সাঞ্জার সমবেতদের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলেন। লোকদের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। “তোমাদের চোখেমুখে এমন ভীতির ছাপ কেন?'_ সাঞ্জার উচু আওয়াজে জিজ্ঞেস করলেন- “তোমরা কি আমাকে ও এই ফৌজকে অপরিচিত মনে করছো? আমরা কোন কেল্লাও জয় করিনি এবং তোমাদেরকে জয় করিনি । আমি না বিজয়ী আর তোমরা না বিজিত । আমাদের বিজয় হলো এ শহর থেকে আমরা বাতিল বের করে দিয়েছি। তোমরা কি খুশি হওনি যারা তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছিলো তারা হয় মারা গেছে বা এখান থেকে চলে গেছে। তোমাদের আরেকটি ভয়ের ব্যাপারেও আমি জানি । তোমরা তোমাদের যুবতী মেয়েদেরকে নিয়ে পেরেশান। ওদের আবরু নিয়ে খেলার লোক নই আমরা । বরং ওদের আবরু ইজ্জত হেফাজত করতে এসেছি। মেয়েদেরকে বলো এটা তাদের নিজেদের শহর। অলিগলিতে যেন ওরা নির্ভয়ে চলাফেরা করে। তোমাদের ইজ্জতের ওপর কোন ফৌজ বা অন্য কেউ হাত তুললে আমার দরজা সবসময় খোলা । আমি ফরিয়াদ শুনবো তারপর তাকে জল্লাদের দীর্ঘদিন তোমাদের অবরদ্দধ থাকতে হয়েছে । তোমাদের ওপর আগুন আর পাথর বর্ষণও হয়েছে । তোমরা আমাকে ও আমার ফৌজকে মনে মনে অভিশাপ দিচ্ছো । কিন্তু বুঝতে চেষ্টা করো। এই শহরে পাথর বর্ষণ ও আগুনের তীর নিক্ষেপ আল্লাহর পক্ষ থেকে হয়েছে । আমরা এর মাধ্যম মাত্র । কেন এমন হলোঃ শুধু এজন্য যে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নেয়া হয়েছে। আর তোমরা একে দীন মনে করে নিয়েছো। শয়তানের রাজত্ব ছিলো এখানে । তোমাদের ইমাম কোথায়ঃ... কোথায় তোমাদের ইমামের পীর মুরশিদ? যে তোমাদেরকে দুনিয়াতেই বেহেশত দিয়ে দিয়েছে... পালিয়ে গেছে কোথায়?” সাঞ্জার সবাইকে আবদুল মালিক ইবনে আতাশের জাদু ও তা ব্যর্থ হওয়ার কাহিনী শোনালেন।, তারপর হযরত মূসা (আ) ও ফেরাউনের কাহিনী সোনালেন। যেখানে ফেরাউনের জাদুকররা পরাজিত হয়ে মুসা (আ) এর প্রতি ঈমান এনেছিলো এবং ফেরাউনের শেষ পরিণাম হয়েছিলো নীলনদের মৃত্যু ৷ 'এরা ছিলো একেকটা আস্ত শয়তান এবং তোমাদেরকে বানিয়ে ফেলেছিলো শয়তানের পূজারী । তোমাদের সৌভাগ্য যে, এ শহর আমাদের শাসনে এসে গেছে। আমরা রাজা নই এবং তোমরাও প্রজা নও। আমরা আল্লাহর সে পয়গাম নিয়ে এসেছি যাতে বলা হয়েছে সব মানুষ সমান। এখন আমি আশা করবো তোমরা মুখ খুলবে... এটা কি মিথ্যা যে, এখানে কাফেলার লুটেরারা থাকতো এবং লুট করা মাল এখানে আসতো? সাঞ্জার পুরো সমাবেশের ওপর তার চোখ ঘোরালেন। “বলো, কোন কথা লুকিয়ে রেখো না। বলো আমি কি মিথ্যা বলেছি না সত্যি বলেছি? 'হ্যা সুলতান'- অবশেষে একটি আওয়াজ উঠলো- “এখানে কাফেলা লুটের মাল আসতো ।” “এবং এখানে শিশু-কিশোর ও যুবতী মেয়েদের ধরে আনা হতো ।" “আমাদের মেয়েদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো এবং অপ্রাপ্ত বয়স্ক ২৩৭ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।