“সজাগ হও ইবনে সবা! আমি তোমাকে শায়খুলজাবাল ও ইমাম বানিয়েছি। মনে হচ্ছে তুমি আমার শক্তি ও জনপ্রিয়তা নিয়ে আত্মতুষ্টিতে ভূগছো। আত্মতুষ্টি থেকে বেরিয়ে এসো। আমাদের এ হাল হলে তো আমাদের ফেরকা ক্রমেই সংকুচিত হয়ে যাবে । সেলজুকিদের এ বিজয় সাধারণ কোন বিজয় নয় । শাহদরকে আমরা অপরাজেয় মনে করতাম । কিন্তু আহলে সুন্নাতের কাছে কোন একটা শক্তি এসে গেছে। আমি আমার সে যাদু চালিয়েছি যা কখনো ব্যর্থ হয়নি । কেল্লা থেকে উড়ে একটি পেঁচা পুরো সেলজুকি লশকরের ওপর দিয়ে ঘুরে আসার কথা ছিলো । কিন্তু আমি পেঁচাটি ছাড়তেই ওরা তীর মেরে ওটাকে ফেলে দিলো... বলো আমি এখন কি বুঝবো? না পীর মুরশিদ! এই পরাজয়কে আমি বিজয়ে রূপান্তরিত করে দেখাবো । আপনার এই শোককে শক্তিতে বদলে দিন এবং আগে থেকেও আমাকে যেভাবে পথ দেখাতেন সেভাবে আমাকে পথ দেখিয়ে যান। আচ্ছা সেখানে কি রেখে এসেছেন আপনি? “কিছু জানবায ফেদায়েন রেখে এসেছি। ওরা বেশ বিচক্ষণ। ওরা কাউকে কতল করে আত্মহত্যা করবে না। আমি কিছু হেদায়েত ওদেরকে দিয়ে এসেছি। ওরা মসজিদের ইমাম হবে, বাচ্চাদের কুরআন হাদীসের শিক্ষা দেবে। সমাজের বিশিষ্ট লোক হিসেবে পরিচিত হবে। কতগুলো ভয়ংকর বিষধর সাপ রেখে এসেছি। ওরা সেলজুকিদের এমন ছোবল মারবে যে, শাহদর থেকে পরিমরি করে পালাবে । তোমাদের প্রতি আমার অভিযোগ, এতদিন আমরা অবরুদ্ধ ছিলাম অথচ তুমি একজন ফেদায়েনও পাঠালে না।' “আমি দশজন ফেদায়েন পাঠিয়েছিলাম, সুলতান মুহাম্মদ ও তার সালারদের হত্যা করার কথা ছিলো ওদের । কিন্তু আপনি শুনে হয়রান হয়ে যাবেন এ দশ ফেদায়েন কোথায় যেন গায়েব হয়ে গেলো । পরে ওদের ক্ষতবিক্ষত লাশ জঙ্গলে পাওয়া গেলো ।' তুমি এখনো ক্ষতির পরিমাণ আন্দাজ করতে পারছো না ইবনে সবা! আমাদের আয়ের সবচেয়ে বড় ভাগ্ডারটি হাতছাড়া হয়ে গেছে। যে অপূরন্ত সম্পদ আমরা কাফেলা লুট করে পেতাম সেটা আর পাবো না। শাহদর বড়ই উপযুক্ত জায়গা ছিলো। সর্বশেষ যে কাফেলাটি লুট করেছিলাম তা থেকে আশাতীত অর্থকড়ি পেয়েছি। আর শাহদরে অগণিত সম্পদের মজুদ রেখে এসেছি আমি । কিভাবে সেগুলো উদ্ধার করবো এই ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি। “সেগুলো কোথায়? “এমন জায়গায় রেখেছি যেখানে কেউ পৌঁছতে পারবে না। শাহদরে যাদের রেখে এসেছি ওদের দু'একজন মাত্র তা জানে । আগে আমি একটু সামলে নিই তারপর তা উদ্ধারের চেষ্টা চালাবো। এখন খুব তাড়াতাড়ি সৈন্য বানানো দরকার না হলে আলমোতও ঝুঁকির মধ্যে থাকছে । মনে রেখো, এ জয়ে সেলজুকিদের মনোবল অনেক উঁচুতে উঠে গেছে ।' দু'একদিন পর হাসান ইবনে সবা আলমোত চলে গেলো । ও দিকে সাঞ্জার শাহদরে যাওয়ার একদিন পর সেখানকার সব আবাদীকে এক ময়দানে জমা করলেন। তাদেরকে ঘিরে দীড়ালো সেলজুকি সৈন্যরা । সংখ্যায় তারা পাচ হাজার হওয়া সত্তেও সবার চেহারায় শংকার ছায়া দেখা গেলো। ২৩৬ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।