Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“সুমনা! তোমাকে আমি এখন বাইরে যাওয়ার অনুমতি দিতে পারি না। দিন দিন তোমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে । তোমার মাথাও ঠিক নেই। ভয় হয় কখন জানি আবার খালজানের পথে ছুটতে শুরু করো'_ মায়মুনা বলেন উদ্বেগের গলায় । “না মা! আগেই বলেছি আমি মুযাম্মিলের খোজে বাতিনীদের এলাকায় যেতে পারবো না। আগে যখন যাইনি এখনো যাবো না। ঘরে দম আটকে আমে । তাই খোলা জায়গা থেকে ঘুরে আসবো একটু । মা তাকে ঘোড়া এনে দিলে ঘোড়া নিয়ে সে বেরিয়ে গেলো । মাও বুঝতো, মেয়েকে ঘরে আটকে রাখলে উল্টো সে পাগল হয়ে যাবে। মারু শহরটা যেমন বিশাল এর প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্তারও তত বৈচিত্র্যময় । নানান সাজের বাগান, টলটলে জলের ঝর্ণা, সবুজে মোড়ানো পাহাড় ও ঈষৎ বিক্ষিপ্ত টিলার সারি। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিরঝিরে নদীর স্সিগ্ধ আবহ মারুকে যেন দুনিয়ার অঘোষিত স্বর্গ বানিয়ে দিয়েছে। সেদিনও সুমনা ঘোড়া নিয়ে একটি বাগানের দিকে যাচ্ছিলো । ঘোড়া হালকা চালে দৌড়াচ্ছিলো, এ ভঙ্গিটি সুমনার যেন প্রিয়। তার পাশ দিয়ে এক ঘোড় সওয়ার চলে গেলো, ঘোর-সওয়ারকে সে লক্ষ্যই করলো না। সে তার ঘোড়ার সঙ্গে নিবিড় করে কথা বলছিলো। “সুমনা'_ ঘোড়ার পদধ্বনির সঙ্গে শা শা করে শব্দটি ভেসে এলো। সুমনা ঘোড়া থামিয়ে পেছন দিকে ঘুরলো। সম্ভবতঃ একটু আগে তার পাশ দিয়ে চলে যাওয়া ঘোড়সওয়ারটিই। ঘোড়সওয়ার ঘোড়া ঘুরিয়ে তার দিকে তীব্র বেগে ছুটে আসছে। কাছে এসে ঘোড়াটি দীড়িয়ে পড়লো । দুই সওয়ারের চোখে অবিশ্বাস । “মুযাম্মিল!'- সুমনার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো । সুমনা লাফিয়ে ঘোড়া থেকে নামলো । তার স্বপ্ন আর বাস্তব একাকার হয়ে গেছে, দু'হাত প্রসারিত করে সুমনা মুযাম্মিলের দিকে দৌড়ে গেল। তারপর দু'জনের দৃষ্টি একটি বিন্দুতে স্থির হয়ে গেলো। “আমি প্রতিদিনই বলেছি আমার মুযাম্মিল ফিরে আসবে"- সুমনার মুখ অনবরত জপে যাচ্ছে। অনেক্ষণ তারা এভাবে রইলো । দুই ব্যাকুল হৃদয়ের এই মিষ্টি উন্মাদনা দেখে সূর্য পৃথিবীর আড়ালে চলে গেল। তাদের ওপর চুপ করে নেমে এলো সন্ধ্যার প্রচ্ছন্র পর্দা। সেখান থেকে মুযাম্মিলকে সুমনা তার ঘরে নিয়ে এলো । মায়মুনাও মুযাম্মিলকে দেখে খুশিতে কেদে ফেললেন। “আমি এখনই ওযীরে আজম নেযামুলমুলককে খবর দিচ্ছি, তিনি তোমার ফিরে আসার খবর শুনে খুব খুশী হবেন। এখানকার সবাই জানে তুমি কতল হয়ে গেছো'_ মায়মুনা বললো। “না, তাকে খবর দেয়ার দরকার নেই, আমি নিজেই তার কাছে যাবো'- মুযাম্মিল বললো সতর্ক হয়ে। মায়মুনা মুযাম্মিল ও সুমনাকে একলা হওয়ার সুযোগ দিয়ে কামরা থেকে বের হয়ে গেলো । সুমনা এটাই চাচ্ছিলো। সে উঠে দরজা বন্ধ করে দিলো । ৩ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।