করতো । বিজয়ের আগে চুরি করে হাসান ইবনে সবার গুরু আহমদ ইবনে আতাশের কাছে যেতো । তার হুকুম ও তার হাতে কতজন এ পর্যন্ত নিহত হয়েছে সেটা তার কাছ থেকে বের করা সম্ভব না। সে যে আমাদের অসংখ্য লোককে হত্যা করেছে এতে কোন সন্দেহ নেই। আমারই আস্তিনে এই দুমুখী সাপ প্রতিপালিত হচ্ছিলো । এর অর্থ হলো বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে, মেয়ে তার মাকে এবং মা তার মেয়েকে যেন বিশ্বাস না করে। কিন্তু আমি এ অবস্থা সৃষ্টি হতে দেবো না। সবাইকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা শাহদর জয় করেছি। এখন আলমোত জয় করবো এবং শয়তানের পূজারীদের খতম করে ছাড়বো । নিজের অপরাধ নিজের সঙ্গীর কাছে লুকানো যায়। কিন্তু ভুলে যেয়ো না আল্লাহ তায়ালা সর্বত্রই আছেন এবং তিনি অপরাধীদের ঠিকই চিহ্নিত করে দেন। আসামী সাদুল মালিককে তার তিন ফেদায়েন সহযোগীসহ থেফতার করা হয়েছে এখন তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।' সুলতান ইশারা করতেই জল্লাদ কয়েক মুহূর্তের ব্যবধানে চারজনের দেহ থেকে ধর পৃথক করে ফেললো। এরপর সুলতান ঘোষণা করলেন, এখন সালতানাতের ওধীরে আজম হবেন সাবেক ওযীরে আজম নেযামুল মুলক খাজা হাসান তুশী (র) এর ছোট ছেলে আবু নসর আহমদ। আবু নসর আহমদ সেখানেই ঘোষণা করলেন, এখন আমাদের ফৌজি অভিযান হবে কেনা আলমোতের দিকে । এর নেতৃত্ব আমি নিজে দেবো। শাহদরের মতোই কেল্লা আলমোত আমরা উদ্ধার করবো । পুরো লশকরের তাকবীর ধ্বনিতে কেঁপে উঠলো পুরো মারু শহর । ২১ এতিহাসিকদের মতে, সুলতান মুহাম্মদ আবদুল মালিক ইবনে আতাশকে কেন্লা নাধিরওয়াতবাস দিয়ে চরম একটি তুল করেছেন। তিনি যদি শাহদরের একজন বাতিনীকেও ক্ষমা না করতেন তাহলে ইসলামের ইতিহাসের মোড় ঘরে যেতো অন্য দিকে । তারপরও শাহদর বিজয় খুব গুরুতৃপূর্ণ ছিলো । কারণ এ বিজয়ের খবরে হাসান ইবনে সবাকে এমনভাবে বিচলিত করলো যেন তার পিঠে কেউ খঞ্জর মেরে দিয়েছে। ওদিকে আবদুল মালিক ইবনে আতাশ কেল্লা নাধিরওয়াতৰাসের পথে থাকতেই সংবাদ পেলেন তার ভাই আহমদ ইবনে আতাশ ও তার ছেলে এবং চল্লিশ বাতিনী ফেদায়েনকে হত্যা করা হয়েছে, সে তখন চোখে সর্ষে ফুল দেখতে লাগলো । তারপর যখন শুনলো, এই শোকে আহমদ ইবনে আতাশের প্রথমা স্ত্রী কেল্লার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করছে তখন যেন তার সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে এলো। যা হোক, কেনা নাধিরওয়াতাবাসে পৌঁছলে আবদুল মালিককে জানানো হলো, সুলতান মুহাম্মদ এখন অল্প সময়ের জন্য ইম্পাহান আছেন। আবদুল মালিক তখনই সুলতানের কাছে দরখাস্ত করে পয়গাম পাঠালো, তার ছোট ভাই আহমদ ও তার ছেলে এবং ভাইয়ের স্ত্রীর লাশ যেন দিয়ে দেয়। ২৩৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।