সস সকাল বেলা সাদুল মালিক নিয়ম মাফিক নিজ দফতরে গেলেন । সুলতান মুহাম্মদের সঙ্গে সাক্ষাত করে প্রয়োজনীয় কিছু কথা বললেন। সুলতানের চেহারায় অস্বাভাবিক কিছু দেখলেন না। তবে অন্যদিনের চেয়ে আজ একটু বেশি হাস্যোজ্জ্বল মনে হলো। দিপ্রহরের একটু পর সুলতানের দফতরে তার ডাক পড়লো, সাদুল মালিক সুলতানের দফতরে ঢুকতেই তার ভেতর কেঁপে উঠলো, তার মুখ রক্তশূন্য হয়ে গেলো । সুলতানের এক পাশে নুর ও তার বাবা বসা । আরেক পাশে গত রাত্তের সেই লোকটি বসা, যে আবদুল মালিক ইবনে আতাশের পয়গাম নিয়ে তার কাছে গিরেছিলো, আরেক দিকে শিকলবন্দী তিনজন লোক। “এসো সাদুল মালিক ।'- সুলতান বললেন- “ভয় পেয়ো না। এরা সবাই তোমার লোক এবং এদেরকে ভালো করেই চিনো । আর তুমি আবদুল মালিকের দূতের কাছে যে তিনজনের ঘরের ঠিকানা দিয়েছিলে এই শিকলবন্দীদের সেই ঘর থেকে উদ্ধার করা হয়েছে। রাতে আমরা অভিযান চালিয়ে ওদেরকে পাকড়াও করেছি।' সাদুল মালিকের সমস্ত শরীর ঝিমঝিম করতে লাগলো । সে মুখ দিয়ে কোন শব্দ করতে পারলো না। “এ দু'জনকে তুমি আরো ভালো করে চেনো'- সুলতান নুর ও তার বাবার দিকে ইংগিত করে বললেন- “এই মেয়ের হাতে তুমি কয়েকবার শরবত পান করেছো । ওকে তুমি কখনো ভুলতে পারবে না। তোমার আরেক পীর মুরশিদের স্ত্রী ছিলো সে.....আমি কি ভুল বলছি? “আমি সেখানে গুপ্তচরবৃত্তির জন্য যেতাম'.....তার কম্পিত গলা দিয়ে আর শব্দ বের হলো না। তুমি তো সেই গুপ্তচরবৃত্তির কথা আমাকে বলোনি?'- মুহাম্মদ যেন বজ্র কণ্ঠে বললেন- “তুমি সেই বিষধর সাপ যে এই সালতানাতের আস্তিনে প্রতিপালিত হয়েছো । সালতানাতকে তুমি ধ্বংসের অতলে নিয়ে গেছো । তুমি কি দেখোনি জয় সত্যেরই হয় মিথ্যার হয় না? তোমার এই মিথ্যা যদি মেনেও নিই যে, তুমি সেখানে গগুচরবৃত্তির জন্য যেতে, তাহলে এ তিন ফেদায়েনকে জেনেও কেন তুমি ওদের গ্রেফতার করলে না? বরং আমার এক গোয়েন্দাকে নিজেদের লোক মনে করে তাকে ওদের কাছে রাত কাটাতে পাঠিয়েছো। শাস্তির জন্য এখন প্রস্তুত হয়ে যাও ।” জমায়েত হলো । সাদুল মালিক ও তিন ফেদায়েনকে হাজির করা হলো সেখানে । একটু পর সুলতান মুহাম্মদ তার বড় ভাই বরকিয়ারক, ছোট ভাই সাঞ্জার ও বিশিষ্ট কয়েকজন হাকিম ঘোড়ায় চড়ে সেখানে উপস্থিত হলেন। মুহাম্মদ তার ঘোড়া সামনে নিয়ে গেলেন। তারপর সমবেতদের উদ্দেশ্যে বললেন, “সবাই নিজেদের ওযীরে আজমকে শিকলবন্দী দেখে নিশ্চয় হয়রান হচ্ছো। একে আমি ওযীরে আজম বানিয়েছিলাম। কিন্তু গোপনে সে হাসান ইবনে সবার কাজ ২৩৩ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।