“তাকে তো আমিও ওখানে দেখেছি'- নুর বলে উঠলো- “মেহমানদের শরাব পান করানোর দায়িত্ ছিলো আমার। এ লোককে আমি ইবনে আতাশের সঙ্গে বসা দেখেছি । তিনিও আমার হাত থেকে শরাব নিয়ে পান করেছেন।' “সেই দিন কি করেছিলো সেটা বলতে পারবে? এটা না পারলেও বলো কতদিন পরপর তাকে দেখেছো ওখানে?' - মুহাম্মদ জিজ্ঞেস করলেন। নুরের বাবা একটু ভেবে বললেন, তিন চার মাসের ব্যবধানে এই সাক্ষাত ঘটেছে। সুলতান মুহাম্মদ গভীর চিন্তায় ডুবে গেলেন। “তোমার সংবাদ ভুল নয়। তিনবার তিনি আমাকে বলেছেন, তিনি সালতানাতের বিভিন্ন জায়গায় গিয়েছেন। তিনবারই তিনি মারুতে অনুপস্থিত ছিলেন'- মুহাম্মদ বললেন। “এখন আমি নিশ্চিত হয়ে গেছি এ সে লোকই । উনাকে যদি আমার ও নুরের সামনে দীড় করিয়ে দিন তবুও আমি একথা বলতে পারবো'- নুরের বাবা বললেন। “না, তোমাদের কথাই যথেষ্ট হবে না। হাসান ইবনে সবার সঙ্গে যদি আমার ওযীরে আজমের সম্পর্ক থাকে তাহলে সে নিশ্চয় অতি ধুরন্ধর লোক। সে সহজেই প্রমাণ করতে পারবে তোমরা মিথ্যা বলেছো । তাকে আমি অন্যভাবে শায়েস্তা করবো। আমাদের এসব কথা যেন কেউ না জানে, খবরদার! সুলতান মুহাম্মদ তার বড় ভাই বরকিয়ারক ও ছোট ভাই সাঞ্জারের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করলেন। তিনজন মিলে অতি গোপনে একটা সিদ্ধান্ত নিলেন। সেদিন সন্ধ্যায় ওমীরে আজম আব্দুল মালিক অপ্রত্যাশিতভাবে নুর ও তার বাবার কামরায় গিয়ে হাজির হলেন । দু'জনেই তাকে দেখে ঘাবড়ে গেলো । এ লোক অনায়াসেই তাদেরকে গায়েব করে দিতে পারে। গলায় বললেন- “এর অর্থ এই নয় যে, আমি এ কথা বলে তোমাদের ওপর অনুগ্রহ করছি এবং আমার কথাতেই তোমাদেরকে পুরস্কার দেয়া হয়েছে। এমনি এমনি শাহদরের বিজয় অর্জিত হয়নি। তোমরা আমাকে দু'তিনবার আবদুল মালিক ইবনে আতাশের কাছে দেখে আবার এখানে ওযীরে আজম হিসেবে দেখে নিশ্চয় হয়রান হচ্ছো। আসলে সেখানে আমি গুপ্তচর হিসেবে যেতাম, ইবনে আতাশের কাছে প্রকাশ করতাম, আমি আসলে বাতিনী এবং শায়খুলজাবালের জন্য কাজ করছি। আমি এ বুড়োর খুব বিশ্বাসযোগ্য হয়ে উঠলাম এবং এমন কিছু তথ্য উদঘাটন করলাম যা তার পরাজয়ের বড় কারণ হলো ।' “সুলতান তো জানেন আপনি সেখানে গুপ্তচর হয়ে যেতেন, তাহলে তো আপনার অনেক পুরস্কার পাওয়া কথা'- নুরের বাবা বললেন। “ন, আমি যা করেছি সুলতানের জন্য করিনি । আল্লাহর সক্তৃষ্টির জন্য এসব করেছি। আমার পুরস্কার ও সম্মান পাওয়ার প্রয়োজন নেই। তোমরা যেন আবার সুলতানের কাছে আমার ওখানে যাওয়ার কথা বলে দিয়ো না। যে জন্য আমি যেতাম সেটা তো পেয়ে গেছি। সুলতান জানতে পারলে ভূল বুঝে আমার বিরুদ্ধে সন্দিহান হয়ে উঠতে পারেন ।” ২৩১ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।