেলা তো আমরা লুট করিনি । মেয়েদেরকে তো আমরা অপহরণ করিনি। তারপরও কি অপরাধে আমাদেরকে শাস্তি দেয়া হলোঃ আপনার ফৌজের অগ্রিবিদ্ধ তীর কেন আমাদের ঘর জ্বালিয়ে দিলো । শহর ম্ঘুরে ফিরে দেখুন আমাদের কত ঘরবাড়ি পুরে গেছে । আর পাথরের আঘাতে আমাদের কত বাচ্চা মারা গেছে।' “শহর আমি ঘুরে ফিরে দেখেছি । যাদের ঘর জ্বলে গেছে বা পাথরের আঘাতে ভেঙ্গে গেছে তাদেরকে অক্ষত বাড়ি ঘরগুলো দিয়ে দেয়া হবে । আর ধ্বংস হয়ে যাওয়া সব বাড়ি ঘর সরকারি ব্যবস্থাপনায় আবার নির্মাণ করে দেয়া হবে। পুনর্গঠনের কাজ যতদিন চলবে ততদিন কারো কর পরিশোধ করতে হবে না।' সাঞ্জার যখন এসব বলছিলেন তখন সমবেত লোকের পেছনে দীড়িয়ে দু'জন মানুষ অন্য কথা বলছিলো । “এ লোক তো দেখি আমাদের জন্য ভালো সমস্যা সৃষ্টি করছে”- তাদের একজন বললো-“এখানকার লোকেরা যদি এই সুলতানের কথায় প্রভাবান্বিত হয় তাহলে তো আমরা বিপদেই পড়বো । “এই লোক কোন সমস্যা সৃষ্টি করতে পারবে না'_ তাদের একজন বললো- “কারণ সেই আমাদের শিকার । লোকজন আমাদের টার্গেটে নেই, সুলতান সাঞ্জারকে মারাই আমাদের কাজ ।" “অত্যন্ত জরুরি আরেকটা কথা বলছি আমি'- সাঞ্জার বললেন- “আমি জানি হাসান ইবনে সবা ও আবদুল মালিকের অনেক সন্ত্রাসী গ্রুপ আছে। ওরা মসজিদেও থাকবে এবং সবখানে ওরা তোমাদের মধ্যে ঘুরে বেড়াবে । ওদেরকে পাকড়াও করা ও চিহ্ত করে দেয়া তোমাদের জন্য ফরজ কাজ । এই ফরজ পালনে যদি অবহেলা করো তাহলে আরেকবার ধ্বংসের মুখোমুখি হতে হবে তোমাদের । তোমরা যদি এ ধনের কাউকে ধরিয়ে দিতে পারো বা চিহিতত করে দিতে পারো অজস্র পুরস্কার পাবে ।' ০০০০০ সেই জঙ্গলে ভয়ংকর দশ ফেদায়েনকে মারতে গিয়ে মুযাম্মিল যে যখমী হয়েছিলো তা থেকে সেরে উঠতে তার অনেক সময় লাগে। সুমনা, ইবনে ইউনুস ও শাফিয়া অবশ্য তখন অক্ষতই ছিল । মুযাম্মিলকে ওরা কেল্লা ওসিমকুহে এনে সার্বক্ষণিক শুশ্রুষার মধ্যে রাখে । সালার আওরিজীও সবসময় ওদেরকে সঙ্গ দেন। ওসিমকুহে বসেই ওরা খবর পায় শাহদর বিজয় ও আবদুল মালিক ইবনে আতাশের কেল্লা নাধিরওয়াতবাসে চলে যাওয়ার কথা । এ খবর শুনেই মুযাম্মিল ও ইবনে ইউনুস ছুটে আসে সালার আওরিজীর কাছে। ২৩৮ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।