Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ওদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয়েছিলো। তবুও মুহাম্মদ এই দরখাস্ত কবুল করে লাশ উঠিয়ে নেয়ার অনুমতি দিয়ে দিলেন। একদিন লাশ তিনটি নাধিরওয়াতবাসে পৌঁছলো, আবদুল মালিক যখন দেখলো তার ভাই ও ভাতিজার লাশ মস্তকবিহীন সে প্রায় অচেতন হয়ে পড়লো । সে তার কাল জাদুর কথা ভুলে গেলো । তারপর লাশ তিনটি অতি সম্মানের সঙ্গে দাফন করা হলো। ওদিকে হাসান ইবনে সবা ঠিক করলো সে তার বৃদ্ধ পীর মুরশিদকে সান্ত্বনা দেয়ার জন্য কেল্লা নাধিরওয়াতবাসে যাবে । শত শত অস্ত্র সজ্জিত ফেদায়েনের প্রহরায়, রাজকীয় পান্কিতে চড়ে মহা সাজ সাজ রব তুলে হাসান ইবনে সবা কেল্লা নাযেরওয়াতবাসে রওয়ানা দিলেন। যেন পৃথিবীর কোন রূপ মহাধিরাজ সারা বিশ্ব জয় করতে যাচ্ছে। সব সময় তাকে শত শত ফেদায়েন পরিবেষ্টন করে রাখলো । একটি সুইও গলে ভিতরে ঢুকতে পারবে না। কেল্লার কাছে পৌঁছার পর এক ঘোড়সওয়ার কেল্পায় গিয়ে আবদুল মালিককে জানালো, শায়খুল জাবালের সওয়ারী আসছে। সঙ্গে সঙ্গে সারা কেন্লায় এ খবর ছড়িয়ে পড়লো । আবদুল মালিক হুকুম দিলো, কেল্সার সবই যেন বাইরে গিয়ে তাদের ইমামকে স্বাগত জানায় । তবে আবদুল মালিক নিজ কামরাতেই রয়ে গেলো । হাসান ইবনে সবা কেন্লায় পৌঁছলো । তার দু*দিকে সারিবদ্ধ হয়ে সবাই শ্লোগান দিতে লাগলো “বন্ধ করো এ শ্লোগান'-_ পান্কি থেকে হাসান ইবনে সবার আওয়াজ গর্জে উঠলো-“এসব বুযদিল কাপুরুষদের জিন্দাবাদ বা মুরদাবাদ বলার অধিকার কে দিলো । ওদের চুপ করতে বলো ।” সবার মধ্যে মৃত্যুর নিস্তব্ধতা নেমে এলো । কারণ সবাই জানে হাসান ইবনে সবার কাছে পরাজয়ের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড । একটু পর সে আবদুল মালিকের কামরায় প্রবেশ করলো। আবদুল মালিক তাকে দেখে উঠতে চেষ্টা করলো। কিন্তু হাসান ইবনে সবা তার কাছে গিয়ে তাকে উঠতে দিলো না। আবদুল মালিকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো । মাঝে মধ্যে তার হেচকিও উঠতে লাগলো । হাসান ইবনে সবা তাকে সান্ত্বনা দিতে লাগলো । “ইবনে সবা!'- আবদুল মালিক নিজেকে সামলে নিয়ে বললো-“তুমি ধোকা দিয়ে মানুষকে হত্যা করতে জানো । কিন্তু কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থার দিকে খেয়াল রাখো না। আমাদের নিয়মিত এক ফৌজ তৈরি করা উচিত। নইলে দেখো একদিন কেন্লা আলমোতও ছিনিয়ে নেবে ।' “পীর ও মুরশিদ'_ হাসান ইবনে সবা আত্মবিশ্বাসের সুরে বললো- “এ সময় কখনো আসবে না। তবে এ সময় অবশ্যই আসবে তখন আমাদের পায়ের তলায় থাকবে সালতানাতে সেলজুজি। আর এই সুলতান সপরিবারে আমাদের হাতে বন্দী হবে। জানি আহমদ, তার ছেলে ও স্ত্রী মৃত্যুর শোক আপনাকে কাবু করে ফেলেছে। তবে শাহদর আমাদের হাত থেকে ছুটে গেছে বলে এত হতাশ হবেন না। আমাদের কেল্লা নয় । মানুষ প্রয়োজন । মানুষের মনে আমরা রাজত্ব করি। ২৩৫ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।