সস মারুতে এসে প্রথমেই তিনি প্রশাসকের দায়িত্ দিয়ে সাঞ্জারকে শাহদর পাঠিয়ে দিলেন। তাকে বলে দিলেন। ভেঙ্গে গুড়িয়ে যাওয়া স্থাপনা ও বাড়িঘরগুলো সংস্কার করতে হবে প্রথমে । “ভাই আমার শোন!” - মুহাম্মদ সাঞ্জারকে বললেন- শাহদরের প্রায় অর্ধেক আবাদী সেখানে রয়ে গেছে। মনে রাখবে তারা সবাই বাতিনী। এদের মধ্যে ফেদায়েনও থাকতে পারে । আর হাসান ইবনে সবার গোয়েন্দা তো এদের মধ্যে অবশ্যই আছে। তাই আমি এখান থেকে কিছু অভিজ্ঞ গুপ্তচর শাহদর পাঠিয়ে দেবো । ওরা সেখানকার প্রতিটি ঘরের প্রতি নজর রাখবে । সন্দেহজনক কাউকে মনে হলেই তোমার সামনে তাকে দীড় করিয়ে দেবে..... আমাদের উদ্দেশ্য হলো হাসান ইবনে সবা ও তার পীর আবদুল মালিক ইবনে আতাশ যেমন করে শাহদরকে তাদের এক মজবুত আড্ডা বানিয়ে ছিলো । আমরাও শাহদরকে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় শহর বানাবো । সেদিকে সহীহ ইসলামের তাবলিগও হবে । এখানকার অনেক অধিবাসীকে শাহদর পাঠিয়ে সেখানে আবাদ করবো । ওরা তাবলিগ করে বাতিনীদের আবার ইসলামের পথে নিয়ে আসবে ।' সাঞ্জার পরদিন সকালে রওয়ানা হয়ে গেলো । এর তিন দিন পর সুলতান মুহাম্মদ ঘটা করে একটা উৎসবের ব্যবস্থা করলেন। এতে শাহদরের মুজাহিদদের অসাধ্য বীরত্বের জন্য পুরস্কৃত করা হয়েছে। এতে নুর ও তার বাবাকেও পুরস্কৃত করা হলো । মুহাম্মদ সবাইকে তাদের কৃতিত্বের কথাও শুনালেন। অনুষ্ঠানে বর্তমান ওযীরে আজম সাদুল মালিকও ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই যখন মঞ্চ থেকে চলে গেলো নুরের বাবা তখন ফিসফিস করে মুহাম্মদকে বললেন, তার সঙ্গে গোপনে কিছু কথা আছে। সুলতান তাকে বললেন, আপনি আমার কামরায় যান আমি সেখানে আসছি । তাহলে আর কেউ সন্দেহ করবে না। একটুপর সুলতান মুহাম্মদ নূর ও তার বাবা কামরায় প্রবেশ করলেন। “সুলতান আলি মোকাম- নুরের বাবা বললেন- “দরবারে আপনার বাম দিকে অত্যন্ত সম্মানিত একজন লোক বসা ছিলেন৷ তিনি নাকি সালতানাতের ওষীরে আজম। সত্যিই কি তাই? 'হ্যা তিনি আমার ওজীরে আজম । তার নাম সাদুল মালিক।" “তাহলে তো আমাকে সতর্ক হয়ে কথা বলতে হবে। হয়তো আমার চোখ ধোকা “তোমার চোখ ধোকা খাক বা না খাক তুমি যা বলার বলে দেখো তোমার ওপর আমার আস্থা আছে।' ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনার ওযীরে আজমকে আমি তিনবার আব্দুল মালিক ইবনে আতাশের কাছে দেখেছি। প্রতিবার সারা রাত তিনি আব্দুল মালিকের সঙ্গে কাটিয়েছেন ।” ২৩০ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।