“না মুহতারাম ওষীরে আজম সুলতানের সাথে কথা বলার মতো যোগ্যতা কি আমাদের আছে? আমার মেয়েকে এ বুড়োর কবল থেকে মুক্ত করতে চেয়েছিলাম, তা করেছি আমি । এখন আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো, আমার মেয়েকে উচ্চবংশীয় কোন যুবকের হাতে সোপর্দ করে যাওয়া ।” “আমি সেটার ব্যবস্থা করবো। তুমি যেমন চাও তেমন ছেলের সঙ্গেই তোমার মেয়ের বিয়ে হবে। এ আমারও মেয়ে! সাদুল মালিক বললেন। নুরের বাবা হাতজোড় তার শুকরিয়া আদায় করে বললেন, এই মেয়ের একটা গতি হলে তার আর কোন কিছুর প্রয়োজন হবে না।' গোলাম এসে জানালো এক ঘোড়সওয়ার দীর্ঘ সফর করে এসেছে । তার সঙ্গে সাক্ষাত করতে চায়। সাদুল মালিক তখন তাকে ভিতরে আসতে বললেন । “মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছো । কোথেকে এসেছো?” সাদুল মালিক জিজ্ঞেস করলেন। “কেনা নাজিরওয়াতবাস থেকে'- লোকটি জবাব দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো । যেন গোপন কিছু বলতে চাচ্ছে - ইমামের পীর ও মুরশিদ আবদুল মালিক ইবনে আতাশ পাঠিয়েছেন আমি কি এখানে মুখ খুলে কথা বলতে পারবো? 'অবশ্যই। আস্তে আস্তে বলো, পীর ও মুরশিদ কি এখন নাজিরওয়াতবাসে?-_ সাদুল মালিক জিজ্ঞেস করলেন। “দু'একদিন পর সেখান থেকে আলমোত চলে যাবেন। তিনি আপনাকে এ পয়গাম দিয়েছেন যে, আপনি নিশ্চিন্তে শাহদর যেতে পারেন। কারণ শাহদর আপনার সালতানাতের অন্তর্ভূক্ত এখন। আর আপনি এই সালতানাতের ওযীরে আজম । তিনি সেখানে নিজের প্রয়োজনে লোক রেখে এসেছেন। আপনি সেখানে গেলে তারা নিজেরাই আপনার সঙ্গে সাক্ষাত করবেন। পীর ও মুরশিদ বলেছেন, মুহাম্মদ ও সাঞ্জারকে তাড়াতাড়ি খতম করতে হবে। কিন্তু সেটা আপনি নয় শাহদরের লোকেরাই পারবে এ কাজ ।' “ওদের নাম জানো? “আপনি কি জানেন না নাম বলা হয় না? বেশিক্ষণ এখানে থাকতে পারবো না আমি । এ শহরে আমি অপরিচিত। এখানে আমাদের কোন লোক থাকলে তার ঘরের ঠিকানা বলে দিন, বা সেখানে আমাকে পৌঁছানোর বন্দোবস্ত করুন৷ কাল সকালে আমি ফিরে যাবো ।' “একজন নয় তিন জন আছে আমার লোক। আমি একজনের ঘরের ঠিকানা বলে দিচ্ছি।" সাদুল মালিক একজনের ঘরের ঠিকানা দিয়ে দিলেন এবং সেখানে পৌঁছার রাস্তাও বুঝিয়ে দিলেন। “আরেকটা কথা শোন!'- সাদুল মালিক বললেন- “দরজায় তিনটি টোকা দেবে। ভেতর থেকে জিজ্ঞেস করবে কে? বলবে মিলকুল মালিক। তারপর দরজা খুললে তোমার পরিচয় দেবে । ২৩২ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।